আশা করি খেলোয়াড়দের মানসিক অবস্থার দ্রুত উন্নতি হবে : পাপন
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯
ক্রাইস্টচার্চের ভয়াবহ ঘটনার পরদিনই দেশে ফিরে আসেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে ফেরার পরই বিমানবন্দরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ক্রিকেটারদের আপাতত ছুটি। ওদের বলেছি, খেলাধুলা নিয়ে কিছুদিন না ভাবতে। পরিবারের সঙ্গে সময় কাটাতে।
ক্রিকেটারদের নিরাপদে ফিরে আসা এবং ক্রাইস্টচার্চ হামলায় নিহতের মাগফেরাত কামনা করে আজ বিসিবিতে আয়োজন করা হয় শুকরানা মিলাদ মাহফিলের। ক্রিকেটারদের ছুটি দেয়ার কারণে অধিকাংশই সেখানে উপস্থিত ছিলেন না।
কেবল টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীম ও তামিম ইকবাল উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন নিউজিল্যান্ড সফরের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। লিটন-মিরাজসহ অনেকেই ইতিমধ্যে গ্রামের বাড়ি পৌঁছে গেছেন। সৌম্য সরকার আজ সকালে যোগ দিয়েছেন আবাহনীর ট্রেনিং ক্যাম্পে।
মিলাদ মাহফিল শেষ হওয়ার পর মিডিয়ার সামনে উপস্থিত হন বিসিবি সভাপতি। তার আগেই তিনি কথা বলেন তামিম, মুশফিক এবং রিয়াদের সঙ্গে। কথা বলে বোঝার চেষ্টা করেন, তাদের এখনকার মানসিক অবস্থা কি।
সংবাদ সম্মেলনেই জানতে চাওয়া হলো, খেলোয়াড়দের সঙ্গে তো কথা বলেছেন, তাদের সঙ্গে কি কথা হলো এবং তাদের মানসিক অবস্থা কি? জবাবে পাপন বলেন, ‘না না.. ওই সব বিষয় নিয়ে খেলোয়াড়দের সাথে আর কোনো কথা হয়নি। ওরা ঠিক মতো এলো, এজন্য শুকরিয়ার জন্য একটা দোয়া মাহফিল আয়োজন করা হলো। এ ছাড়া ক্রাইস্টচার্চে কতো মুসলমান মারা গেলো! ওখানে বাংলাদেশিও ছিল পাঁচজন, তাদের রুহের মাগফিরাত কামনা করা হলো। আমরা দোয়া করেছি। এটাই মূল উদ্দেশ্য ছিল। এছাড়া ওদের মানসিক অবস্থা বোঝারও ব্যাপার ছিল। আসলে এর চেয়ে ভয়াবহ মানসিক অবস্থা তো আর হতে পারে না। তবে আমার বিশ্বাস ওরা দ্রুত মানসিক অবস্থার উন্নতি করতে পারবে।’
শোনা যাচ্ছে, ক্রিকেটারদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে একজন মনোবিদ আনা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘এ রকম কিছু চিন্তা করছি না। আমরা ওদের অবজারবেশনে রেখেছি। তবে এজন্যই যে মনোবিদ আসবে, তা নয়। আমরা ঠিক করেছি যে, সব মিলিয়ে, বিশ্বকাপ আছে সামনে...। তার আগে একজন মনোবিদ এসে যদি ওদের সাথে সময় কাটান সেটা দলের জন্যই ভালো। তখন যদি কারো মনে হয়, কারো বিশেষ কোনো হেল্প দরকার, তাহলে অবশ্যই তা নেয়া হবে।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
