ইসরাইলে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাজ্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪
যুক্তরাজ্য সম্ভবত ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্রিটিশ সরকার ইসরাইলি জ্যেষ্ঠ নেতাদের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার বিষয়ে যে আপত্তি তুলেছিল, সেটাও প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে লেবার পার্টির নির্ভরযোগ্য সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে, আগামী দিনে ব্রিটিশ সরকার অস্ত্র বিক্রির ওপর কিছু বিধিনিষেধ দিতে পারে। তবে বিক্রি সম্পূর্ণভাবে স্থগিত করবে না।
সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে, যুক্তরাজ্যের আসন্ন নিষেধাজ্ঞাগুলো আক্রমণাত্মক অস্ত্র বিক্রির ওপর হতে পারে।
এ বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি গত সপ্তাহে বলেছিলেন, তিনি তার অফিসে প্রথম কার্যদিবসে সবাইকে ইসরাইলের ওপর আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিষয়টি নিয়ে ব্যাপক পর্যালোচনার অনুরোধ করেছিলেন।
ডেভিড ল্যামি সংসদ সদস্যদের বলেছিলেন, ইসরাইলে হুথি, হিজবুল্লাহ এবং হামাসের আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের চুপ করে বসে থাকা ঠিক হবে না।
তিনি পরামর্শ দিয়েছিলেন, যেসব আক্রমণাত্মক অস্ত্র ইসরাইল গাজায় ব্যবহার করতে পারে, তার দেশ সেগুলোর ওপর নজর রাখছে।
যুক্তরাজ্য ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের কাছে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য নিয়ন্ত্রিত সরঞ্জাম বিক্রির জন্য শতাধিক রপ্তানি লাইসেন্স অনুমোদন দিয়েছে।
দেশটির ব্যবসা-বাণিজ্য বিভাগ চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টে একটি হলফনামা দাখিল করে; যা অস্ত্র রপ্তানি তত্ত্বাবধানকারী সরকারি ইউনিট ২৮টি লাইসেন্স এবং ২৮টি মুলতবি থাকা আবেদন চিহ্নিত করেছে। আর এর মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে ইসরাইলি বাহিনী গাজায় একটানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
এ বিষয়গুলোই ইসরাইলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির ওপর যে কোনো নতুন বিধিনিষেধ আরোপের কারণ হতে পারে।
এ বিষয়ে আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং কাউন্সিলের পরিচালক ক্রিস ডয়েল মিডল ইস্ট আইকে বলেছেন, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার যে সম্ভাব্য পদক্ষেপগুলো নিতে পারে, সেগুলোকে বেশ ভালোভাবেই স্বাগত জানানো হবে। যদি তারা সেই অস্ত্র বিক্রির জন্য অর্থপূর্ণ বিধিনিষেধ জারি করে এবং তা যদি যেকোনো উপায়ে ইসরাইলের ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে।
এর আগে ওয়াশিংটনও ইসরাইলে আক্রমণাত্মক অস্ত্র হস্তান্তর স্থগিত করার হুমকি দিয়েছে। চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বলে হুমকি দেন যে, ইসরাইল যদি গাজার রাফাহতে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালায়, তাহলে ইসরাইলে আক্রমণাত্মক অস্ত্র হস্তান্তর স্থগিত করা হবে। যদিও তার এ পদক্ষেপ আর সামনে আগায়নি।
অন্যদিকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) গত সপ্তাহে একটি পরামর্শমূলক মতামত জারি করে বলেছে, ফিলিস্তিনের ভূমিতে ইসরাইলি দখল বেআইনি এবং এটা যত দ্রুত সম্ভব শেষ করা উচিত।
এতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরাইলের সৃষ্টি করা অবৈধ পরিস্থিতি রক্ষণাবেক্ষণে সহায়তাকারী বাণিজ্য বা বিনিয়োগ সম্পর্ক প্রতিরোধে পদক্ষেপ নেওয়া যুক্তরাজ্যসহ আইসিজের সদস্য দেশগুলোর দায়িত্বের মধ্যে পড়ে।
