আলোচিত অভিনেতা-অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
দেশীয় শোবিজের বড় একটি মাধ্যম নাট্যাঙ্গন। বছর জুড়ে অসংখ্য নাটক টেলিছবি নির্মাণ হয় এবং বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। এই নাটক-টেলিছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী। এবার বছর জুড়ে দর্শকদের মুগ্ধ করেছেন এমন আলোচিত কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীদের বিষয় তুলে ধরা হলো-
নুসরাত ইমরোজ তিশা
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যেকোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে তার জুড়ি মেলা ভার। এ বছরও তার অনবদ্য অভিনয় দেখা গেছে বেশ কিছু নাটক-টেলিছবিতে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘আয়েশা’, ‘ডাকাতের বউ’, ‘একটু হাসো’, ‘ছলনা’, ‘মাহিনের রূপবান বিয়ে’, ‘লাগ ভেলকি লাগ’ প্রমুখ।
আফরান নিশো
অভিনেত্রা আফরান নিশো কাজের বিষয়ে যেমন খুঁতখুঁতে, তেমনি চরিত্র নির্বাচনেও দূরদর্শী। তার অভিনীত নাটক-টেলিছবিগুলো সেটারই প্রমাণ। এই অভিনেতার ‘লায়লা তুমি কি আমায় মিস করো?’, ‘বুকের বাঁ পাশে’, ‘লালাই’, ‘ডাকাতের বউ’, ‘ফেরার পথ নেই’, ‘জুনিয়র লতিফ আর্টিস্ট’সহ একাধিক নাটক-টেলিছবি দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।
মেহজাবিন চৌধুরী
মুগ্ধতার অপর নাম মেহজাবিন চৌধুরী। অনবদ্য অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন অসংখ্য দর্শকদের। তার অভিনীত ‘সোনালী ডানার চিল’ যেমন আলোড়ন তুলেছে, তেমনি ‘বুকের বাঁ পাশে’, ‘সিনেমা জীবন’, ‘জলসাঘর’, ‘পরিবার’, ‘তোমার অপেক্ষায়’, ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটক-টেলিছবিগুলো এ বছরে পেয়েছে দর্শকপ্রিয়তা।
জিয়াউল ফারুক অপূর্ব
পরিণত একজন অভিনেতা অপূর্ব। এর প্রমাণ তিনি বারবার দিয়েছেন তার অভিনয়ের মাধ্যমে। এ বছরে ‘বিনি সুতোর টান’, ‘আদিত্যের মৌনতা’, ‘তোমার অপেক্ষায়’, ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’, ‘শেষ পর্যন্ত’, ‘জলসাঘর’, ‘নীল ফড়িংয়ের গল্প’, ‘হয়তো তোমার কাছেই যাবো’ নাটক-টেলিছবিগুলোতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
রাফিয়াথ রশিদ মিথিলা
বেশ কিছুদিন বিরতির পর রোজার ঈদে ছোট পর্দায় জন্য অভিনয় করেন মিথিলা। তার অভিনীত ‘বিয়ের দাওয়াত রইলো’, ‘নীল ফড়িংয়ের গল্প’ নাটকগুলো দর্শক মহলে নজর কেড়েছে। তিনি আলোচনায় ছিলেন বিজ্ঞাপনে কাজ করেও। তবে আলোচনা-সমালোচনা সবচেয়ে বেশি হয়েছে জনের সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
চঞ্চল চৌধুরী
গত বছর ছোট পর্দায় তেমন কাজ না করলেও এ বছরে পুরোদমে কাজ করেছেন তিনি। চলতি বছরে তার অভিনীত ‘আয়েশা’, ‘নসু ভিলেনের সংসার’, ‘ফেয়ার প্লে’, ‘কলকাতার দাদাবাবু’, ‘কেউ যেন না জানে’সহ বেশ কিছু নাটক-টেলিছবি ছিল আলোচনার তুঙ্গে। এছাড়া মুঠোফোন সেবা প্রতিষ্ঠান রবির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় দর্শকের নজর কেড়েছে।
জাকিয়া বারী মম
পুরো বছর জুড়েই আলোচনায় ছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তার অভিনীত একাধিক নাটক-টেলিছবি দর্শকদের মুগ্ধ করেছে। এর মধ্যে- ‘জলসাঘর’, ‘আদিত্যের মৌনতা’, ‘তাহার ফিরে আসা’, ‘শ্রাবণ বৃষ্টির ঘনঘটা’, ‘প্রিয় অভিমান’, ‘লাটিম লাটিম প্রেম’, ‘প্রিয় মানুষ’, ‘মন্দবাসি’ প্রমুখ। এছাড়া তিনি আলোচনায় ছিলেন বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে।
মোশাররফ করিম
সবার থেকে একেবারেই ভিন্ন মোশাররফ করিম। যেকোন চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলেন মুহূর্তের মাঝে। অনান্য বছরের মতো এ বছরও তার অভিনীত একাধিক নাটক-টেলিছবি দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে। এবার এই অভিনেতার উল্লেখযোগ্য কাজের তালিকায় ছিল ‘দানব’, ‘উগান্ডা মাসুদ’, ‘যমজ-১০’, ‘ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক’, ‘হাই প্রেসার-২’, ‘আস্থা’, ‘চাঁদের চাঁদা, ‘হায় সমশেদ!’ প্রমুখ।
অপর্ণা ঘোষ
অপর্ণা ঘোষ ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে সবার থেকেই ব্যতিক্রম। এ বছর আলোচনায় ছিল তার অভিনীত বেশ কিছু নাটক। এর মধ্যে রয়েছে- ‘জাস্ট চেপে যান’, ‘প্রফেসর টম অ্যান্ড জেরি’, ‘দখিনা পবন’, ‘বউ আমার’, ‘যে তুমি হৃদয়ে থাকো’, ‘মালতী’, ‘মেঘবালিকার জন্য রূপকথা’। এই নাটক-টেলিছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
মনোজ কুমার
এই সময়ে বেশ কয়েকজন তরুণ অভিনেতাই কাজ করছেন দেশীয় নাট্যাঙ্গনে। এর মধ্যে অনতম মনোজ কুমার। অল্প কাজ করলেও অনবদ্য অভিনয় গুণে নিজেকে নিয়ে এসেছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ২০১৮ সালে এই অভিনেতার বেশ কয়েকটি নাটক-টেলিছবি দর্শক মহলে ছিল আলোচনায়। এ বছরে তার অভিনীত আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘দূরত্বের নাম অভিযান’, ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’, ‘যে গল্পের শেষ নেই’ প্রমুখ। এর বাইরেও তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে ছিলেন আলোচনায়।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
