এ বছরই ঢাকা-নিউইয়র্ক বিমান চালু
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫
দীর্ঘ দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ বছরই শুরু হতে যাচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ফেডারেল অ্যাভিয়েশন অথরিটির (এফএএ) শর্ত পূরণে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে জানুয়ারি মাসেই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। ফ্লাইটটি চালু হলে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হবে।
তবে একইসঙ্গে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুট বন্ধের ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা। এ রুটটি অলাভজনক বলে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লক্ষ্য নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ক্যাটাগরি-১ অনুমোদন পেতে এফএএর শর্ত পূরণে কাজ চালিয়ে যাচ্ছে। সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া জানিয়েছেন, জানুয়ারির মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অনলাইন বৈঠক হবে। শর্ত পূরণে সফল হলে এ বছরই নিউইয়র্ক ফ্লাইট চালু হবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুর রহমান জানান, আধুনিক বোয়িং উড়োজাহাজ এবং অন্যান্য প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। যদি সিভিল অ্যাভিয়েশন ক্যাটাগরি-১ অর্জন করতে না পারে, তবে বিকল্প উপায়ে অন্য দেশে ইমিগ্রেশন করিয়ে নিউইয়র্ক ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি বন্ধ করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট অঞ্চলের প্রবাসীরা। এই রুটটি ২০২০ সালে চালু হওয়ার পর থেকে জনপ্রিয়তা পেয়েছে। যদিও এটি অলাভজনক বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ। বর্তমানে এ রুটে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে, যা প্রবাসীদের চাহিদা মেটাতে পর্যাপ্ত নয়। প্রবাসীরা দাবি করছেন, সরাসরি ফ্লাইট বন্ধ হলে তাদের জন্য ভ্রমণ আরও জটিল হয়ে পড়বে। ফ্লাইট চালু রাখতে গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি জমা দিয়েছেন তারা।
বর্তমানে বিমানের বহরে রয়েছে ২১টি উড়োজাহাজ। তবে নতুন রুট চালু এবং বিদ্যমান রুটের শিডিউল ঠিক রাখতে আরও চারটি সুপরিসর উড়োজাহাজের প্রয়োজন। সম্প্রতি চালু হওয়া ঢাকা-টরন্টো ফ্লাইটের মতো চীনের কুনমিং এবং অন্যান্য আন্তর্জাতিক রুটেও কাজ চলছে। নিউইয়র্ক ফ্লাইট চালুর উদ্যোগ বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের সক্ষমতা বাড়ানোর প্রতিফলন হলেও বন্ধ হওয়া রুটগুলো পুনর্বিবেচনার দাবি রাখে। ব্যবসায়িক সম্ভাবনা ও যাত্রীদের সুবিধার মধ্যে সমন্বয় করাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এখন বড় চ্যালেঞ্জ।
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
