আফগান যুদ্ধের চাবিকাঠি পাকিস্তানে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বুধবার বলেছেন, আফগান যুদ্ধের চাবিকাঠি পাকিস্তানের শহর ইসলামাবাদ, কোয়েটা ও রাওয়ালপিণ্ডিতে। অর্থাৎ প্রতিবেশী দেশটি আন্তঃসীমান্ত বিদ্রোহীদের তৎপরতার নিরাপদ স্বর্গ।
এর আগেও আফগানিস্তান অভিযোগ করে আসছে, পাকিস্তান নিজেদের মাটিতে তালেবান নেতাদের অবস্থানের ক্ষেত্রে চোখ বন্ধ রাখছে। এমনকি দেশটি তালেবানকে যুদ্ধে সহায়তা করছে। যদিও পাকিস্তান নিজেদের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করছে।
ঘানি বলেন, শান্তির চাপিকাঠি আফগানিস্তানে।
এমন একটি সময়ে তিনি এসব কথা বলছেন, যখন ১৭ বছরের আফগান যুদ্ধের অবসানে তালেবানের সঙ্গে মার্কিন আলোচনায় নতুন গতি পেয়েছে।
তালেবানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আফগান সরকারের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করতে মার্কিন বিশেষ দূত জালমি খলিলজাদ বর্তমানে কাবুলে রয়েছেন।
মাসখানেক আগে জালমি খলিলজাদকে পাকিস্তান নিশ্চিত করেছিল যে, দীর্ঘ আফগান যুদ্ধের রাশ টানতে তালেবানের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছাতে তারা আলোচনার টেবিলে ফিরবেন।
আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে পাকিস্তানের সহায়তা চেয়েছেন।
ইতিমধ্যে পরস্পরের মধ্যে বিরাজ করা সন্দেহ দূর করতে পাকিস্তান ও আফগানিস্তানকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আঞ্চলিক পরাশক্তি চীন।
কিন্তু কাবুল ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েই যাচ্ছে।
দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে বলছে, তাদের মাটিতে হামলা চালাতে দুই দেশের নিরাপত্তা বাহিনীই তালেবানকে সমর্থন দিচ্ছে। কাজেই এমন অভিযোগ-পাল্টাঅভিযোগে পাক-আফগান টানাপোড়েন চরম আকার নিয়েছে।
জঙ্গি হামলা ঠেকাতে আফগানিস্তানের সঙ্গে আড়াইহাজার কিলোমিটারের বিতর্কিত সীমান্তে ২০১৭ সালে বেড়া নির্মাণ শুরু করে পাকিস্তান।
আফগান সরকারকে পশ্চিমাদের পুতুল আখ্যা দিয়ে তাদের সঙ্গে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে তালেবান।
সংগঠনটির ধর্মীয় বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন আশরাফ ঘানি। তিনি বলেন, যদি আফগান সরকার অবৈধ হয়, তবে তালেবান কোথা থেকে তাদের বৈধতা পেয়েছে?
‘মক্কা ও ইন্দোনেশিয়ার ইসলামী পণ্ডিতরা বলেন, আত্মঘাতী হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে হত্যা ইসলামে জায়েজ নেই। কাজেই তালেবানের বৈধতা আসে কোথা থেকে’, প্রশ্ন করেন আফগান প্রেসিডেন্ট।
২০১৫ সালে তালেবানের সঙ্গে আফগান সরকারের আলোচনা ভেস্তে যায়। আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের তাড়াতে লড়াই চালিয়ে যাওয়া তালেবান বলেছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারিও বসার পরিকল্পনা রয়েছে।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
