আবারো বিকেএসপিতে সবার প্রিয় ফাহিম স্যার
প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯
দীর্ঘ ১৪ বছর পর আবারো বিকেএসপিতে ফিরলেন সকলের প্রিয় স্যার নাজমুল আবেদিন ফাহিম।
৩ অক্টোবর বৃহস্পতিবার ক্রিকেট এডভাইজার পদে কাজ শুরু করেন বিকেএসপির হয়ে। যেখানে প্রথমদিন থেকেই তিনি সময় কাটিয়েছেন মাঠে। কথা বলেছেন অন্যান্য কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে।
বাংলাদেশের একসময়ের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, ব্যাটসম্যান আল শাহরিয়ার রোকন তারই হাতে গড়া। বর্তমানে যুব দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন, এখন যাকে ধরা হয় দেশের অন্যতম দক্ষ ও কুশলী কোচ সেই মোহাম্মদ সালাউদ্দিন, শামসুর রহমান শুভ, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাকও সরাসরি তার ছাত্র ছিলেন।
খেলোয়াড়ি জীবন শেষ করে জড়িয়ে পড়েন কোচিংয়ের সঙ্গে। অল্প কিছুদিন ক্লাব কোচিং করানোর পর যোগ দেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হেড কোচ হিসেবে।
এছাড়া বর্তমান জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহীমরা তারই পরিচর্যায় পরিণত হয়েছেন। এমনকি ক্যারিয়ারের সায়াহ্নে মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা প্রতিনিয়ত তাদের প্রিয় ফাহিম স্যারের পরামর্শ নেন।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অতিমাত্রায় বিদেশি কোচ নির্ভরতা নাজমুল আবেদিন ফাহিমের মতো উঁচু মানের ব্যাটিং পরামর্শককেও ঠেলে দিয়েছে দূরে। তিনি ছিলেন অবহেলিত, অবমূল্যায়িত।
প্রথমদিকে ছিলেন বিকেএসপির হেড কোচ। যেখানে তিনি ছিলেন ক্রিকেটার গড়ার কারিগর। কিন্তু বিসিবিতে কাজ করতে এসে সে অর্থে ক্রিকেটার গড়ার ক্ষেত্র পাননি ফাহিম। তবে জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের অনেকেরই অফফর্মে, দুঃসময়ে পরামর্শকের ভূমিকায় উপস্থিত হন তিনি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার থেকে দেয়া হয় নারী ক্রিকেট উইংয়ে। এ দায়িত্ব মেনে নিয়ে কাজ করেছেন লম্বা সময়। কিন্তু এরপর ক্রমেই তার মূল্যায়ন ও কাজের ক্ষেত্র ছোট হয়ে আসতে দেখে গত ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে পদত্যাগ করেন তিনি।
বিসিবির চাকরি ছেড়েই তিনি যোগ দিলেন নিজের পুরনো কর্মক্ষেত্র বিকেএসপিতে। এর আগে যেখানে তিনি কাটিয়েছেন কোচিং ক্যারিয়ারের ১৭ বছর।
বিকেএসপিতে ফিরে যাওয়া নিয়ে তিনি গণমাধ্যমে জানান, ‘আমার খুব ভালো লাগছে, এ যেনো আপন ঘরে আবার ফিরে আসা। এর আগে ১৭ বছর বিকেএসপিতে ছিলাম, অনেক স্মৃতি। বিকেএসপি আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার জায়গা। বিকেএসপিতে ফিরে আসা ও ছেলেদের নিয়ে কাজ করা আমার কাছে অন্যরকম এক অনুভূতির।’
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
