নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ব্যাপক কর্মসূচি
আজ মহান বিজয় দিবস
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২
আজকাল রিপোর্ট
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ বছর এ দিনটিতে বাঙালি জাতি বিজয়ের ৫১ বছর পূর্ণ করছে। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন।
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাক্সক্ষায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের হত্যাযজ্ঞে মেতে উঠলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সর্বস্তরের বাঙালি সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করে।
আজকের এই মহান দিনটি পালনের জন্য নিউইয়র্কে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশাল এলএডি স্ক্রিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস প্রদর্শন করার উদ্যোগ গ্রহণ করেছে উৎসব গ্রুপ। আজ সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রতি চার মিনিট পর পর নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিশাল স্ক্রিনে ভেসে উঠবে বাঙালীর গৌরব গাথা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।
বাংলাদেশ সোসাইটি আগামী ১৮ ডিসেম্বর রোববার মহান বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে। ওজন পার্কের রকওয়ে বুলেভার্ডের দেশী সিনিয়র সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে চিত্রাংকন প্রতিযোগিতা,বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে নজরুল একাডেমী অব ইউএসএ আজ সন্ধ্যা ৭টা থেকে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জ্যামাইকার আশা হোম কেয়ারের ( ৮৯-১৪ ১৬৮ ষ্ট্রিট) মিলনায়তনে।
১৮ ডিসেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ। এই সংগঠনের অনুষ্ঠানসূচিতে রয়েছে আলোচনা,চিত্রাংকন,আবৃত্তি,নাটক, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গর্বিত বিজয় মুহূর্তকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে অ্যালামনাই এসোসিয়েশনস্ অব বাংলাদেশি ইউনিভার্সিটিজ। এই উদযাপনের ভেতর দিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল ঐতিহাসিক প্রেক্ষাপট ও যুদ্ধের বীরত্বগাথা ঘটনাগুলোকে তুলে ধরা হবে। আজ বিকেল পাঁচটায় উডসাইডের গুলশান টেরেস-এ অনুষ্ঠিত হবে এই বিজয় উৎসব। অনুষ্ঠান চলবে রাত ১২টা অবধি।
১৮ ডিসেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিজয় দিবস উদযাপন করবে সেক্টর কমান্ডারস্ ফোরাম –মুক্তিযুদ্ধ’৭১,যুক্তরাষ্ট্র। তাদের অনুষ্ঠানে থাকবে আলোচনা,মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮ ডিসেম্বর রবিবার বিকেলে জ্যাকসন হাইটসের কাবাব কিং রেষ্টুরেন্টে বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
