আর কত ভুল করবেন মুশফিক, আর কত ভুগবে বাংলাদেশ!
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে যদি কেন উইলিয়ামসনের সেই রান আউটটা মিস না করতেন মুশফিকুর রহীম, তাহলে ইংল্যান্ডে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসটা হয়তো ভিন্নভাবে লিখতে হতো।
কিন্তু তামিমের থ্রোতে মুশফিকুর রহীম যেভাবে বাচ্চাসূলভ ভুলটা করেছিলেন, তাতেই বাংলাদেশের ভবিতব্য লেখা হয়ে গিয়েছিল। যেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি টাইগাররা। বরং, ধীরে ধীরে তলানীতেই নেমেছে।
উইকেটের পেছনে নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ উইকেরক্ষক হচ্ছেন মুশফিকুর রহীম। অভিষেকের পর থেকে খুব কম ম্যাচই তিনি উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেননি। এখনও শত প্রতিকুলতা সত্ত্বেও গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ান মুশফিক।
কিন্তু শুধু সেই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেই নয়, তার একের পর এক ভুল কেবলই বাংলাদেশকে বিপদে ফেলে যাচ্ছে। রোববার রাতে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছিলেন মুশফিক। অথচ, দলে তার চেয়েও ভালো উইকেটরক্ষক (লিটন দাস) ছিলেন। তবুও গ্লাভসটা পরলেন মুশফিকই।
শেষ পর্যন্ত মুশফিকের ভুলে অনেকগুলো রান যোগ হলো আফগানদের ইনিংসে। মোট ১৮ রান। এর মধ্যে দুটি বাউন্ডারি হলো উইকেটরক্ষক মুশফিকের ভুলে। একটি টি-টোয়েন্টি ম্যাচ, ২০ ওভারের খেলা। সেখানে যদি উইকেটরক্ষকের ভুলে দুটি বাউন্ডারি হয়ে যায়, তাহলে সেটা সত্যিই ক্ষমার অযোগ্য।
আফগান ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। তার করা প্রথম বল মিস করেন আফগান ব্যাটসম্যান নাজিব তারাকাই। বলটি স্ট্যাম্প মিস করে। সেই বলটি মিস করেন উইকেটরক্ষক মুশফিকুর রহীমও। বাই থেকে হলো ৪ রান।

সাকিবের করা পরের ওভারের শেষ বলে আবারও পূনরাবৃত্তি হলো। এবার ব্যাটসম্যান ছিলেন আসগর আফগান। সাকিবের বল বুঝতে পারেননি আসগর। কিন্তু মুশফিকও বল গ্লাভস বন্দী করতে পারলেন না। আবারও বাই থেকে হলো বাউন্ডারি, ৪ রান।
এরপর মোস্তাফিজের এক ওভারেও একটি বাউন্সার ব্যাটসম্যানের মাথার ওপর দিয়ে চলে যায়। বলটি শেষে চলে যায় মুশফিকের দুই পায়ের ফাঁক গলে। এলো অতিরিক্ত রান। স্ট্যাম্পিং মিস করা কিংবা রান আউট মিস করাও ছিল নিয়মিত ঘটনা।
এভাবে একজন উইকেটরক্ষক যদি এভাবে ভুল করে যান, তাহলে বাংলাদেশ দলের শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়াবে? হারই করুণ পরিণতি। সেটাই হলো শেষ পর্যন্ত। ২৫ রানে আফগানদের হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে অহেতুক রিভার্স সুইপ খেলতে নেমে দলকে বিপদে ফেলে ফিরে যান তিনি।
মুশফিকের উইকেটকিপিং নিয়ে আলোচনা-সমালোচনা বেশ আগে থেকেই। কোচ চন্ডিকা হাথুরুসিংহে থাকাকালে তো মুশফিককে কিপিংয়ের দায়িত্ব থেকে সরিয়েই দিয়েছিলেন। কিন্তু মুশফিক ওই সময় এ নিয়ে নিজো অসন্তুষ্টি প্রকাশ করেন এবং হাথুরু চলে যাওয়ার পর যথারীতি গ্লাভস হাতে উইকেটের পেছনে সব সময়ই দাঁড়াচ্ছেন মুশফিক আর উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক ভুলের মহড়া।
মুশফিক গ্লাভস হাতে আর কত উইকেটের পেছনে দাঁড়াবেন আর বাংলাদেশকে ভুগিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর দেবে কে?
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
