নতুন বছর ২০২৫
উদ্বেগ উৎকন্ঠা ও অনিশ্চিত যাত্রা
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪
বিদায়ী বছরের মাঝামাঝি আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছিলো বাংলাদেশ। শ^াসরুদ্ধকর পরিস্থিতি থেকে বাঁচতে অনেকে তখন শেখ হাসিনার অপসারণকেই পরিস্থিতি থেকে উত্তরণের পথ ভেবেছিলেন। ছাত্রদের নেতৃত্বে জুলাই-আগস্টের অভ্যূত্থান সেই পথকে সুগম করেছিল। একটা স্বস্তিদায়ক ভবিষ্যতের দিকে অগ্রসর হবে বলে আশা করা হয়েছিলো। বাস্তবে তেমন কিছু ঘটলো না। একটা অচলায়তন থেকে অনিশ্চয়তার পথেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ। নতুন বছর ২০২৫ সাল অস্থিরতার মধ্যে কাটবে বলে মনে হচ্ছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তি সরকার নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছে। কিন্তু সামনের পথ খুব সহজ হবে বলে মনে হচ্ছে না। একটা জটিল, অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে নতুন বছরটা কাটবে বলে মনে হচ্ছে। সংস্কার কতটা হবে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। প্রধান রাজনৈতিক দল ২০২৫ সালেই নির্বাচন চাইছে। বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব ও জামায়াত সংস্কার শেষে ২০২৬ সালে নির্বাচনের পক্ষে। নির্বাচন নিয়ে সরকারের ভেতরেই ২টি মেরুকরণের জন্ম নিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
ছাত্ররা সরকারী চাকুরীতে কোটা ব্যবস্থা সীমিত করার দাবিতে বিদায়ী ২০২৪ সালের মাঝামাঝি আন্দোলন শুরু করে। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলনই ছিলো। পরে ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনটা এক পর্যায়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে রুপ নেয়। বিদায়ী বছরের আগস্ট মাসের ৫ তারিখে শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশত্যাগ করেন। আশ্রয় নেন ভারতে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিচারে পুর্নগঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতাদের বিচারের লক্ষ্যে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিলো শেখ হাসিনার আমলে। কঠিন এক বাস্তবতা হলো, একই ট্রাইব্যুনাল পুর্নগঠন করে এখন শেখ হাসিনার বিচারের আয়োজন করা হচ্ছে।
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে অর্ন্তবর্তি সরকার। ভারত কোনও জবাব দেয়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফরকালে বলেছিলেন, শেখ হাসিনা ভারতে আছেন। এই বাস্তবতা মেনেই তারা অর্ন্তবর্তি সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। ভারতের অনেক বিশ্লেষকই বলছেন, শেখ হাসিনাকে ফেরত দেয়া ভারতের পক্ষে সহজ নয়। কারণ সাবেক এই প্রধানমন্ত্রী ভারতের পরীক্ষিত বন্ধু। দেশটির একাধিক বিশ্লেষক বলছেন, শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক বিষয় জড়িত। শেখ হাসিনা সঠিক বিচার পাবেন কিনা সেই প্রশ্ন তারা তুলছেন। জামায়াতের পক্ষের প্রসিকিউটরই এখন শেখ হাসিনার বিচারে প্রসিকিউটর হয়েছেন। তাছাড়া, ইউনূসের সরকার গণতান্ত্রিক সরকার নয়। দুই দেশের মধ্যে প্রত্যার্পন চুক্তিতেও রাজনৈতিক কারণে আশ্রিত কাউকে প্রত্যার্পনের সুযোগ নেই। এখন শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক বন্দি নাকি অপরাধী হিসাবে বিবেচনা করে সেটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত কিভাবে বাংলাদেশের সাথে প্রতিবেশি হিসেবে অবস্থান করবে তাও ভাববার বিষয়। সম্পর্ক কি সংঘাতের দিকে গড়াবে? সেখানকার দ্বিতীয় স্তরের রাজনীতিবিদরা উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন। তা কোন পর্যায়ে যায় তাও দেখবার বিষয়। দু’দেশের মধ্যকার উত্তেজনা যেকোন মুহূর্তে কূটনীিিতর সীমারেখা ভেঙ্গে দিতে পারে। উভয় দেশের মানুষই অস্বস্তি নিয়েই নতুন বছরের প্রহর গুণছেন।
