ইনোভেশনের জন্য গবেষণা ও মেধাসত্ত্বের বিকল্প নেই
প্রকাশিত: ১৪ মে ২০১৯
ইনোভেশন বা উদ্ভাবনের জন্য গবেষণা ও মেধাসত্ত্বের বিকল্প নেই। গবেষণার মাধ্যমে উদ্ভাবন এবং সৃজনশীলতাকে অনুপ্রাণিত করতে হবে। আর মেধাসত্ত্বের মাধ্যমে সেই উদ্ভাবনকে নিরাপদ রাখতে হবে।
রোববার (১২ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এটুআই আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন দেশীয় তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের বিশেষজ্ঞ এবং সরকারি নীতি নির্ধারকরা। এটুআই পরিচালিত ইনোভেশন ল্যাব (আই-ল্যাব) এর বিভিন্ন উদ্ভাবন আইটেক্সসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় স্থপতি ইয়াফেস ওসমান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার; আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান বক্তা হিসেবে এক প্যানেল আলোচনায় অংশ নেন। এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরীর মডারেশনে এবং এটুআই এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্যানেল ডিসকাশনে আরও অংশ নেন বাংলাদেশে ইউএনডিপির উপআবাসিক প্রতিনিধি কিওকো ইউকোসুকা।
প্যানেল আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, আমাদের ছেলেদেরকে আত্মশক্তি দিতে হবে। ইনোভেশন থেকে পাইলটিংয়ের দিকে যেতে হবে। শুধু গবেষণা করে ফেলে রাখলে হবে না। সেটিকে প্রয়োগ করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারলে আমাদের মেধাবীদের এবং মেধা সম্পদগুলোকে কাজে লাগানো যাবে।
উদ্ভাবনের নিরাপত্তায় মেধাসত্ত্বের প্রতি গুরুত্বারোপ করে মোস্তাফা জব্বার বলেন, ইনোভেশন যতই করা হোক না কেন, তাকে মেধাসত্ত্বের মাধ্যমে সুরক্ষিত রাখতে হবে। আর মেধাসত্ত্ব শুধু জাতীয় পর্যায়েই না বরং আন্তর্জাতিক পর্যায়েও সংরক্ষণ করতে হবে। আমাদের উদ্ভাবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখতে হবে।
দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের তাগিদ দিয়ে মোস্তাফা জব্বার বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা ব্রিটিশ আমলের। এখনো সেটির পরিবর্তন আমরা করতে পারিনি। আগামী পাঁচ বছরে এখনকার কর্মসংস্থানের ৮০ ভাগই হারিয়ে যাবে। তার মানে নতুন ধরনের কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনো জানে না যে পাঁচ বছর পরের চ্যালেঞ্জ মোকাবেলায় আজ নতুন কি বিষয় পড়ানো উচিৎ; তার সিলেবাস কী হবে। এর জন্য পাঠ্যপুস্তক এবং পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, মেধাবী উদ্ভাবকদের কাজের সুযোগ করে দিয়েছে এটুআই এবং এটুআই এর ইনোভেশন ল্যাব। এখানে ফান্ডিং, নার্সিং, কোচিং সবই দেওয়া হচ্ছে। তবে এই ইনোভেশনকে টেকসই করতে হলে একাডেমির সঙ্গে ইন্ডাস্ট্রির দূরত্ব কমাতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। গবেষণা বাড়াতে হবে। আগামী ২০ বছরে বাংলাদেশ ইনোভেটিভ জাতিতে পরিণত হবে।
এর আগে আইটেক্স ২০১৮ ও ২০১৯-এ এটুআই এর পুরস্কার পাওয়া উদ্ভাবনীগুলো সবার উদ্দেশ্যে তুলে ধরা হয়।
আইটেক্সের ২০১৮ আসর থেকে অংশগ্রহণ করে আসছে এটুআই এর আই-ল্যাব। সেবছর প্রথমবারের মতো অংশ নিয়েই দু’টি উদ্ভাবক স্বর্ণ পদক এবং একটি উদ্ভাবন রৌপ্যপদক পায়। চলতি বছরের ২ মে থেকে ৪ মে অনুষ্ঠিত আসরে গ্রামীণ উদ্যোগ ‘একশপ’ স্বর্ণপদক এবং আরও চারটি উদ্ভাবনে রৌপ্যপদক অর্জন করে। এবারের আসরে ২১টি দেশের এক হাজার ৩২৭টি উদ্ভাবনের মধ্যে একশপ সেরা আন্তর্জাতিক উদ্ভাবন ট্রফিও অর্জন করে।
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
