এক খেলোয়াড়ের বউ ভাগিয়ে নিলেন আরেক খেলোয়াড়!
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯
ফুটবলার মাউরো ইকার্দির প্রেমে পড়ে ঘর ছাড়েন আরেক ফুটবলার ম্যাক্সি লোপেজের মডেল বউ। শুধু এই এক নারীর জন্য আর কোনও ফুটবল দলকে এতটা ভুগতে হয়নি, যতটা ভুগতে হয়েছে আর্জেন্টিনা দলকে। সুন্দরী ওই মডেলের এমন কাণ্ডে তোলপাড় শুরু হয় দেশটির ফুটবলে। যে সম্পর্কের জেরে রীতিমত বিপাকে পড়েছেন ইকার্দিও।
তবে বহুদিন পর এ ব্যাপারে ইকার্দিকে ক্ষমা করে দিলেন লোপেজ। শুধু তা-ই নয়, ওয়ান্ডা নারা নামের ওই মডেলের সঙ্গে সম্পর্ক ছাড়াছাড়িতে ভূমিকা রাখায় ইকার্দিকে ধন্যবাদও জানিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড!
ম্যাক্সি লোপেজ মডেল ওয়ান্ডা নারাকে বিয়ে করেন ২০০৮ সালে। প্রথমদিকে ভালোই চলছিল তাদের সংসার। তিন সন্তানকে ঘিরে আবর্তিত তাদের সুখের সেই সংসারে ঝড় তোলেন আরেক ফরোয়ার্ড মাউরো ইকার্দি। এ যেন লোপেজের পা থেকে বল কেড়ে নিয়েই গোল দেয়ার মত ঘটনা!
২০১২ সালের ঘটনা। ওই মৌসুমে সাম্পদোরিয়াতে যোগ দেন ইকার্দি। দুজনেই আর্জেন্টাইন হওয়ায় ইকার্দি ও লোপেজের মধ্যে গড়ে ওঠে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু মৌসুম শেষ না হতেই সে সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ ততদিনে লোপেজকে ছেড়ে যে নিঃসঙ্গ ইকার্দির প্রেমে মজেছেন তিন সন্তানের জননী ওয়ান্ডা। এক পর্যায়ে লোপেজের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েই ইকার্দির ঘরে চলে যান সুন্দরী ওই মডেল।
এদিকে ত্রিভুজ প্রেমের এই ঘটনা যে শুধু লোপেজের ঘর পুড়িয়েছে, তা কিন্তু নয়। বরং আগুন জ্বেলে দেয় গোটা আর্জেন্টাইন ফুটবলেও। যার উত্তাপ স্পর্শ করে ফুটবল ইশ্বর খ্যাত ডিয়েগো ম্যারাডোনাকেও।
আর্জেন্টাইন কিংবদন্তী তো তখন সরাসরি ইকার্দিকে আজীবন নিষিদ্ধের দাবি তোলেন। ম্যারাডোনা বলেন, যে বন্ধুর স্ত্রীকে ভাগিয়ে নেয় তাকে কখনও জাতীয় দলে ডাকা ঠিক না। আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।
অন্যদিকে ঘর পোড়া লোপেজের সঙ্গে মেসিসহ জাতীয় দলের বেশকিছু সদস্যের ভালো সম্পর্ক ছিল। যে কারণেই নাকি ক্লাব ফুটবলে বছরের পর বছর দুর্দান্ত খেলেও মূল দলে ডাক পাচ্ছিলেন না ইকার্দি। আর্জেন্টিনার পক্ষে একটিমাত্র ম্যাচ খেলা এই ফরোয়ার্ড ওয়ান্ডাকে বিয়ের পরের তিন বছরে ক্লাবে ফুটবলে গোলবন্যা বইয়ে দিয়েও ঢুকতে পারেননি আর্জেন্টিনা দলে।
এদিকে, ছাড়াছাড়ির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যকে খোঁচা দিয়েই সময় পার করেছেন সাবেক দম্পতি ওয়ান্ডা ও লোপেজ। কিন্তু বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সাক্ষাৎকারে ইকার্দিকে ক্ষমা করার সঙ্গেসঙ্গে ওয়ান্ডাকে সবচেয়ে বড় খোঁচাটাই দিলেন লোপেজ।
বলেছেন, ‘আমি ইকার্দিকে ক্ষমা করে দিয়েছি এবং ওর সঙ্গে আমার আর কোনও সমস্যা নেই। আমার জীবনে এখন ফুটবল ছাড়া একটাই লক্ষ্য, সেটা হলো আমার বাচ্চাদের খুশি করা।’
এটুকু বলেই থামেন নি লোপেজ। ইকার্দিকে ক্ষমা করার খবরটি আজ প্রকাশ পাওয়ার পর ইনস্টাগ্রামে আরেকটু যোগ করেন তিনি, ‘আমি শুধু মাউরোকে ক্ষমাই করিনি, ডব্লুকে (ওয়ান্ডা) নিয়ে যাওয়ার জন্য তাকে ধন্যবাদও দিতে চাই...’!
তবে এত বড় খোঁচা খেয়ে থেমে থাকেন নি ওয়ান্ডাও। নিজের ইনস্টাগ্রামে লোপেজকে জবাব দিয়ে লিখেছেন, ‘সম্মান হলো টাকার মতো। আপনি চাইতে পারেন, কিন্তু সেটা অর্জন করাই ভালো।’
যাইহোক, লোপেজকে ছাড়ার পর ওয়ান্ডার সঙ্গে ইকার্দির ঘরবাঁধার পরবর্তী ঘটনা প্রবাহ কিন্তু লোপেজের ইঙ্গিতকেই সমর্থন করে। কেননা, বিয়ের পর ওয়ান্ডাকে নিজের এজেন্ট হিসেবে নিয়োগ দেন ইকার্দি। এরপর থেকেই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় আর্জেন্টাইন প্রতিভাবান এই ফরোয়ার্ডের। যার প্রেক্ষিতে গত মৌসুমের শেষদিকটায় ফর্মের তুঙ্গে থাকতেও বসিয়ে রাখা হয়েছিল মাউরোকে।
আর চলতি মৌসুমে তো সেখানে থাকতেই পারলেন না, ধারে চলে যেতে হয়েছে ফরাসি ক্লাব পিএসজিতে। তবে সেখানে এসেও ঝামেলা পাকিয়েছেন স্ত্রী ওয়ান্ডা। বলেছেন, পিএসজি নাকি ইকার্দির সম্ভাব্য গন্তব্যের মাঝে সবচেয়ে বাজে পথ! তার এমন তীর্যক উক্তি পিএসজি যে ভালোভাবে নেয়নি, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
