আগামী বিশ্বকাপে ইতিহাস বদলে দেবে পাকিস্তান!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯
ভারতের বিপক্ষে পাকিস্তান অনেক জয় পেয়েছে। বৈশ্বিক টুর্নামেন্টেও ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। কিন্তু একমাত্র বিশ্বকাপেই ভারতকে এখনও পর্যন্ত হারাতে পারেনি পাকিস্তান। এখনও পর্যন্ত বিশ্বকাপে ছয়বার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তানিরা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর স্বাদ এখনও পর্যন্ত নিতে পারেনি ইমরান খান এবং মিয়াঁদাদের দেশ।
তবে ২০১৯ বিশ্বকাপে নাকি পাকিস্তান এই ইতিহাস বদলে দেবে। সরফরাজ আহমেদের দল আসন্ন বিশ্বকাপে প্রস্তুত ভারতকে হারিয়ে দিতে। দেশটির সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক মঈন খান বিশ্বাস করেন, এবার ভারতকে হারিয়ে ইতিহাস গড়বে পাকিস্তান।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বজয়ী দলের সদস্য মঈন খান জানান, মিথ ভেঙে আগামী বিশ্বকাপে প্রতিবেশী দেশকে হারাতে তৈরি পাকিস্তান।
প্রসঙ্গত, আগামী ১৬ জুন বিশ্বকাপের গ্রুপপর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিন্তান। সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান দলটির সাম্প্রতিক ফর্মই মঈন খানের আস্থা বাড়িয়ে দিয়েছে। যাতে করে শক্তিশালী ভারতকে না হারানোর কোনো কারণ দেখছেন না তিনি।
ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মঈন খান বলেন, ‘সরফরাজ আহমেদের দলে বর্তমানে এমন কিছু প্রতিভা রয়েছে যা ভারতের বিরুদ্ধে তাদের জয় এনে দিতে সক্ষম হবে। এছাড়া দলটির গভীরতাও অনেক বেশি।’
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যও সামনে এগিয়ে রাখছেন মঈন। তিনি বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে গত কয়েকবছর ধরে যথেষ্ট ভালো ফল করছে পাকিস্তান। পাশাপাশি বিশ্বকাপে খেলতে নামার আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তানের ক্রিকেটাররা।’
বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তিন সপ্তাহের প্রস্তুতিক্যাম্প করবে পাকিস্তান। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উইকেটের পেছনে গ্লাভস হাতে দু’শোরও বেশি ক্যাচের মালিক। এমনকি বিশ্বকাপের মতো আসরে দলনায়ক হিসেবে সরফরাজ আহমেদকেই প্রথম পছন্দ হিসেবে বাছাই করে রাখলেন তিনি। তিনি বলেন, ‘এই দলে সরফরাজের চেয়ে ভালো নেতৃত্বদানের ক্ষমতা কারও নেই।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
