ইংল্যান্ডের জয়ে সেমির স্বপ্ন জটিল হয়ে গেল বাংলাদেশের
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
ম্যাচ জিততে হলে বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করে জিততে হবে ভারতকে। সেই লক্ষ্যের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হলো টিম ইন্ডিয়া। ভারতকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা আবারো উজ্জ্বল করেছে ইংল্যান্ড। এতে করে সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকটা কঠিন হয়ে গেল বাংলাদেশের।
বাংলাদেশের সামনে কঠিন এক ম্যাচ। হট ফেবারিট ভারতের বিপক্ষে টাইগাররা খেলতে নামবে ২ জুলাই। ভারতের এখন যে ফর্ম, তাতে এই ম্যাচে জয় পাওয়াটা ভীষণ কঠিন হবে মাশরাফীদের।
সেমির দৌড়ে বাংলাদেশের এক প্রতিদ্বন্দ্বি শ্রীলঙ্কা অবশ্য তাদের সর্বশেষ ম্যাচে প্রোটিয়াদের কাছে বাজেভাবে হেরেছে। এতে তাদের পয়েন্ট রয়ে গেছে ৬-তেই, নেট রানরেটও কমেছে। শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের বিপক্ষে জিতলেও লঙ্কানদের পয়েন্ট হবে ১০, রানরেটে এগিয়ে থাকায় ইংল্যান্ড তাদের উপরেই থাকার কথা। শ্রীলঙ্কার সেমিতে উঠার সম্ভাবনা তাই শেষই ধরে নেয়া যায়।
তবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তান শেষ তিন ম্যাচ জিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি হারার ভালো সম্ভাবনা ছিল পাকিস্তানের। কিন্তু শেষদিকে আফগানদের হতাশাজনক পারফরম্যান্সে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সরফরাজের দল। এই ম্যাচে পাকিস্তানের হারই চাইছিলেন টাইগার সমর্থকরা, তাতে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বেশ বিপদে থাকতো আনপ্রেডিক্টেবলরা। এখন পাকিস্তানের পয়েন্ট ৯।
বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা অবশ্য হয়েছে আজকের ম্যাচে। ইংল্যান্ড-ভারতের ম্যাচে স্বভাবতই ইংলিশদের হার কামনায় ছিলেন টাইগার ভক্ত সমর্থকরা। ৭ ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট ছিল ৮। আজ হারলে বেশ বিপদেই পড়তো ইংল্যান্ড। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। হারলে তো বাদই, জিতলেও ১০ পয়েন্ট নিয়ে হিসেব নিকেশের দিকে তাকিয়ে থাকতো হতো ইংলিশদের।
ভারতকে হারিয়ে সেই ইংল্যান্ড আজই নিয়ে নিয়েছে ১০ পয়েন্ট। অর্থাৎ শেষ ম্যাচে তারা কিউইদের হারালে ১২ পয়েন্ট হয়ে যাবে। বাংলাদেশ তখন শেষ দুই ম্যাচ জিতলেও ইংল্যান্ডকে ধরতে পারবে না।
সবমিলিয়ে টাইগারদের সেমিতে খেলার সমীকরণ এখন ভীষণ কঠিন হয়ে গেছে। ভারত আর পাকিস্তানের বিপক্ষে জিতলে বাংলাদেশের হবে ১১ পয়েন্ট। তারপরও তাকিয়ে থাকতে হবে অনেক হিসেব নিকেশের দিকে। এখন পর্যন্ত যে ভারত আর নিউজিল্যান্ডের ১১ পয়েন্ট হয়ে গেছে। ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত, যেহেতু রানরেট ভালো।
আজ ইংল্যান্ডের জয়ের পর ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে যে কোনো এক ম্যাচ জিতে সেমিতে যাওয়ার স্বপ্ন শেষই হয়ে গেছে টাইগারদের। এখন দুই ম্যাচই জিততে হবে, তারপরও তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।
কারণ শেষ ম্যাচে ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তাদের হয়ে যাবে ১২ পয়েন্ট। সেক্ষেত্রে রানরেটে পিছিয়ে পড়ায় দুই ম্যাচ জিতেও বাংলাদেশ বাদ পড়ে যাবে।
আর যদি ইংল্যান্ড হেরে যায় আর বাংলাদেশ শেষ দুই ম্যাচে জিতে, তবে কোনো হিসেব নিকেশ ছাড়াই সেমিফাইনালে নাম লেখাবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
