একই দিনে পাঁচ স্থানে দুদকের অভিযান
প্রকাশিত: ১৯ জুন ২০১৯
ঢাকা শিশু হাসপাতালসহ দেশের পাঁচ স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি বিভিন্ন অনিয়ম-দুর্নীতি-হয়রানি বন্ধে পাঁচ উপজেলার নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণের জন্য দুদক এনফোর্সমেন্ট ইউনিট চিঠি দিয়েছেন।
দুদকের এসব অভিযানের মধ্যে রয়েছে ঢাকা শিশু হাসপাতালও। বিভিন্ন অনিয়ম, ঘুষ ও হয়রানির অভিযোগে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাউফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দুদক টিম যথানিয়মে ওই হাসপাতালের ডাক্তারদের উপস্থিত না হওয়ার প্রমাণ পায়। মে-জুন মাসের বায়োমেট্রিক হাজিরা খতিয়ে তার জানতে পারে, একজন চিকিৎসক দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। একইসঙ্গে আরো কয়েকজন ডাক্তার সঠিকভাবে হাসপাতালে উপস্থিত না হওয়ার প্রমাণ পায়।
দুদক টিম আরো জানতে পারে, হাসপাতালের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিভিন্ন অনিয়মের বিষয়ে একটি প্রশাসনিক তদন্ত প্রতিবেদন ব্যবস্থাপনা বোর্ডের কাছে কিছু সুপারিশসহ দাখিল করা হয়েছিল। কিন্তু সেই সুপারিশ অনুযায়ী এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। দুদক টিম অবিলম্বে ওই রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে পরামর্শ দেন।
অন্য আরেক অভিযানে রাজউকের অনুমোদনবিহীন নকশা অনুসারে ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।
দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা এক অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে রাজউক কর্মকর্তাদের সমন্বয়ে রাজধানীর আদাবরে এ অভিযান চালানো হয়।
অভিযানে যথানিয়মে পরিমাপ করে উত্তর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডের একটি বাড়িতে অনুমোদিত নকশার বাইরে বেশ কিছু অংশ নির্মিত হয়েছে এমন প্রমাণ পায়। এ সময় ৫ জুলাই এর ভেতরে ওই ভবনের বর্ধিতাংশ অপসারণে নোটিশ দেয় রাজউক।
নির্মাণাধীন ভবনের মালিক শিক্ষা মন্ত্রণালয়ের একজন এমএলএসএস। বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে অবৈধভাবে এ বাড়িটি নির্মাণ করেছেন এমন তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করার অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করেছে দুদক এনফোর্সমেন্ট টিম।

এদিকে, রাজধানীর বাইরে চট্টগ্রামে পাসপোর্ট অফিসে হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি এনফোর্সমেন্ট টিম আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাঁচলাইশে অভিযান চালায়।
অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। দুদক টিম জানতে পারে, সাধারণ জনগণ যথাযথভাবে পাসপোর্টের ফরম পূরণ করে জমা দিতে গেলেও পাসপোর্ট অফিসের লোকজন তা জমা নেয় না। অথচ বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়। কিন্তু দালালের মাধ্যমে আবেদন করা হলে এ ধরণের হয়রানির স্বীকার হতে হয় না। এ সময় দালালদের দৌরাত্ম্য ও সাধারণ সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধে পাসপোর্ট কর্তৃপক্ষকে সুপারিশ করে দুদক।
অন্য আরো একটি অভিযানে টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি চাল ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের একটি টিম মির্জাপুরে এ অভিযান চালায়। অভিযানে দুদক টিম জানতে পারে, ওই এলাকায় দুটি রাইস মিল বন্ধ থাকা সত্ত্বেও তাদের নিকট হতে চাল ক্রয় দেখিয়ে অনৈতিকভাবে অবৈধ অর্থ আয় করা হচ্ছে। এ অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করেছে এনফোর্সমেন্ট টিম।
এদিকে, কুষ্টিয়ায় দুইটি মহাসড়কের বেশ কিছু জায়গায় সংস্কারে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার টিম এ অভিযান চালায়।
ওই সড়কে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের বিষয়ে প্রাথমিকভাবে অবহিত হয়ে অবিলম্বে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দেয় দুদক টিম।
অপরদিকে, সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ঈদের চাল বিতরণের জন্য কার্ড দেয়ায় ঘুষ নেয়ার অভিযোগ খতিয়ে দেখতে খুলনার রূপসা উপজেলার নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।
এছাড়া ঘুষ নেয়ার মাধ্যমে বিদ্যালয় অবৈধ নিয়োগ দেয়ার অভিযোগ খতিয়ে দেখতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নির্বাহী অফিসারকে, সরকারি গুদামে চাল দেয়ার কথা বলে অনিয়মের অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণে মাগুরার মোহাম্মদপুর উপজেলার নির্বাহী অফিসারকে এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে গৃহনির্মাণের অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট চিঠি দেয়া হয়েছে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
