একমুঠো মুড়ি আর পানিই ইফতার
প্রকাশিত: ২৫ মে ২০১৯
পরিবারের সঙ্গেতো নয়ই, বেশিরভাগ সময়ই ইফতার করতে হয় ব্যস্ততম রাস্তায়। সারাদিন রোজা রেখে উচ্চ শব্দের মাঝে একটুও ভেঙে না পড়ে উল্টো দায়িত্ব ভেবে হাসিমুখেই হাত উঁচিয়ে ইশারা দিয়েই চলেন অবিরাম।
বুকভরা কষ্ট থাকলেও মুখে আক্ষেপ নেই নগরীর যানজট সামলানো ট্রাফিক সদস্যদের। তাই তো হাতে একমুঠো মুড়ি নিয়েই ট্রাফিক বক্স থেকে নেমে পড়েন রাস্তায়। আবার কেউ কেউ শুধু মুখে পানি নিয়েই ফের নেমে পড়েন যানজট মুক্ত করতে। একটা সময় ঠান্ডা হয়ে যায় ইফতারি। তেলে ভেজা নরম মুড়ি-ছোলা আর উঠে না মুখে। তারপরও উপোস ভাঙতে একমাত্র আশ্রয় সেই একমুঠো মুড়ি কিংবা এক বোতল পানিই।
যানজটের নগরী হিসেবে পরিচিত রাজধানী ঢাকা। অনেক সময় সরকারি ছুটির দিনেও চোখে পড়ে দীর্ঘ যানজট। তাছাড়া অফিস আদালতের দিনে গাড়ির চাকা যেন ঘোরেই না।
ব্যস্ততম শহরে রোদ বৃষ্টি উপেক্ষা করে যারা মানুষের চলাচল সহজ করতে ছুটছেন তারা হলেন বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের চৌকস সদস্যরা।
দিন নেই রাত নেই নিরলস ভাবে ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে উচ্চ শব্দের মাঝে যানজট মুক্ত করতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাদের। তবে রমজান মাসে রোজাদারদের দ্রুত বাসায় ফেরা,পরিবারের সঙ্গে ইফতারির সুযোগ করে দিতে ব্যস্ত সময় পার করছেন ট্রাফিক পুলিশ।
কিন্তু প্রশ্ন, সড়ক আইন না মেনে যারা চলাচলে তাড়াহুড়ো করে ছুটে চলেন, তারা কি একবারও ভেবে দেখেন ট্রাফিক পুলিশেরও পরিবার স্ত্রী সন্তানরা অপেক্ষার প্রহর গুনছেন। উল্টো সামান্য ভুলে কটুকথা বলতে দ্বিধা করেন না।
বেশিরভাগ সময়ই নগরীর প্রায় প্রতিটি সড়কেই দীর্ঘ যানজটে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। রমজান এলে তা রূপ নেয় ভয়াবহ মাত্রায়। এমনিতে যান চলাচল স্বাভাবিক রাখতে নাভিশ্বাস উঠে ট্রাফিক পুলিশের। আর ইফতারের আগমুহূর্তে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের।
শুক্রবার ইফতারের আগমুহূর্তে বনানী সিগন্যাল। ট্রাফিক সিস্টেম সামলাতে ১২-১৪ জন পুলিশের ঝড়ছে ঘাম। এর মধ্যেই দুই-একজন ট্রাফিক বক্সে নিচ্ছেন ইফতারের প্রস্তুতি। সময় ঘনিয়ে এসেছে, তবুও মনোযোগ রাস্তার এপার-ওপার গাড়ি সামলানোতেই।
এর মধ্যেই কথা প্রসঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্য সার্জেন্ট মো. রবিউল ইসলাম জানান, প্রত্যেকের জন্যই নিজ নিজ বিভাগ থেকে ইফতারের বক্স সরবরাহ করা হয়। যেখানে খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি আর ছোট পানির বোতল থাকে। ইফতারের সময় ট্রাফিক বক্সে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিজেরা আরো কিছু যোগ করে দ্রুত সারতে হয় ইফতার। তবে কমপক্ষে একজনকে থাকতে হয় সিগন্যালে।
তিনি বলেন, এখন রমজানের মাঝামাঝি সময়। এখন শুধু অফিস থেকে ঘরে ফেরার তাড়া নয়, সেই সঙ্গে কেনাকাটার তাড়াও রয়েছে সবার মাঝে। তাই ইফতারের পর গাড়ির চাপ থাকে বেশি। এ জন্য যানজট কয়েকগুণ বেড়ে যায় বলে জানান তিনি।
পরিবারের সঙ্গে ইফতার করতে ইচ্ছে হয় কি-না জানতে চাইলে রবিউল ইসলাম হাসিমুখে বলেন, আমাদের কাজটাই সেবামূলক। এতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। দায়িত্ব পালন করছি বলেই আর দশজন ইফতারের আগে বাসায় ফিরতে পারছেন,যা ট্রাফিক পুলিশের সার্থকতা।
খিলক্ষেতে আব্দুর রাজ্জাক নামে আরেক ট্রাফিক সদস্য বলেন, শিফট হিসেবে দায়িত্ব পালন শেষে আমরা দুই-এক দিন পর পর বাসায় ইফতারের সুযোগ পাই। কিন্তু ২০ থেকে ২৫ রমজানের মধ্যে চাপ বেড়ে গেলে ডিউটি বাড়বে, তখন সুযোগটা কমে যাবে।
মুখে হাসি নিয়েই তিনি বলেন, চাকরির প্রথমে একটু খারাপ লাগতো। এখন বলতে পারেন অনেকটা অভ্যাস হয়ে গেছে। আমাদের কাজ তো রাস্তায়। আমরা রাস্তা ছেড়ে দিলে, অনেকের ইফতার হবে রাস্তায়।
পাশে থাকা আর এক সদস্য বলেন, ইফতার হয়তো পরিবারের সঙ্গে করতে পারি না, কয়দিন পর ঈদ আসবে, তখন ছুটি পাবো কি-না জানি না’বলতেই কণ্ঠ ভারি হয়ে আসে তার।
সাধারণত, রমজানে প্রায় সব অফিসেই কমে যায় কর্মঘণ্টা। কিন্তু ট্রাফিক পুলিশের ক্ষেত্রে তা হয় উল্টো। পরিবারের সঙ্গে ইফতারের জন্য সবাই যখন ছুটছেন ঘরে, তখন ঠাঁয় দাঁড়িয়ে হাত উঁচিয়ে সড়কের শৃঙ্খলায় ব্যস্ত তারা।
এতো কিছুর পরও ট্রাফিক পুলিশের ইফতারের মান নিয়ে আছে নানা প্রশ্ন। অনেক সময় পানির পিপাসাও মেটেনা তাদের।
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
