এনআরসির বিরুদ্ধে সরাসরি মাঠে নামছেন মমতা
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯
আসামে জাতীয় নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) প্রতিবাদে ইতোমধ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরোধী শিবিরগুলো একাট্টা হয়েছে। আর এর শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশনে। অধিবেশন থেকেই এনআরসি প্রশ্নে বিজেপি বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এবার শোনা গেল, শুধু আনুষ্ঠানিক বিরোধিতাই নয়, দলকে রাস্তায় নামিয়ে এনআরসি প্রতিবাদে শামিল করতে চাইছেন তিনি। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকা জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর দলের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা।
বিগত লোকসভা ভোটের পর এই প্রথম সরাসরি বিজেপি তথা সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি নিয়ে পথে নামতে চলেছেন মমতা।
গত লোকসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন বিজেপিবিরোধী ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মমতা। এজন্য ব্রিগেড প্যারেড ময়দানে কংগ্রেসসহ দেশের বিভিন্ন আঞ্চলিক দলকে একমঞ্চে হাজির করেছিলেন তিনি। তবে সেই ঐক্যপ্রচেষ্টা অবশ্য সফল হয়নি। কিন্তু বিজেপিবিরোধী সংগ্রামে তার অবস্থানে অটল মমতা এবার এনআরসিকে অস্ত্র করেছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাষ্য, বাংলা ও বাঙালি বিদ্বেষ থেকেই বিজেপি তার রাজ্যেও এনআরসি প্রক্রিয়া চালু করতে চাইছে। ধর্মের বিভাজনই এনআরসির প্রধান উদ্দেশ্য। তবে কোনোভাবেই বাংলায় এই বিভাজন করতে দেবেন না।
বিধানসভাতে এই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার কট্টর বিরোধী রাজ্য কংগ্রেস ও বামপন্থীদের পাশে দাঁড় করাতে সমর্থ হয়েছেন। ফলে এনআরসিকে ঘিরে রাজ্যস্তরে রাজনৈতিক মেরুকরণে আপাতত সফল মমতা বন্দোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনআরসি বিরোধী আন্দোলনের মাধ্যমে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের সঙ্গে তার সংঘাতকে তীব্রতর করতে চান মমতা। যদিও কংগ্রেস ও বামেরা তার সঙ্গে এই বিষয়ভিত্তিক ঐক্যের প্রশ্নে সহমত নয়। কিন্তু রাজ্যে সর্ববৃহৎ দল হওয়ায় এনআরসি নিয়ে মমতার ভূমিকা বাংলায় বাড়তি গুরুত্ব আদায় করে নেবে বলেই মনে করা হচ্ছে। কেননা ইতোমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বাংলায় এনআরসির পক্ষে সরব হয়েছেন। বিধানসভা অধিবেশনে বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা আনুষ্ঠানিকভাবে রাজ্যে অনুপ্রবেশ রুখতে এনআরসির পক্ষে অবস্থান নিয়েছেন। বিজেপি-তৃণমূল সংঘাতের আবহেই মমতা এনআরসি রোখার দাবিতে জনমত গঠনে পথে নামছেন। উত্তর কলকাতার চিড়িয়ামোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী।
মমতার ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের নানা প্রান্তে এনআরসির বিরুদ্ধে মিছিল করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের শহীদ দিবসের কর্মসূচির পরপরই ‘দিদিকে বলো’ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করেছে তৃণমূল। কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে তাদের পথে নামতে দেখা যায়নি। সেই অর্থে লোকসভা ভোটের পর আগামী বৃহস্পতিবারই (১২ সেপ্টেম্বর) সরাসরি গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছে রাজ্যের শাসক দল।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
