উল্টো পথে হাঁটছে হিমবাহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯
হিমবাহগুলোর মধ্যে গ্রীনল্যান্ডের জ্যাকবশ্যাভন হিমবাহটি অন্যতম। তবে ২০১২ সাল থেকে হিমবাহের বরফ গলে এটি ছোট হয়ে আসছিল। বছরে এটি ১.৮ মাইল করে দৈর্ঘ্যে ছোট হচ্ছিল এবং ১৩০ ফিট করে পাতলা হচ্ছিল।
তবে অদ্ভূত খবর হলো যে, সাম্প্রতিক এক গবেষণায় নাসা দেখছে এ হিমবাহটি আবার বড় হচ্ছে এবং সেটিও সেই বরফ গলার একই হারে। নেচার জিওসায়েন্সে এ গবেষণার বিষয়টি প্রকাশিত হয়েছে। ব্যাপারটিকে ক্ষণস্থায়ী বলে মনে করছেন এ বিষয়ে বিদ্বানরা।
জেসন বক্স নামে একজন জলবায়ু বিজ্ঞানী বলছেন, বিষয়টা বিস্ময়কর বটে। আসলে আমরা এতদিন ভেবেছি প্রকৃতির এসব বিসয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং ওই ভাবনাতেই আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তবে এই হিমবাহটি নতুন করে বৃদ্ধি পাওয়ার ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি একটাও দ্রুততার সাথে ঘটছে না। তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
বক্স অবশ্য নাসার ওই গবেষণা দলে ছিলেন না। এই হিমাবহটি সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে, জ্যাকবশ্যাভন গ্রিনল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমবাহ, কারণ এ হিমবাহ থেকেই উত্তর গোলার্ধ সবচেয়ে বেশি বরফ পেয়ে থাকে। গ্রিনল্যান্ডের জন্য এ হিমবাহটিই সব।
নাসার ওশেন্স মেল্টিং গ্রিনল্যান্ড প্রজেক্টের (ওএমজি) গ্লেসিওলোজিস্ট ও গবেষকদলের প্রধান আলা খাজেনদার বলেন, প্রাকৃতিক চক্রেই উত্তর আটলান্টিকের পানি আরও শীতল হওয়ার কারণে গলে যাওয়ার বদলে উল্টো পথ ধরেছে হিমবাহটি। খাজেনদার ও তার সহকর্মীরা এর সাথে আরও একটি বিষয়ের কথাও বলছেন, যেটি কাজ করেছে কাকতালীয়ভাবে। আর তা হলো- নর্থ আটলান্টিক ওশিলেশন। এ প্রক্রিয়াতে প্রাকৃতিকভাবে অল্প কিছু সময়ের জন্য সমুদ্রের পানি শীতল ও উষ্ণ হয়। প্রশান্ত মহাসাগরে এল নিনো যে প্রক্রিয়াতে কাজ করে আটলান্টিকে এটি অনেকটা সেই প্রক্রিয়াতে কাজ করে।
গবেষকরা বলছেন, জ্যাকবশ্যাভন যেখানে সমুদ্র ছুয়েছে, সেই ডিস্কো বে’র পানি এখন আগের বছরগুলোর তুলনায় ৩.৬ ডিগ্রি ঠান্ডা।
নাসার জলবায়ু বিজ্ঞানী জশ উইলিস বলছেন, আপাতত এটাকে ভালো খবর বলে মনে হলেও লম্বা সময়ের জন্য এটা বেশ খারাপ খবর। কারণ এর ফলে বিজ্ঞানীরা এখন এ বিষয়টা বুঝবেন যে, হিমবাহের বরফ গলার পেছনে সমুদ্রের তাপমাত্রার বড় অবদান রয়েছে এবং আগে যা ভাবা হতো এটা তারচেয়েও বড় আকারে। মানবসৃষ্ট কারণে জলবায়ুপরিবর্তনের ফলে কয়েক দশক ধরেই সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ছে এবং তা বাড়তেও থাকবে। গ্রিনহাউস এফেক্টের কারণে আটকে পড়া গ্যাসের ৯০ শতাংশই যায় সমুদ্রে।
উইলিস আরও বলেন, ভবিষ্যতের জন্য আমরা সমুদ্রপানির উচ্চতা বৃদ্ধির যে আশঙ্কা করে আসছিলাম, তা সম্ভবত আরও বাড়াতে হবে।
খাজেনদার বলছেন, এসকেলেটর যেভাবে ধীরে ধীরে ওপরে দিকে ওঠে, গ্রিনল্যান্ডের নিকটবর্তী সমুদ্রের পানির তাপমাত্রাও সেভাবে ধীরে ধীরে বাড়ছে। নর্থ আটলান্টিক ওশিলেশন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার ফলে এই তাপমাত্রা একবারে কয়েক ধাপ ওপরে উঠে যেতে যারে বা নীচে নেমে যেতে পারে। সমুদ্রের পানি আরও শীতল হতে পারে এবং তার আলাদা প্রভাব পড়বে। কিন্তু দীর্ঘমেয়াদে পানি উষ্ণ হচ্ছে এবং বরফ গলার চিত্র আরও খারাপই হবে।
গবেষণা দলে ছিলেন না এমন আরও চারজন বিজ্ঞানী এ গবেষণা প্রতিবেদনটিকে অর্থপূর্ণ বলেই মনে করছেন।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বরফ বিজ্ঞানী ইয়ান জৌঘিন এমন একটা ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন বছর সাতেক আগেই। তিনি বলছেন, যদি মনে করা হয় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিজ্ঞানে আগে যা বলা হয়েছিল এখনকার এ তথ্য তার উল্টো চিত্র দেখাচ্ছে তাহলে ভয়াবহ ভুল হবে।
জৌঘিন বলছেন, বৃহৎ পরিসরে ভাবতে গেলে যা হচ্ছে তা হলো সাময়িক একটি বিষয়মাত্র। মন্দাভাব পুঁজিবাজারেও আসতে পারে, কিন্তু সার্বিকভাবে উর্ধ্বমুখিতাই তার স্বাভাবিক ধারা। এটাও ওই একই ঘটনা।
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
