আল-নূর ও লিনউড মসজিদে জুমা আদায়
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
স্মরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞের এক সপ্তাহ পর প্রথমবারের মতো শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজ আদায় করা হয়েছে।
স্থান সংকুলান না হওয়ায় মসজিদ বরাবর হ্যাগলি পার্কে জুমার নামাজ আদায় করা হয়।
এসময় নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো এলাকা। দেশটির প্রেডিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ শত শত মুসলমান ও অন্যান্য ধর্মের লোক এসময় উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হয়। আল-নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসীর গুলিতে নিহতদের সম্মানে দুই মিনিটের নীরবতা পালন করা হয়।
হাজার হাজার মানুষ হ্যাগলি পার্কে জড়ো হয়ে নিহত মুসলমানদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখান।
এ ব্যাপারে দ্য মঙ্গরেল মবের প্রেসিডেন্ট সনি ফাতু জুমার নামাজের সময় মসজিদের বাইরে নিরাপত্তা দেয়ার প্রস্তাব দিয়ে বলেছিলেন, আমাদের মুসলিম ভাই এবং বোনরা যত দিন পর্যন্ত মনে করবেন তাদের নিরাপত্তা এবং সহায়তা প্রয়োজন, আমরা ততদিন সহায়তা দেব।
ফাতু বলেন, কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই মসজিদে নামাজ আদায়ের সময় আমরা নিরাপত্তা দিতে পারবো কি-না, সেটি প্রশ্ন হিসেবে দেখা দিয়েছিল। অবশ্যই আমরা নিরাপত্তা দিতে পারবো। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা জুমার নামাজের সময় উপযুক্ত পোশাক পরিধান করবো। আমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না। আমরা মসজিদের ভেতরের দরজার কাছে শান্তিপূর্ণভাবে নিরাপত্তা দেব। যাতে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা স্বস্তিতে নামাজ পড়তে পারেন।
গত শুক্রবার আল নূর মসজিদে হয় নিউজিল্যান্ডের ইতিহাসের ভয়াবহ হত্যাযজ্ঞ। জুমার নামায আদায়ের সময় খ্রিস্টান সন্ত্রাসী ব্রেনটন টারান্ট স্বয়ংক্রিয় বন্দুকে নির্বিচারে গুলি চালালে পাঁচ বাংলাদেশিসহ ৫০ জনের মৃতূ হয়। গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে মৃত্যুর প্রহর গুণছেন ৪৮ জন।
হামলার পরপরই ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদ বন্ধ করে দেয়া হয়। এরপর মেরামত শেষে আজ জুমার নামাজ সামনে রেখে সকালে মসজিদ দুটি ফের খুলে দেয়া হয়।
এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন মুসলিমদের আল নূরে জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন। তিনি নামাজ সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের ঘোষণাও দেন। সেখানে দুই মিনিট নীরবে দাঁড়িয়ে নিহতদের স্মরণের কথাও বলেন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
বিভিন্ন দেশের মুসলিমরা নিউজিল্যান্ডে পৌঁছেন। অনেকে পথে রয়েছেন জুমার নামাজে শরিক হন। বলা চলে জুমার নামাজ পড়তে বিভিন্ন দেশের মুসল্লিদের ঢল নামে ক্রাইস্টচার্চে।
আল-নূর মসজিদের চারপাশে সশস্ত্র অবস্থান নেয় পুলিশ। মুসল্লিরা যাতে দ্রুত মসজিদে আগের মতো আসতে পারেন, সেজন্য নিরলসভাবে কাজ করে মসজিদ প্রস্তুত করা হয়।
আল-নূরের সঙ্গে লিনউড মসজিদও খুলে দেয়া হয়েছে। জুমার নামাজে হাজারো মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে, যাদের আপনজন ১৫ মার্চের হামলায় নিহত ও আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সোমালিয়া ও আফগানিস্তানের অভিবাসী এবং শরণার্থী ছিলেন।
শুক্রবার জুমার নামাজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে বহু মুসলিম নিউজিল্যান্ডে আসেন।
আল-নূর মসজিদের ইমাম জামাল ফাওদা জানান, আজ জুমায় তিন থেকে চার হাজার মুসল্লি অংশ নেন। যাদের অনেকেই বিভিন্ন দেশ থেকে নিউজিল্যান্ডে এসেছেন নামাজ আদায় করতে।
বৃহস্পতিবার দেশটির পুলিশ জানিয়েছে, নিহত সবার পরিচয় সনাক্ত করা হয়েছে। এর মধ্যে অনেকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেকের দাফনও সম্পন্ন হয়েছে।
পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, নিহত সবাইকে সনাক্ত করা হয়েছে। দাফনের বিষয়ে তাদের স্বজনদের বলা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আধা-স্বয়ংক্রিয় ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ১১ এপ্রিল অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত নতুন আইন উপস্থাপন করা হবে। সেইসঙ্গে নিষিদ্ধ করা যেসব অস্ত্র সাধারণ মানুষের কাছে আছে তা কিনে নিতে সরকার একটি প্রকল্পও হাতে নেবে বলে জানান জেসিন্ডা।
ওই হামলায় আহত ২৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে এখনো আটজন আইসিইউতে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
