আবারও নেইমারের অসাধারণ গোল
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
মৌসুম শুরুর আগে থেকেই মাঠের বাইরে অস্থির সময় পার করছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামতেই যেন তিনি অন্য এক মানুষ, যিনি দলের জন্য নিজের সবটুকু নিংড়ে দিতেও প্রস্তুত।
শনিবার রাতে এরই প্রমাণ দিয়েছেন নেইমার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তুলনামূলক দুর্বল বোর্দোর বিপক্ষে জয় পেতেও ঘাম ঝরাতে হয়েছে পিএসজিকে। গত দুই জয়ের মতোই এবারও তাদের উদ্ধার করেছেন নেইমার। সবমিলিয়ে শেষ ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই নেইমারের একমাত্র গোলে জয়ের মুখ দেখেছে পিএসজি।
বোর্দোর মাঠে খেলতে গিয়ে একটিমাত্র গোল করতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পিএসজিকে। যথারীতি গোলটি আসে নেইমারের পা থেকে। তাকে বল এগিয়ে দেন দলের আরেক তারকা খেলোয়াড় কাইলিয়ান এমবাপে।
ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এমবাপে, এ ম্যাচের মধ্য দিয়েই প্রথমবারের মতো নামেন মাঠে। ম্যাচের ৬০ মিনিটের মাথায় সারাভিয়ার বদলি হিসেবে এমবাপেকে মাঠে নামান পিএসজি কোচ থমাস টুখেল।
মাঠে নেমে কোচের পরিকল্পনার প্রতিফলন ঘটাতে মাত্র ১০ মিনিট সময় নেন এমবাপে। ডান পাশ দিয়ে দ্রুততার সঙ্গে ঢুকে যান বোর্দোর আক্রমণভাগে। ডি-বক্সের বাইরে থেকে পাস বাড়িয়ে দেন বক্সে দাঁড়ানো নেইমারের উদ্দেশ্যে। ডিফেন্ডারদের পাশ কাটিয়ে নিজের ডান পায়ের ছোঁয়ায় দুর্দান্ত ফিনিশিং দেন নেইমার।
এই গোলেই ন্যুনতম ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। অথচ গোল হতে পারত আরও গোটা তিনেক। এমবাপে, নেইমার ও ডি মারিয়াদের নির্ঘাত গোলের শট দুর্দান্ত ক্ষিপ্রতার সঙ্গে ফিরিয়ে দেন বোর্দো গোলরক্ষক বেনইত কস্তিল। ফলে ১-০ গোলের জয়ে বাড়ি ফেরে পিএসজি।
এ জয়ের পর নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন দলটি। ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা অ্যাঞ্জার্সের সংগ্রহ ১৬ পয়েন্ট। ঝুলিতে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে বোর্দো।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
