আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে ৮৮ রানে হারল টাইগাররা
প্রকাশিত: ৬ মে ২০১৯
আয়ারল্যান্ডের ‘এ’ দলের কাছে বড় ব্যবধানে হেরে সফর শুরু করল বাংলাদেশ। আইরিশদের দেয়া ৩০৮ রানের টার্গেটে ২১৯ রানেই অলআউট টাইগাররা।
রবিবার আয়ারল্যান্ডের দ্যা হিলস ক্রিকেট মাঠে ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে ৮৮ রানের পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে।
বড় টার্গেটে ব্যাট করতে নেমে ৯৭ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়েই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে ৫৬ রান যোগ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস।
এরপর শূন্য রানের ব্যবধানে ফেরেন দুই ওপেনার। শেন গেটকেটের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ২১ রান করেন তামিম।
পিটার চেজের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভেলিয়নের পথ ধরেন অন্য ওপেনার লিটন কুমার দাস। তার আগে ৩৯ বলে ২৬ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এই ধকল সামলিয়ে ওঠার আগেই ফের বিপদে পড়েন মুশফিকুর রহিম। দলীয় ৮২ রানে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ২৯ বলে মাত্র ১১ রান করেন বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এরপর ইনিংস মেরামত করার আগেই ফিরে যান মোহাম্মদ মিঠুন। সিমি সিংয়ের শিকারে পরিণত হওয়ার আগে ১৪ বলে ১৩ রান করেন জাতীয় দলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক হ্যারি টেক্টর। প্রথমে ব্যাট করতে নেমে অসাধারণ দুটি ইনিংস খেলেছেন জেমস ম্যাককালাম এবং সিমি সিং।
জেমস ম্যাককালাম তো সেঞ্চুরিই করে বসলেন। সিমি সিং করলেন ৯১ রান। এই দু’জনের দারুণ দুটি ইনিংসের ওপর ভর করে বাংলাদেশের সামনে ৩০৮ রানের বিশাল এক লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে আয়ারল্যান্ড উলভস।
জ্যাক ট্যাকর আর জেমস ম্যাককালাম মিলে ৩৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ১৫ রান করেন জ্যাক ট্যাকর। ১০৯ বলে ১০২ রান করে আউট হন জেমস ম্যাককালাম। ২৫ বলে ১৮ রান করে আউট হন জেমস শ্যানন।
৯৫ বলে ৯১ রান করে আউট হন সিমি সিং। এছাড়া টাইরন কেন ১৩ বলে ২৭ রান করে স্কোর ৩০০ পার করে দেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩০৭ রানে গিয়ে থামে আয়ারল্যান্ড উলভসের ইনিংস।
দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। ১০ ওভার বোলিং করে ৬৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আরেক পেসার রুবেল হোসেন ৯ ওভারে ৬৩ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া ফরহাদ রেজা, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ নেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড উলভস ৩০৭/৮ (৫০ ওভার)
ম্যাককলাম ১০২, সিমি ৯১, কেন ২৭
তাসকিন ৬৬/৩, রুবেল ৬৩/২, সাকিব ৩০/১, মিরাজ ৪৪/১, রেজা ৬৬/১
বাংলাদেশ ২১৯ (৪২.৪ ওভার)
সাকিব ৫৪, রিয়াদ ৩৭, লিটন ২৬, তামিম ২১
সিমি ৫১/৪, কেন ৮/২
গেটকেট ৬/১, চেজ ১৪/১
ফল: আয়ারল্যান্ড উলভস ৮৮ রানে জয়ী।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
