কাল পবিত্র হজ
ঈদ রোববার
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৪
জামাত কখন কোথায়
ঈদ মোবারক। সৌদি আরবের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সূত্র অনুযায়ী আগামী পরশু ১৬ জুন রোববার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন শনিবার সৌদিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের মুসলমানদের ঘরে ঘরে খুশির আমেজ বইছে। সেই সাথে চলছে কোরবানির প্রস্তুতি।
নিউইয়র্কের বিভিন্ন গ্রোসারিতে কোরবানির মাংস অর্ডার নেয়া হচ্ছে। অনেকেই নিজ হাতে কোরবানি দিতে বিভিন্ন গরুর খামারেও যাওয়ার পরিকল্পনা করছেন। নিউইয়র্কের লং আইল্যান্ড, আপস্টেটের বিভিন্ন স্থান, পেনসিলভেনিয়া ও নিউ জার্সীর বিভিন্ন স্লটারিং হাউজে গরু কোরবানির ব্যবস্থা রয়েছে।
এদিকে কোরবানির ঈদ উপলক্ষে গ্রোসারি শপগুলোতে ভিড়-বাট্টা বেড়েছে। বিভিন্ন শপিং মল ও ফ্যাশন ও বুটিক শটগুলোতেও কেনাবেচা চলছে। ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে মেলারও আয়োজন করা হয়েছে।
জ্যাকসন হাইটসের ফুটপাথে এখন মানুষের ভিড়। ডাইভারসিটি প্লাজা, ৩৭ স্ট্রিটের ৭৩ ও ৭৪ এভিনিউয়ের ফুটপাতে নানা পণ্যের পসরা নিয়ে বসা দোকানগুলি এখন জমজমাট। এছাড়াও জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজন পার্ক, এস্টোরিয়ায়তেও জোর কেনাকাটা চলছে।
মুসলিম পরিবারের সদস্যরা পরিবারের ছেলেমেয়েদের জন্য পছন্দের পোষাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন। মহিলাদের শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তার পাশাপাশি পুরুষরাও ঈদে নুতন পাঞ্জাবী-পাজামা সহ আধুনিক নতুন পোষাক কেনায় ব্যস্ত সময় পার করছেন।
ঈদ জামাত কোথায় কখন?
বরাবরের মতো এবারও নিউইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে রোববার সকাল সাড়ে ৮টায় স্থানীয় জ্যামাইকা টমাস এডিসন হাইস্কুল সংলগ্ন খেলার মাঠে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জেএমসি ভবনে একাধিক ঈদের জামাত হবে সকাল ৭টা থেকে। জেএমসি’র ঈদের জামাতে নারী-পুরুষ সকলের একত্রে নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।
জ্যামাইকার আলাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে নবনির্মত মসজিদ ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদুল আজহার তিনটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায়।
জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সকাল ৯টায় মসজিদ ভবনে। জ্যামাইকার আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে ৪টি। সকাল ৫টা ৪৫ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত হবে এএমসি ভবনে আর তৃতীয় ও চতুর্থ জামাত হবে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে।
নিউইয়র্ক ঈদগাঁহ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা, ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। ম্যানহাটানে মদিনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে একই দিন সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে। ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক আজকাল-এর সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও ডিস্ট্রিবিউটর-সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ।
আগামী ১৬ জুন রোববার যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে সৌদী আরব ও বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্বেই ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদী আরবে আগের দিন শনিবার অনুষ্ঠিত হবে এ বছরের হজ্ব।
নিউইয়র্কের ঘরে ঘরে এখন চলছে ঈদ উদযাপনের প্রস্তুতি। এই উপলক্ষে জমে উঠেছে নিউইয়র্কের ঈদের বাজার। সোনার দোকান, গ্রোসারী, পোষাকের দোকানসহ বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে বেচাকেনার ব্যস্ততা।
দারুস সালাম মসজিদের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের জামাত হবে ৪টি যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। প্রথম জামাত ব্যতিত অন্য সকল জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকবে।
আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে ৪টি। সকাল ৫টা ৪৫ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত হবে এএমসি ভবনে আর তৃতীয় ও চতুর্থ জামাত হবে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে।
জ্যামাইকার আলাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে নবনির্মত মসজিদ ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদুল আজহার তিনটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সকাল ৮টায় এবং ৯টায়।
মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সকাল ৯টায় মসজিদ ভবনে।
ইকনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে ২টি যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়।
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৮টায় সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের জামাত হবে তিনটি যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায়।
জ্যাকসন হাইটস: জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের দুটি জামাত হবে মসজিদ সংলগ্ন ৭৩ স্ট্রিটে (রুজভেল্ট এবং ৪১ এভিনিউর মাঝে) সকাল ৮টা ও সকাল ৯টায়।
জ্যাকসন হাইটসের মুনা সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে খোলা রাস্তায় মসজিদ সংলগ্ন ৩৫-৩৫ ৭১ স্ট্রিটের ওপর সকাল ৮টায়।
নিউইয়র্ক ঈদগাঁহ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৬টা, ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়।
ম্যানহাটানস্থ মদিনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে একই দিন সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ১২৭ এর মাঠে।
প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের জামাত হবে দু’টি যথাক্রমে ৮টা ও ৯টায়।
ওজনপার্কের আল ফুরকান মজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল ৯টায় মসজিদের সামনে ৭৬ এন্ড গ্লেনমোর এভিনিউতে।
ওজনপার্কের ফুলতলী ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় স্থানীয় পিএস ৬৪ স্কুলের মাঠে (৮২ ও ৮৩ স্ট্রিট, ১০১ এভিনিউ)।
এস্টোরিয়ার আল-আমীন ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মসজিদ সংলগ্ন স্থানীয় ৩৬ স্ট্রিটে (৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে) খোলা রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের জামাত হবে তিনটি যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৯টায়।
ব্রঙ্কসের ক্যাসেলহীল আইডিয়াল ইসলামিক সেন্টারের উদ্যোগে ২১০০-২১৪৬ টার্নবুল এভিনিউতে (প্লে গ্রাউন্ড) ঈদের জামাত হবে সকাল ৮টায়।
নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে দুটি যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় স্থানীয় রিভারভিউ ওভাল পার্কে।
বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউর উপর সুবিশাল রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা থেকে।
ব্রুকলীন ইসলামিক সেন্টার আল তৌহিদ মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে প্রসপেক্ট পার্কের প্যারেড গ্রাউন্ডের ফিল্ড ৮-এ।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
