আদালত বললো, ধর্ষণ করার মতো চেহারা তার নেই
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯
২০১৫ সালে পেরু থেকে ইতালির অ্যানকোনায় আসেন ২২ বছর বয়সী এক তরুণী। কিছুদিন পর তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন। ডাক্তারি পরীক্ষায় তার অভিযোগ সত্য প্রমাণিত হয়। কিন্তু ওই তরুণী দেখতে ‘পুরুষালি’ এবং ‘অসুন্দর’, তাই তাকে ধর্ষণ করা যায় না— এমন যুক্তি দিয়ে আসামীদের মুক্তি দেয় ইতালির আপিলকোর্ট।
ভুক্তভোগীর আইনজীবী সিনজিয়া মোলিনারো দেশটির সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। গত শুক্রবার এই মামলার রায় পুনর্বিচারের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
সিনজিয়া মোলিনারোর দাবি, ঘটনার দিন বিকেলে ক্লাস শেষে স্থানীয় এক পানশালায় যান ওই তরুণী। সেখানে পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অভিযুক্ত দুজন। এরপর ওই তরুণীকে ধর্ষণ করা হয়।
ডাক্তার জানায়, ভুক্তভোগীর রক্তে ঘুমের ওষুধের উপাদান মিলেছিল। তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর ধর্ষণ করা হয়েছে। তাছাড়া পরীক্ষা করে ধর্ষণের সব আলামত পাওয়া গেছে।
২০১৬ সালে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। ইটালির অ্যানকোনার এক আপিল কোর্টে ধর্ষণ মামলার বিচারকাজ চলতে থাকে। মামলার শুনানিতে তিন নারী বিচারকের বেঞ্চে ধর্ষণে অভিযুক্তদের মধ্যে একজন বলেন, ‘ওই তরুণী দেখতে সুন্দরী নয়। তাছাড়া সে পুরুষদের মতো। তাকে আমরা কেন ধর্ষণ করবো?’
আশ্চর্যের বিষয়, এই ‘অদ্ভূত যুক্তি’র জোরেই ২০১৭ সালে মামলা থেকে অভিযুক্ত দুজনকে খালাস দেয়া হয়। ভুক্তভোগীর আইনজীবী বলেন, অভিযুক্তদের মুক্তি দেয়ার পক্ষে যে সব যুক্তি দেখানো হয়েছে, তার সবগুলোই ন্যাক্কারজনক।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নারী বিচারকদের বেঞ্চ এই ‘অদ্ভূত যুক্তি’ কেন মেনে নিল— প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হয়েছেন দেশটির কয়েক হাজার মানুষ। গত সপ্তাহ থেকে এই রায়টি বিচারকার্যের জন্য লজ্জাজনক আখ্যা দিয়ে গত সোমবার অ্যানকোনা কোর্টের সামনে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভের নেতৃত্ব আছে দেশটির নারী সংগঠন। এক টুইটে ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু যৌনসুখের চাহিদার জন্যই ধর্ষণের মতো ঘটনা ঘটে না। বরং নির্যাতিতার প্রতি অদম্য ঘৃণাই তার কারণ। ফলে ধর্ষিতা কত সুন্দর, বিষয়টি তার উপর নির্ভর করে না।’
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- যাত্রা করছে অনেক চমকের সংসদ
- ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে
- মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- তবে কি ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
- নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ৬ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
- খালেদা জিয়া পেলেন স্বাধীনতা পুরস্কার
- ইরান কি আরেকটি গাজা হবে?
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার
- একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
- ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
- বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
