ঈদের দিন সড়কে ঝরল ২০ প্রাণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন ২০১৯
ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ফরিদপুরে ৬, লালমনিরহাটে ৩, নরসিংদীতে ৩, সিরাজগঞ্জে ৩, ঝিনাইদহে ২, টাঙ্গাইলে ২ ও ঢাকার সাভারে ১ জন।
ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় একটি বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।
নিহতরা হলেন- ঢাকা কলেজের দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার আজাদ সৈকত, গাড়ির চালক খুলনার দৌলতপুরের শুকুর আলী, ফরিদপুরের মধুখালীর ছুরমান মোল্লা, আলফাডাঙ্গার শাহাবুদ্দিন মৃধা ও মাগুরার শালিখার মালেক মাঝি। বাকিদের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফরিদপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো দুই জন মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট: লালমনিরহাট সদরের বড়বাড়ি ইউপির শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বড়বাড়ি স্মৃতিসৌধে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিনজন যাত্রীর মৃত্যু হয়। এতে আহত হন অন্তত আট যাত্রী। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরথপুর ও শিবপুরের সিএনবি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে দুপুর ২টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরথপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এর আগে শিবপুরের সিএনবি এলাকায় বাসের ধাক্কায় এ অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী, তবারিপাড়া ও ষোল মাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের খোদ্দ খালিশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, খোদ্দ খালিশপুর দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন দুই আরোহী। খালিপুরের সড়কের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান মোটরসাইকেলটির চালক। এতে সাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় বাসের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানটি পাল্লা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সাভার (ঢাকা): ঢাকার সাভারে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।
সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিম হোসেন নওগাঁ সদর উপজেলার উলাসপুরের বাসিন্দা। তিনি শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন-শিল্প পুলিশের নায়েক জাকারিয়া, কনস্টেবল আনিসুজ্জামান, কাউছার ও অটোচালক।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