শেখ হাসিনার পতনের পর থেকেই অস্থিরতা বিরাজ করছে। ৮ই আগস্ট ইউনূসের নেতৃত্বে সরকার গঠন করার পূর্ব পর্যন্ত দেশে বিশ্খৃলা ছিলো। তখন প্রতিশোধ নিতে গিয়ে বহু আওয়ামী লীগ নেতার বাড়িঘর কিংবা অফিস ভাংচুর হয়েছে। হিন্দু সংখ্যলঘূদের ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পরিস্থিতি উন্নতি করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ড এবং একই সময়ে পার্বত্য চট্টগ্রামে আরও একটি রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সংস্কার এবং নির্বাচন নিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছে। বিএনপি ২০২৫ সালের মধ্যে নির্বাচন চাইছে। কিন্তু অর্ন্তবর্তি সরকার বেশ কিছু সংস্কার সম্পন্ন করে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন দিতে চাইছে। এদিকে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হচ্ছে। ফলে ইউনূসের অর্ন্তবর্তি সরকার নির্বাচন করবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এ নিয়ে বিতর্ক রয়েছে।
এদিকে, জানুয়ারিতে প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন্। এই বৈঠকে কতটা সংস্কার করা হবে সে ব্যাপারে একটি মতৈক্য প্রতিষ্ঠা করা হবে। তার ওপর ভিত্তি করে নির্বাচনী রোডম্যাপ দেবেন বলে ঘোষণা রয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা ১৪ দলীয় জোটের দলগুলো আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা কিংবা তারা নির্বাচনে অংশ নেবার সুযোগ না পেলে ওই নির্বাচন অর্ন্তভুক্তিমূলক হবে কিনা এসব প্রশ্ন সামনে আসছে। আগস্ট বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন বলে শোনা যাচ্ছে। তবে সরকারের ছত্রছায়ায় থেকে এমন কিংস পার্টি গঠনকে দলগুলোর পক্ষ থেকে সমালোচনা করা হয়। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ছাত্র সমন্বয়কারীদের সেফ এক্সিট নিশ্চিত না করে ড. ইউনূস বিদায় নিতে চাইবেন না।
অর্ন্তবর্তি সরকার দেশের রুটিন দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিতে পারছে না। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে মানুষের জানমালের নিরাপত্তা দেবার তেমন কোনও উদ্যোগ চোখে পড়ছে না। বরং ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি দিনে-দুপুরে একটি ব্যাংকে ঢুকে ডাকাতির চেষ্টা হয়েছে। খেুতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সময় টিভির মালিকের সঙ্গে সাক্ষাৎ করে কয়েকজন সাংবাদিককে ছাঁটাই করার জন্য চাপ দিয়েছেন বলে অভিযোগ উঠছে। অর্থনীতির অবস্থা খারাপ। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দেয়াকে যৌক্তিক দাবি মনে করছে বিএনপি।
বিএনপি এই দ্রুত নির্বাচনের দাবিতে ফেব্রুয়ারিতে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে। অর্ন্তবর্তি সরকারকে সমর্থনের আশ^াস দিলেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না সেই প্রশ্ন উঠছে। বিএনপি নেতারা বলছেন, তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলার নিস্পত্তির পর তিনি দেশে আসবেন। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে ঘোলাটে হচ্ছে তাতে ২০২৫ সাল বেশ অস্থিরতার মধ্যে কাটবে বলে অনুমান করা যায়। বিএনপি প্রশ্ন তুলছে, এই সরকারের করা সংস্কারের বৈধতা দেবে কে। কোনও নির্বাচিত সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না বলেও বিএনপি নেতাদের অভিমত।
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের যুবকের মৃত্যু
- ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
- মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ত্যাগের আলটিমেটাম আইআরজিসির
- লাইলাতুল কদরের রাতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
- উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর,গ্রেপ্তার ১২
- ‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা
- নেতানিয়াহুর ভাইরাল ভিডিও ঘিরে ‘ডিপফেইক’ রহস্য!
- মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা
- ৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
- এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!
- ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
- একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা
- স্বস্তি ও অস্বস্তির ঈদযাত্রা
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
