আমি জন্মদিনে বিশ্বাসী নই
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মাঝে কয়েকটি নাটকে অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে দূরেই আছেন। বর্তমানে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়েই তার সময় কাটে।
জনপ্রিয় এ নায়কের আজ জন্মদিন। দিনটি উদযাপন, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* যুগান্তর: জীবন থেকে আরও একটি বছর চলে গেল। বিষয়টি ভাবতে কেমন লাগে?
** বয়স বাড়ছে। নিজের কাছে প্রশ্ন করি, কি করলাম এ জীবনে? কত কিছুই তো বাকি। সামনে আর সময় পাব কি আরও ভালো কিছু করার?
* যুগান্তর: জন্মদিন উপলক্ষে আজকের দিনের আয়োজন কি?
** কোনো আয়োজন নেই। আমি জন্মদিনে বিশ্বাসী নই। এ দিন উদযাপনের কোনো লাভ কিংবা পালন না করলে ক্ষতির কিছু দেখছি না। বেঁচেই তো আছি। সবসময় যেন সুস্থ থাকি এটাই কামনা করি।
* যুগান্তর: আজ কোথায় থাকবেন?
** আমার প্রাণের জায়গা ‘নিরাপদ সড়ক চাই’-এর অফিসে। ওখানে আজ সদস্যরা হয়তো জন্মদিন উপলক্ষে কিছু আয়োজন করবে। আগের দিনের মতোই সারাদিন এখানে থাকব। বিকালে বাসায় যাব।
* যুগান্তর: অভিনয়ে তো দেখাই যায় না আপনাকে। একেবারই বিদায় জানালেন নাকি?
** অভিনয়ের মাধ্যমেই তো আজকের ইলিয়াস কাঞ্চন হয়েছি। অভিনয়ের জন্য তো মন কাঁদে। কিন্তু ভালো গল্প বা চরিত্র না পেলে তো অভিনয় করা ঠিক হবে না। আমি আমার সম্মান ধরে রাখতে চাই। এখনও নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত রেখেছি।
* যুগান্তর: মুক্তির অপেক্ষায় থাকা আপনার অভিনীত ‘বাংলার ফাটাকেস্ট’ ছবিটি কি আর দর্শক দেখতে পাবেন না?
** ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছিল। অনেক কাটাকাটি করা হয়েছে। এখন কি অবস্থা তা আমি জানি না। পরিচালক বা প্রযোজকের সঙ্গে আমার যোগাযোগ নেই। দর্শক ছবিটি দেখতে পাবেন কি না তাও বলতে পারছি না।
* যুগান্তর: নতুন কোনো ছবি বানানোর কি পরিকল্পনা আছে?
** ছবি বানানোর পরিবেশ তো আর নেই। কয়জন আছেন যে এখন ছবি বানিয়ে টাকা তুলতে পারেন? আমার এতো টাকা নেই যে, ছবি বানাব। গল্প আমার নিজের থাকলেও তা দিয়ে আমি ছবি বানাতে পারব বলে মনে হয় না। এখন আর কেউ ছবি বানাতে টাকা লগ্নি করতে চায় না।
* যুগান্তর: এ থেকে পরিত্রাণের উপায় কী?
** সবাইকে এক হতে হবে। সেটি সম্ভব হবে কী না জানি না। যদি হতে পারে, তাহলে হয়তো কিছুটা ঘুরে দাঁড়ানো সম্ভব।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম

