এই সরকারের আমলেই হবে পাতাল রেল
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
পাতাল রেলের পরিকল্পনা আর কাগজে-কলমে সীমাবদ্ধ থাকছে না। এবার সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি এই সরকারের আমলেই হবে। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা জানাচ্ছেন, সরকারের এই মেয়াদেই পাতাল রেল প্রকল্পের কাজ শুরু হবে।
সংশ্লিষ্টরা জানান, তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার রাজধানীতে পাতাল রেল স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকারে আনতে যাচ্ছে। স্বপ্নের এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের শীর্ষ পর্যায় থেকে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। এই সরকারের মেয়াদে ঢাকায় অন্তত দুটি পাতাল রেল রুট চালুর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, প্রথম পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে ৪৮ কিলোমিটার দীর্ঘ টঙ্গী ও আমিনবাজার থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় রুট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ রুট দুটি নির্মাণে সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার।
সূত্রগুলো জানায়, পদ্মা সেতু, ঢাকায় মেট্রোরেল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বড় বড় প্রকল্প এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। এই বাস্তবতা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাজধানীতে পাতাল রেল স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন। নির্বাচনের আগে গত ডিসেম্বরে রাজধানীর গুলশানে একটি নির্বাচনী জনসভায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেল সেবা চালুর প্রতিশ্রুতি দেন।
ওই সময় তিনি বলেছিলেন, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে রাজধানীর বিরক্তিকর যানজট দূর করতে তারা পাতাল রেল সেবা চালু করবেন। পাতাল রেলের প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়নের বিষয়েও প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানা গেছে। রাজধানীর যানজট নিরসনে দাতা সংস্থা বিশ্বব্যাংক এ ধরনের প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী। পাতাল রেলের জন্য সাবওয়ে স্থাপিত হলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ মিটার নিচ দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। এতে মহানগরীর প্রায় ৪০ লাখ যাত্রী পরিবহন সুবিধা ভোগ করতে পারবেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, রাজধানীর সাধারণ মানুষকে যানজট থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারে রয়েছে পাতাল রেল চালুর বিষয়টি। পাতাল রেল সেবার জন্য সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শুরু করেছে।
তিনি জানান, এটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও ঢাকা শহরজুড়ে পাতাল রেল সেবা চালুর বিষয়টি এখন পরিকল্পনা থেকে বাস্তবায়নের দিকে যাচ্ছে। পরিকল্পনামন্ত্রী জানান, পাতাল রেলের সাবওয়ে নির্মিত হলে জনসংখ্যার একটি বিরাট অংশ মাটির নিচ দিয়ে চলাচল করতে পারবে। এতে মাটির ওপরে রাস্তায় মানুষের চলাচল কমবে। বাড়বে ফাঁকা জায়গা। দূর হবে যানজট।
জানা গেছে, গত জুলাইয়ে ঢাকায় পাতাল রেল (সাবওয়ে) নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অনুমোদন দেয় সরকার। স্প্যানিশ প্রতিষ্ঠান টিপসা এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছে। ২২০ কোটি টাকা ব্যয়ে ঢাকায় চারটি পাতাল রেল রুট নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে ওই প্রতিষ্ঠানটি। ঢাকায় চারটি সাবওয়ে রুট নির্ধারণ করে সমীক্ষা কাজ চলবে। এ বিষয়ে টিপসার সঙ্গে সেতু বিভাগের চুক্তি হয়েছে গত বছর আগস্টে। চুক্তি অনুযায়ী ৩২ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রথম যে রুটটি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাছাই করা হয়েছে, সেটি হবে এ রকম- টঙ্গী থেকে শুরু করে এয়ারপোর্ট-কাকলী-মহাখালী-মগবাজার-পল্টন-শাপলা চত্বর হয়ে সায়েদাবাদ পর্যন্ত, যা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
