উত্তপ্ত যুক্তরাষ্ট্র আ. লীগ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩
নেতৃত্বে অনাস্থা, শোকজ, পাল্টাপাল্টি সভা
আজকাল রিপোর্ট -
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ত্যাগ করার এক মাসের মধ্যেই চতুর্মুখী দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। পাল্টাপাল্টি সভা, নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ, শো-কজ নোটিশ প্রভৃতির পাশাপাশি একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সংগঠনের সহ-সভাপতি ফজলুর রহমানের আহ্বানে গত সোমবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত নেতা-কর্মীদের এক সভায় ড. সিদ্দিকুর রহমানের প্রতি অনাস্থা জানিয়ে ফজলুর রহমানকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়। এর পরপরই গত বুধবার সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভায় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ৮ নেতাকে শো-কজ করা হয়েছে।
পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসানের একটি ভিডিও। চারদিন আগে হঠাৎ করেই নিজের ফেসবুকে পোস্ট করা এই ভিডিও বার্তায় ডা. মাসুদ নিজেকে একজন মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বলেন, দলীয় হাইকমান্ড যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। অবশ্য দুইদিন পরই ভিডিও বার্তাটি সরিয়ে ফেলা হয়। এই ভিডিও প্রকাশের একদিন পরই অনুষ্ঠিত হয় ফজলুর রহমানের আহ্বানে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের ব্যানারে দলীয় নেতা-কর্মীদের বৈঠক। সেখানে দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ উপস্থিত ছিলেন না। বৈঠকে উপস্থিত একজন নেতার সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে মতবিনিময়ের কথা ছিল। কিন্তু বৈঠকে বসার পরপরই পরিস্থিতি পাল্টে যায়। হিন্দাল কাদির বাপ্পা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব করেন। নিজাম চৌধুরী তা সর্মথন করেন। ফজলুর রহমানও এই প্রস্তাবে সায় দেন। উল্লেখ্য এই সভায় আওয়ামী লীগের প্রায় ১৮ জন নেতা উপস্থিত ছিলেন। তাদের একটি অংশ সিদ্দিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। এদের মধ্যে আব্দুল হাসিব মামুন, মহিউদ্দীন দেওয়ান, কাজী কয়েস প্রমুখের নাম উল্লেখযোগ্য। এই নেতা জানান, বৈঠকটি অনুষ্ঠানের পেছনে প্রধান কুশীলব ছিলেন নিজাম চৌধুরী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ তাঁর লক্ষ্য বলে এই নেতা জানান।
ওই বৈঠকের খবর পেয়ে তৎপর হয়ে উঠেন ড. সিদ্দিকুর রহমান ও আবদুস সামাদ আজাদ। গত বুধবার এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে তাদের উদ্যোগে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় সংগঠনের ৮ জন নেতাকে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রাপ্তরা হলেন ফজলুর রহমান, নিজাম চৌধুরী, আব্দুল হাসিব মামুন, মহিউদ্দীন দেওয়ান, কাজী কয়েস, আশরাফুজ্জামান, হিন্দাল কাদির বাপ্পা ও আতাউল গনি আসাদ। সহ-সভাপতি সামসুদ্দিন আজাদ সোমবার ফজলুর রহমানের সভায় যোগ দিলেও এই বর্ধিত সভাতেও উপস্থিত ছিলেন। সামসুদ্দিন আজাদ এই প্রতিবেদককে বলেন, ফজলুর রহমানের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পর দেখলাম সেখানে সিদ্দিক বিরোধী সভার আযোজন করা হয়েছে। যারা গত তিনটি বছর ‘নো মোর সিদ্দিক’ বলে শ্লোগান দিয়েছে তারাই ছিল সভার নেপথ্য নায়ক। কিছুক্ষণ থাকার পর চলে এসেছ্।ি ড. সিদ্দিকুর রহমানের সাথে দেড় যুগ ধরে রাজনীতি করি। তার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত হলে সেখানে থাকতে পারি না।