এর ফলে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতি নতুন করে আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিনিদের জন্য কাজ করা আইসিজের আইনি কর্মকর্তা জাকি সররাফ বলেছেন, যুক্তরাজ্য সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি সীমিত করতে পারে বলে ইঙ্গিত রয়েছে এবং আইসিসির গ্রেফতারি পরোয়ানা নিয়েও দেশটি তাদের আপত্তি প্রত্যাহার করতে পারে। আর এ পদক্ষেপগুলো বিলম্ব না করে বাস্তবায়ন করতে হবে।
তার মতে, ‘এর চেয়ে কম কিছু হলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ব্যাপক যুদ্ধাপরাধে যুক্তরাজ্যও জড়িত হবে। ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে তাৎক্ষণিক পদক্ষেপ শুধু জীবন বাঁচানোর জন্যই প্রয়োজন নয়— এটা অপরিহার্যও বটে’।
এদিকে অস্ত্র বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চালানো অ্যাডভোকেসি ম্যানেজার কেটি ফ্যালন মিডলইস্ট আইকে বলেছেন, ‘গাজায় বোমা নিক্ষেপকারী এফ-৩৫ এবং এফ-১৬ জেটগুলো যুক্তরাজ্যের উল্লেখযোগ্য অবদান। আর অস্ত্র রপ্তানি স্থগিতের মধ্যে অবশ্যই জেটগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের মাধ্যমে ওপেন বা ইনকর্পোরেশন লাইসেন্সে জেট সরবরাহ করা, যেমনটি বর্তমানে হয়।’
এদিকে লেবার পার্টির নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই বলেছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যেতে পারে কিনা, তা নিয়ে আইসিসির সিদ্ধান্তের বিষয়ে আগামী দিনে যুক্তরাজ্য তার আপত্তি তুলে নেবে বলেই আশা করা হচ্ছে।
এর আগে যুক্তরাজ্যের রক্ষণশীল সরকার গত ১০ জুন এই যুক্তি দিয়ে লিখিত তথ্য দেওয়ার জন্য একটি অনুরোধ দাখিল করে যে, যেহেতু অসলো চুক্তির অধীনে ইসরাইলি নাগরিকদের ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ার নেই, তাই তারা আইসিসির এখতিয়ার হস্তান্তর করতে পারে না। পরে ২৭ জুন যুক্তরাজ্য এ মামলায় আইনি যুক্তি পেশ করতে পারবে বলে রায় দেন আইসিসির বিচারকরা।
সম্প্রতি যুক্তরাজ্যে নির্বাচনের কয়েকদিন পর লেবার কর্মকর্তাদের জানানো হয়, নতুন সরকার বিশ্বাস করে যে, গাজার ওপর আইসিসির এখতিয়ার রয়েছে। তবে এর পরেই তাদেরকে আবার জানানো হয় যে, যুক্তরাষ্ট্র লেবার পার্টিকে আইনি চ্যালেঞ্জ বাদ না দেওয়ার জন্য লবিং করছে।
এরপর গত ১৫ জুলাই ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাজ্য তার আপত্তি বহাল রাখবে বলে ইসরাইলকে আশ্বাস দিয়েছে। এ বিষয়ে ক্রিস ডয়েল মিডল ইস্ট আইকে বলেন, লেবার সরকারের উচিত আপত্তি তুলে নিয়ে আন্তর্জাতিক আইনের প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করা।
আরব-ব্রিটিশ এই কূটনীতিক বলেন, গাজায় যা ঘটছে তাতে ব্রিটেন কোনোভাবেই জড়িত থাকবে না- এটা প্রমাণ করা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটি তারা এখনও বলছে। তিনি বলেন, লেবার সরকারের কাছে আসলে এই জটিলতা শেষ করার একটি সুযোগ আছে এবং অন্যান্য দেশগুলোকে তা অনুসরণ করার জন্যও এটি একটি সংকেত।
মূলত ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার জন্য যুক্তরাজ্যের বর্তমান সরকার (লেবার পার্টি) তাদের নাগরিক সমাজ এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছ থেকে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে বলেও জানিয়েছে মিডল ইস্ট আই।
লেবার পার্টির সিনিয়র রাজনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, গাজায় ইসরাইলের আগ্রাসনের কারণে এবং প্রথম দিকে ইসরাইলকে সমর্থনের কারণে দলটি সাম্প্রতিক সাধারণ নির্বাচনে ভোটারদের মধ্যে বিশেষ করে ব্রিটিশ মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং আসন হারিয়েছে।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে গাজাপন্থি পাঁচজন স্বতন্ত্র প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ১৭৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৯০ হাজার ৪০৩ জন আহত হয়েছেন। ইসরাইলি হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হচ্ছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