এটির জন্য সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে ১৬ কিলোমিটার সাবওয়ে লাইন-২ হবে- আমিনবাজার থেকে শুরু করে গাবতলী-শ্যামলী-আসাদগেট-নিউমার্কেট-টিএসসি-ইত্তেফাক হয়ে সায়েদাবাদ পর্যন্ত। পরবর্তী সময়ে উভয় দিকে এটি সম্প্রসারিত হবে। এর সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া রুট-৩-এর অধীনে গাবতলী থেকে মিরপুর-১ মিরপুর-১০ কাকলী-গুলশান-২ নতুনবাজার-রামপুরা টিভি স্টেশন-খিলক্ষেত-শাপলা চত্বর-জগন্নাথ হল হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত সমীক্ষা চলবে। রুট-৪-এর আওতায় রামপুরা টিভি স্টেশন থেকে নিকেতন-তেজগাঁও-সোনারগাঁও হোটেল-পান্থপথ-ধানমন্ডি-২৭ জিগাতলা-আজিমপুর-লালবাগ হয়ে সদরঘাট পর্যন্ত পাতাল রেলের সম্ভাব্যতা যাচাই করা হবে। রুট-৩ ও রুট-৪-এর দৈর্ঘ্য চূড়ান্ত হয়নি।
সেতু বিভাগের কর্মকর্তারা জানান, মাটির ২০ থেকে ৪০ মিটার গভীরে পাতাল রেলপথ নির্মাণ করা হবে। অত্যাধুনিক টানেল বোরিং মেশিন (টিবিএম) ব্যবহার করা হবে এ কাজে। তাই প্রকল্প বাস্তবায়নের সময় জনদুর্ভোগ হবে না। মাটির ওপরে খোঁড়াখুঁড়ি করতে হবে না।
কর্মকর্তারা জানান, উড়ালসড়ক, ফ্লাইওভারের সম্ভাব্য আয়ুকাল ৫০ থেকে ৭৫ বছর। পাতাল রেলের আয়ুকাল ১০০ থেকে ১২৫ বছর। লন্ডনের শতবর্ষী পাতাল রেল এখনো সচল রয়েছে। যানজট নিরসনে লন্ডন ছাড়াও নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, বাগোটার মতো শহরে উড়ালসড়ক, ফ্লাইওভার, ভায়াডাক্ট অপসারণ করে সাবওয়ে নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আমরা পাতাল রেল নির্মাণের বিষয়ে অনেক দূর এগিয়ে গেছি।’ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, ‘ঢাকায় পাতাল রেল (সাবওয়ে) নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শুরু করেছে স্প্যানিশ কোম্পানি টিপসা। গত মাসে আমরা এর ওপর সংশ্লিষ্টদের নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছি। বিভিন্ন সংস্থা যেমন বিআরটিএ, এমআরটির সঙ্গে আলোচনা চলছে প্রকল্পের সমন্বয় নিয়ে। কারণ রাজধানীতে যে মেট্রোরেল হচ্ছে, আমরা চাইছি পাতাল রেলের স্টেশনগুলো যেন তার কাছাকাছি থাকে, যাতে করে মানুষ পাতাল রেল থেকে মেট্রোরেলে আবার মেট্রোরেল থেকে সহজেই পাতাল রেল স্টেশনে যাতায়াত করতে পারে। সরকারের এই মেয়াদেই যাতে কাজ শুরু করতে পারি সে জন্য আমরা দ্রুত এসব সমন্বয়ের কাজ শেষ করব।’ ঢাকা মহানগরীতে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা প্রকল্পটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতাধীন একটি অগ্রাধিকার প্রকল্প ছিল।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য প্রফেসর শামসুল আলম বলেন, বাংলাদেশ উন্নত দেশ হবে, সেখানে পাতাল রেল থাকবে না সেটি হয় না। তিনি বলেন, ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা পাতাল রেলের সম্ভাব্যতা যাচাইকে অগ্রাধিকার দিয়েছিলাম; এবার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৯-২০ থেকে ২০২৪-২৫) পাতাল রেলপথ নির্মাণের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে।’ পঞ্চবার্ষিকীর অগ্রাধিকার অনুযায়ী এ সরকারের মেয়াদেই ঢাকায় পাতাল রেল সেবা চালু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ৪০ মিনিটে মদনপুর টু গাজীপুর!
- নতুন হাইস্পিড রেলে ঢাকা থেকে ৫৪ মিনিটে চট্টগ্রাম
- পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে পিপিপি চুক্তি
- প্রয়োজন কারখানাভিত্তিক শ্রমজীবী মহিলা হোস্টেল
- সিঙ্গাপুর থেকে শুরু হচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা
- টুঙ্গিপাড়াকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটিতে রূপান্তর করা হবে
- দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকার বাজারে প্লাস্টিক পণ্য
- অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সাত ধাপ এগুলো বাংলাদেশ
- আইসিসিবিতে বস্ত্র খাতের তিন প্রদর্শনীতে ব্যাপক সাড়া
- উদ্বোধনের অপেক্ষায় কাঁচপুর দ্বিতীয় সেতু
- দেশেই তৈরি হচ্ছে মাদারবোর্ড
- রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে ২০২৩ সালে
- সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে বাড়ছে ছাদবাগান
- ১৭৫টি নতুন প্রকল্প হাতে নিতে চায় সড়ক বিভাগ
- ৯ জানুয়ারি শুরু হবে বাণিজ্য মেলা