আশরাফুজ্জামান আজকালকে বলেন, নতুন কমিটি গঠন বা কাউকে বাদ দেয়ার জন্য সভায় যাইনি। দলের একজন সহ-সভাপতি মতবিনিময় করতে চেয়েছেন। সেখানে যাওয়া তো অন্যায় না। তা ছিল সৌজন্যতামূলক। আর ব্যানার টানানো হবে এটাও জানতাম না। শো-কজের ব্যাপারে আশরাফুজ্জামান বলেন, কোন মতবিনিময় সভায় যাওয়া কখনই সংগঠন বিরোধী তৎপরতা হতে পারে না। আর শো-কজ করতে হলে সাংগঠনিক রীতি নীতি মানতে হয়। প্রেস রিলিজ দিলেই শো-কজ হয়ে যায় না।
এ বিষয়ে নিজাম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি আজকালকে বলেন, প্রধানমন্ত্রী আমেরিকায় এসে চারটি প্রোগ্রাম করলেন। কোনটাতেই ড. সিদ্দিকুর রহমানকে সভাপতিত্ব করতে দিলেন না। তার উচিৎ ছিল নিজ থেকেই সরে যাওয়া। নিজাম চৌধুরী বলেন, আমরা বৈঠকে একটি রেজুলেশন নিয়েছি। যুক্তরাষ্ট্রে সংগঠনকে শক্তিশালী করতে ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির প্রস্তাব করা হয়েছে। তা ঢাকায় নেত্রীর কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন করলে ফজলুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ চলবে।
এদিকে এস্টোরিয়ার রেস্টুরেন্টে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভায় উপস্থিত ছিলেন ভার্জিনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি আই রাসেল। তিনি মাসুদুল হাসানের ভিডিও বার্তা প্রসঙ্গে বলেন, সজীব ওয়াজেদ জয়ের সাথে হোয়াটস অ্যাপে আমার যোগাযোগ হয়েছে। তিনি বলেছেন, কারও কার্যক্রম স্থগিত করা হয়নি। ড. সিদ্দিকুর রহমানই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি। এই বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বাদ দিয়ে মহানগর আওয়ামী লীগের নামে সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে যে সংবর্ধনা দেয়া হয় সেখানে তিনি ছিলেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। সভাপতি সিদ্দিকুর রহমানের সাথে তাঁর দূরত্বও তৈরি হয়েছিল। তবে তিনি গত বুধবার সিদ্দিকুর রহমান আহুত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। সভায় এমদাদ চৌধুরী বলেন, ডা. মাসুদের ভিডিও বার্তাটি অসত্য। আমার সাথে ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান গোলাপের সাথে টেলিফোনে কথা হয়েছে। প্রেসিডেন্ট বা সেক্রেটারি কারোরই দায়িত্ব কেন্দ্র স্থগিত করেনি। আর সংগঠনকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের নামে কেউ ব্যানার টানিয়ে সভাও করতে পারে না।
ড. সিদ্দিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আজকালকে বলেন, নিজাম চৌধুরীরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নাম ব্যবহার করে একটি অবৈধ সভা করেছে। ভিডিওতে আমরা যা দেখেছি তা সংগঠন বিরোধী। তার আলোকেই ৮ জনকে শো-কজ করা হয়েছে। আর তা সত্য না হলে ইস্যু করা শো-কজের কোন কার্যকারিতা থাকবে না। তারা কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি এটা জানালেই ফয়সালা হয়ে যাবে।
ডা. মাসুদুল হাসানের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি টেলিফোন রিসিভ করেননি। তবে আওয়ামী লীগের একাধিক নেতা প্রতিবেদককে বলেন, ডা. মাসুদ একা হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী নিউইয়র্কে থাকাবস্থায় তিনি যাদের নিয়ে চলতেন, তারাও তাঁর সাথে নেই। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও দফতর সম্পাদক মোহাম্মদ আলীকে এই পরিস্থিতিতে কোথাও দেখা যাচ্ছে না।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
