এক প্রতারক নারীর কাহিনী!
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪
‘ট্রাভেল এক্সপার্ট’ পরিচয়ে হাতিয়ে নিয়েছেন মানুষের হাজার হাজার ডলার
তিনি নিজেকে একজন ‘ট্রাভেল এক্সপার্ট’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এই পরিচয়ে তিনি প্রলোভিত করেন বিমানের টিকিট কিনতে আগ্রহী ব্যক্তিদের। তারপর বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছ থেকে তাদের জন্য টিকিট কিনে দেন। কিন্তু কাহিনীর এখানেই শেষ নয়। এর পরের গল্পটি হচ্ছে তার ক্লায়েন্টদের জন্য এই টিকিট কেনার নামে তিনি চালিয়ে যাচ্ছেন ভয়ঙ্কর ধরনের প্রতারণা।
বাংলাদেশি বংশোদ্ভূত এই মহিলার হাতে প্রতারণার শিকার হয়েছেন ডজনেরও বেশি ব্যবসায়ী। তিনি এখন ট্রাভেল ব্যবসায়ীদের আতংকের কারণ হয়ে উঠেছেন। ট্রাভেল ব্যবসায়ীরা তাদের কর্মচারিদের এই মহিলার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন। মহিলাটি নিজেকে আমেরিকান এয়ারলাইন্স বা ডেল্টা এয়ারলাইন্সের কর্মচারি দাবী করে থাকেন। কিছুদিন নাকি মেসি স্টোরেও কাজ করেছেন। তার সম্পর্কে অভিযোগ, প্রতারণাই তার প্রধান অবলম্বন। প্রতারণার দায়ে তিনি একাধিকবার হাজত বাসও করেছেন বলে জানা যায়। শুধু ট্রাভেল ব্যবসা নয়, প্রতারণার ফাঁদ তিনি পেতে রেখেছেন অন্যান্য ব্যবসাতেও। জ্যাকসন হাইটস ও জ্যামাইকার অনেক ব্যবসায়ীই তার প্রতারণার শিকার। গ্রোসারী ব্যবসা থেকে রেস্টুরেন্টে ব্যবসায়ীদেরও ঠকিয়েছেন তিনি। সাধারণ গ্রহবধূরাও তার হাত থেকে রেহাই পাননি। গত ১০ বছর ধরেই তিনি কমিউনিটির মানুষকে ঠকিয়ে ডলার হাতিয়ে নিচ্ছেন বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।
নিউইয়র্কের অধিকাংশ ট্রাভেল ব্যবসায়ীই তার ব্যাপারে সতর্ক। তার কাছে কেউ টিকেট বিক্রি করা তারা বন্ধ করে দিয়েছেন। কিন্তু তিনি থেমে নেই। নতুন কেউ ট্রাভেল ব্যবসা শুরু করলেই তাকে টার্গেট করেন। দু’একটি টিকেট কিনে ভালো পেমেন্ট করে আস্থা গড়ে তোলেন। এরপর বড় অংকের টিকেট কিনে লাপাত্তা হয়ে যান। তার দেয়া চেক বাউন্স হয়ে যায়। টেলিফোন ধরা বন্ধ করে দেন। তার হাতে প্রতারিত উল্লেখ্যযোগ্য ট্রাভেল এজেন্টগুলো হচ্ছে বাংলা ট্রাভেলস, কর্তফুলি, এস্টোরিয়া ট্রাভেলস, জমজম ও মা ট্রাভেলস। বাংলা ট্রাভেলসের কাছে তার দেয়া ৬/৭টি বাউন্স হওয়া চেক এখনও রয়েছে। মহিলাটি তাদের এজেন্সীতে এখন নিষিদ্ধ। জমজম ট্রাভেলস চেক বাউন্স হবার সাথে সাথে ইস্যুকৃত টিকেটগুলো বাতিল করেছে। কিন্তু তাদের কয়েক’শ ডলার পেমেন্ট করতে হয়েছে ক্যানসেলেশন ফি বাবদ। যাদের জরুরিভাবে কোথাও যেতে হবে এমন ক্লায়েন্টদের জন্যই মহিলাটি বেশির ভাগ টিকেট কিনে থাকেন। জরুরি ভিত্তিতে টিকেট কিনে তিনি চেকে পেমেন্ট করেন। ক্লায়েন্ট দুই-একদিনের মধ্যে যাত্রী ফ্লাই করে চলে যায়। কিন্তু ট্রাভেল এজেন্টকে দেয়া চেক ক্লিয়ারেন্স হতে যে দুই-একদিন সময় লাগে সেই সময়ের পর দেখা যায় চেকগুলো ডিজঅনার হয়ে ফেরত এসেছে। এরপর আর ওই মহিলাকে খুঁজে পাওয়া যায় না। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, তার সুন্দর ব্যবহার ও আন্তরিকতায় তাকে সন্দেহ করার কোন অবকাশ থাকে না। নতুন যে কেউ তার ফাঁদে পা দিয়ে সহজেই প্রতারিত হতে পারেন। নিউইয়র্কে বাংলাদেশি ট্রাভেলস এজেন্টদের সংগঠন এই মহিলার সাথে ব্যবসা করতে সদস্যদের মৌখিকভাবে সর্তক করে দিয়েছে।
বাংলাদেশের নোয়াখালী জেলায় বাড়ি এই মহিলার। স্বামীসহ বসবাস করেন জ্যামাইকায়। প্রতারণাকেই তিনি পেশা হিসেবে নিয়েছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
