এআইয়ের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ ১৮ দেশের চুক্তি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে ও নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যায়ে নতুন চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৮টি দেশ। এ চুক্তির মাধ্যমে বিভিন্ন কোম্পানি শুরু থেকেই নিরাপদে এ প্রযুক্তির বিকাশ করবে বলে মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা সূত্রে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, সম্প্রতি প্রকাশিত ২০ পৃষ্ঠার এক নথিতে ১৮টি দেশ একমত পোষণ করেছে। নথিতে বলা হয়, এআই প্রযুক্তি নকশা ও ব্যবহার করা কোম্পানিগুলোকে এমনভাবে এর বিকাশ করতে হবে যাতে গ্রাহক ও জনসাধারণ এর অপব্যবহার ও ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকে।
প্রতিবেদনে বলা হয়, নতুন এ আন্তর্জাতিক চুক্তি বাধ্যতামূলক নয়। আর এর বেশির ভাগ সুপারিশই সাধারণ পর্যায়ের। উদাহরণ হিসেবে বিভিন্ন এআই ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহার বন্ধ, ডাটা টেম্পারিং বা ক্ষতির হাত থেকে সুরক্ষা ও সফটওয়্যার সরবরাহকদের যাচাই করার মতো বিষয়গুলোর কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএর পরিচালক জেফ ইস্টারলি বলেন, ‘এআই ব্যবস্থাকে নিরাপদ রাখার এ চুক্তিতে এতগুলো দেশের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
তিনি বলেন, ‘নতুন এ চুক্তিতে আমরা প্রথমবার দেখেছি, এআইয়ের সক্ষমতা কেবল ভালো ফিচার দিয়ে যাচাই করা উচিত নয়, বরং এগুলো কত দ্রুত বাজারে আসে ও কীভাবে এর খরচ কমানো যায়, সে বিষয়গুলোও মাথায় রাখতে হবে। চুক্তি অনুসারে, এআই প্রযুক্তির নকশা করার সময়ই এর নিরাপত্তা নিয়ে সবাইকে কাজ করতে হবে।’
চুক্তিটি একটি ধারাবাহিক উদ্যোগের অংশ। এর মাধ্যমে এআইয়ের বিকাশকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য বিশ্বের বিভিন্ন সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি চুক্তিতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো হলো জার্মানি, ইতালি, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, চিলি, ইসরায়েল, নাইজেরিয়া ও সিঙ্গাপুর।
এআই প্রযুক্তিকে কীভাবে সাইবার হামলাকারীদের কাছ থেকে সুরক্ষিত রাখা যায় এবং এআই মডেল প্রকাশ পাওয়ার পর এতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে চুক্তিতে এ বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে। তবে, এআইয়ের যথাযথ ব্যবহার বা বিভিন্ন এআই মডেলের তথ্য সংগ্রহের উপায় নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি।
এআই প্রযুক্তির উত্থান নিয়ে বেশকিছু উদ্বেগ রয়েছে। এর মধ্যে রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা, জালিয়াতি, চাকরি ছাঁটাই ও অন্যান্য কাজে এ প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার। উন্নত এ প্রযুক্তি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন খসড়া নীতি প্রণয়ন করে যুক্তরাষ্ট্রের আগেই পদক্ষেপ নিয়েছে ইউরোপ। সম্প্রতি এ প্রযুক্তি নিয়ন্ত্রণে ত্রিপাক্ষীয় চুক্তি করেছে ফ্রান্স, জার্মানি ও ইতালি। অন্যদিকে বাইডেন প্রশাসনও নিজ দেশের আইন প্রণেতাদের এআই নিয়ে নীতিমালা তৈরির জন্য চাপ দিচ্ছেন। তবে মার্কিন কংগ্রেস এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণে ও নিরাপত্তা নিশ্চিতে এখনো সে রকম কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
অন্যদিকে মার্কিন গ্রাহক, কর্মী ও অন্যান্য সংগঠনের ওপর এআই প্রযুক্তির সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে অক্টোবরে নতুন এক নির্বাহী আদেশ জারি করেছে হোয়াইট হাউজ।
নতুন চুক্তির বিষয়ে যখন প্রযুক্তি জগতে আলোচনা চলছে তখন এআই-নির্ভর চ্যাটবট অমূলক বা ভ্রান্ত তথ্য দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট।
জার্মানির ওয়েল্ট অ্যাম সনট্যাগ সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে গুগল সার্চের প্রধান ও গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘাভান বলেন, ‘বর্তমানে আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করছি এটি কোনো একসময় হ্যালুসিনেশন বা মতিভ্রম তৈরি করবে।’
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের কার্যক্রমের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘মেশিনটিকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে হয়তো গ্রহণযোগ্য কোনো উত্তর দেবে। কিন্তু আসলে এর পুরোটাই বানোয়াট।’
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
