৪৪৬
তিনবার হেরেও তিনি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান
আজিজের বিরুদ্ধে নানা অভিযোগ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ জুন ২০২৪
তিনবার হেরেও তিনি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তিনি। এই পদটি দখল করতে তিনি তোয়াক্কা করেননি সততা বা নীতিবোধের। এক যুগেরও বেশি সময় ধরে তিনি সোসাইটির মোড়লের ভূমিকায়। তিনবার হয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। দুইবার সভাপতি। নির্বাচন এলেই তাকে দেখা যায় সোসাইটির গডফাদারের ভূমিকায়। ক্ষমতা দখলের জন্য অন্ধ এমন লোকদের হাতে জিম্মি হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি। অক্টোপাসের মতো সংগঠনটিকে আঁকড়ে ধরে রেখেছেন। আগামী নভেম্বরে সোসাইটির নির্বাচন। সাধারণ সদস্যদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। কিন্তু এখন থেকেই তার অনুগত অশুভ মহল সংগঠনটিকে তাদের কব্জায় রাখার লক্ষ্যে মাঠে নামতে শুরু করেছে। নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা বিষয়টি ভালোভাবে দেখছেন না। তার বিরুদ্ধে কম্যুনিটিতে রয়েছে নানা অভিযোগ। এই অবস্থায় অনেকেই অশুভ চক্রটির হাত থেকে সোসাইটিকে রক্ষার প্রত্যয় নিয়ে নির্বাচন করার চিন্তা করছেন।
বাংলাদেশ সোসাইটির নির্বাচন এলেই একটি মহল হাজার হাজার ডলার বিনিয়োগ করে ভোট ব্যাংক গড়ে তোলেন। নির্বাচন ঘনিয়ে এলে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাথে যোগসাজসে নামেন। যে প্রার্থীই বিজয়ী হন, তারা হয়ে যান নির্বাচনী গড ফাদারদের আজ্ঞাবহ। নির্বাচনী প্রতিদান হিসেবে তারা তাকে প্রদান করেন ট্রাস্টি বোর্ডের সদস্য, চেয়ারম্যান কিংবা নির্বাচন কমিশনের পদ।
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ। মোহাম্মদ রব মিয়া সভাপতি ও রহুল আমিন সাধারন সম্পাদক নির্বাচিত হবার পর তার নাম আসে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে। নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের দুই তৃতীয়াংশ সদস্যদের সর্মথনে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচন হবার কথা। যাতে ১৯ সদস্যের নির্বাচিত কমিটির ১২ জনের ভোট প্রয়োজন হয়। কিন্তু জনাব আজিজ প্রথমবার পান ৮ ভোট। তাকে বোর্ডের সদস্য করতে সোসাইটির অনেক কর্মকর্তা দ্বিতীয় ও তৃতীয় দফা ভোটের আয়োজন করেন। এতে আজিজ ৯ ভোট করে পান। এমন পরাজয়ে তিনি অস্বস্তিতে পড়েন। এই পদের বিপরীতে অপর প্রার্থী ছিলেন তোফায়েল আহমেদ। তাকে সর্মথন করেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান ও ফারহানা চৌধুরী সহ কয়েকজন। অবশেষে রাতের অন্ধকারে কার্যকরী কমিটির অনেক সদস্য তার কাছে ম্যানেজ হয়ে যান। যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় বিরোধিতা করেছিলেন তারাই ‘ম্যানেজ’ যাদুতে আজিজের পক্ষে চলে যান। ৪র্থ দফায় আজিজ নির্বাচিত হন। এ ঘটনায় এক কলংকজনক নজির স্থাপিত হয় সোসাইটির ইতিহাসে। আব্দুল আজিজকে নির্বাচিত করা নিয়ে সোসাইটির অফিসের ভেতরে ধাক্কাধাক্কি ও একে অপরের দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটে। থানা পুলিশ পর্যন্ত তা গড়ায়। প্রভাব বিস্তার করে এবং নির্বাচিত কয়েকজন শীর্ষ কর্মকর্তার আশীর্বাদে আজিজ ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হন। পরে ট্রাস্টি বোর্ডের সদস্যদের সমর্থনে বনে যান চেয়ারম্যান।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
এই বিভাগের আরো খবর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
