আবারও দুর্ভাগ্যের শিকার নেইমার-এমবাপের পিএসজি
প্রকাশিত: ৭ মার্চ ২০১৯
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের জন্য পিএসজির চেয়ে আর বেশি ব্যায় কোন ক্লাব করতে পেরেছে? হিসেব করলে মোটেও পিএসজির চেয়ে এগিয়ে থাকবে না কেউ। কিন্তু প্যারিসের এই ক্লাবটির এমনই দুর্ভাগ্য, মোক্ষম সময়ে এসে ইনজুরিতে পড়ে তাদের সেরা খেলোয়াড়রা। যার খেসারাত গুণতে হয়, চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে।
এবারও নেইমার ইনজুরিতে। সময়মত তার সার্ভিস পেলো না দল। আগের ম্যাচে ইনজুরিতে ছিলেন এডিনসন কাভানি। এই ম্যাচেও শঙ্কা ছিল। যে কারণে কাভানিকে কোচ মাঠে নামিয়েছেন ম্যাচের ৯৫তম মিনিটে। মাঠে নেমে বলে ঠিকমত একবার পা লাগানোরও সুযোগ পেলেন না। তার আগেই ম্যাচ শেষের বাঁশি বাজিয়েছেন রেফারি।
নেইমার-কাভানির অনুপস্থিতিতেও ওল্ড ট্র্যাফোর্ড থেকে প্রথম লেগে ২-০ গোলে জিতে এসেছিল প্যারিসের দলটি। ডি মারিয়া আর এমবাপের অসাধারণ নৈপুণ্য দেখেছিল ফুটবলপ্রেমীরা। যে কারণে, সবাই ধরে নিয়েছিল এবার দ্বিতীয় রাউন্ডের বাধা পার হতে পারছে দলটি, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু দুর্ভাগ্য ভর করলে যা হয়, এবার ঠিক তেমনটাই ঘটলো পিএসজির ক্ষেত্রে। নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ইনজুরি সময়ে, তথা ৯৪ মিনিট পর্যন্তও ২-১ গোলে পিছিয়ে ছিল পিএসজি। তাতেও সমস্যা ছিল না, গোল গড়ে তারাই কোয়ার্টার ফাইনালে।
কিন্তু সর্বনাশটা ঘটে গেলো ইনজুরি সময়ে। হঠাৎই পেনাল্টি পেয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই পেনাল্টি থেকে গোল করে পুরো পার্ক ডি প্রিন্সেসকে স্তব্ধ করে দিলেন মার্কাস রাশফোর্ড। ওই এক গোলেই যে পিএসজিকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড! জোড়া গোল করেন রোমেলু লুকাকু।
ঘরের মাঠে পিএসজি হারলো ৩-১ গোলের ব্যবধানে। দুই লেগ মিলিয়ে দু’দলের গোল ব্যবধান ৩-৩। কিন্তু অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডই উঠে গেলো শেষ আটে। আবারও হতাশায় পুড়লো প্যারিসের ক্লাবটি। এই ক্লাবের কর্মকর্তাদের হয়তো নতুন করে ভাবতে হবে, নতুন ইনভেস্টমেন্ট নিয়ে।
ম্যাচের কিক অফের বাঁশি বাজকে না বাজতেই গোল হজম করে বসে প্যারিসের দলটি। দর্শকরা তখনও নড়ে-চড়ে, ঠিক করে নিজেদের আসনে বসছিল হয়তো। কিন্তু দ্বিতীয় মিনিটেই রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ৬ গজ দুর থেকে বাম পায়ে নেয়া লুকাকুর শট জাল ভেদ করে পিএসজির।
গোল হজম করে অবশ্য সেটি শোধ করে দিতে সময় নেয়নি স্বাগতিকরাও। ম্যাচের ১২তম মিনিটে হুয়ান বার্নাতের গোলে সমতায় ফেরে পিএসজি। কাইলিয়াম এমবাপের পাস থেকে বল পেয়ে বক্সের বাম পাশে ৬ গুজ দুর থেকে বাম পায়ের শটে ম্যানইউর জালে বল জড়ান বার্নাত।
রোমেলু লুকাকুর দ্বিতীয় গোল আসতেও সময় লাগেনি। ম্যাচের বয়স ৩০ মিনিট হতে না হতেই ২-১ গোলে এগিয়ে যায় ম্যানইউ। এবারও গোল করেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। পোস্টের একেবারে সামনে থেকে বাম পায়ের শট নিয়েছিলেন তিনি।
এই ২-১ গোলেই ম্যাচ শেষ হওয়ার দিকে চলে গিয়েছিল প্রায়। ম্যাচের নির্ধারিত সময়ও শেষ হয়ে গিয়েছিল। তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে ফেলেন পিএসজির প্রেসনেল কিমবাপ্পে। এ নিয়ে ভিএআর পর্যন্ত হলো। সময়ক্ষেপণ হলো। শেষ পর্যন্ত ভিএআরের মাধ্যমে নিশ্চিত হওয়া গেলো, ওটা ছিল পেনাল্টি।
ম্যাচের ৯৪তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করেন মার্কাস রাশফোর্ড। এরপর আরও ৬ মিনিট খেলা হয়েছে। অর্থ্যাৎ, অতিরিক্ত মোট ১০ মিনিট খেলা হয় এই ম্যাচে।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
