আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২০ জুন ২০২৬
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী -- এই প্রশ্ন এখন সর্বত্র। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে পরিচালিত অভ্যূত্থানের মুখে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসনে যান। তারপর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাসহ তৃণমূলের অনেকে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। বাংলাদেশের অভ্যন্তরে থাকা আওয়ামী লীগের অনেক নেতাই আত্মগোপনে আছেন। অনেকে আছেন কারাগারে। নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমলে বিশেষ ট্রাইব্যুনাল করে শেখ হাসিনাকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। তারপর নিষিদ্ধ হয় আওয়ামী লীগ। এখন এই নিষেধাজ্ঞা কি প্রত্যাহার হবে? শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন?
শেখ হাসিনা ভারতে নির্বাসনে যাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ করে অর্ন্তবর্তি সরকার। ওই সময়ে যুক্তি দেখানো হয় যে, অভ্যূত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের কারণে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ করা প্রয়োজন। অর্ন্তবর্তিকালীন সরকারের সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের কর্মকান্ড অনলাইন কিংবা মুদ্রিত আকারে যে কোনও কিছু প্রকাশ করাও অপরাধ হিসাবে গণ্য। অর্ন্তবর্তি সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য বিধান করে নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করা হয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি।
নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোট রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৪) প্রধান বিরোধী দল বিএনপি’র বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগ ৬৩ দশমিক ৮৫ শতাংশ ভোট পেয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ৭৪ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়েছিল। ২০০৮ সালে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল ৪৮ দশমিক শূন্য ৪ শতাংশ। বাংলাদেশে অবাধ ও সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে, যেমন-১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের তথ্য মোতাবেক, আওয়ামী লীগের নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে, যা গড়ে ৪০ শতাংশ থেকে ৪৮ শতাংশের আশেপাশে ওঠানামা করে। ফলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও তাদের ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর হিসাবে দেখা দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোট ব্যাংকের বেশিভাগই বিএনপি’র পক্ষে গেছে বলে ধারণা করা হয়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগের ভোট বিরাট এক ফ্যাক্টর হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন তথ্য সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকে ভোট হবে না। তবে দলগুলো প্রার্থী দেবে দলীয় প্রতীক ছাড়াই। এনসিপি এরিমধ্যে অনেক স্থানে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের নেতারা কি ভোটে দাঁড়াতে পারবেন ? বাস্তবতা হলো, বিএনপি সরকার জাতীয় সংসদে আইন পাস করে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের কর্মকান্ডে চলমান নিষেধাজ্ঞাকে বহাল রেখেছে। যদিও বিএনপি বলে থাকে যে, তারা কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। তবে বাস্তবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল আছে।
নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ কোনও কোনও স্থানে ঝটিকা মিছিল করছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অনলাইন প্লাটফর্মে বক্তৃতা দিয়ে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করছেন। অনলাইনে এমনও চাউর করা হচ্ছে যে, চলতি বছরের আগস্টের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। তবে মাঠের বাস্তবতায় দেখা যায় ভিন্ন চিত্র। একটা কথা খুব জোরেসোরে শোনা গিয়েছিল যে, শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বাদ রেখে ভাল ইমেজের লোকদের দিয়ে আওয়ামী লীগ পুর্নগঠন করা হবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় বলেন যে, শেখ হাসিনা অবসরে যাবার চিন্তা করেছিলেন। এই আলোচনার মধ্যে সাবের হোসেন চৌধুরী ও সেলিনা হায়াত আইভীর নাম খুব বেশি শোনা যাচ্ছিল।
সজীব ওয়াজেদ জয় ভারত সফর করে মায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর পরিস্থিতি পাল্টে যায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা অবসরে যেতে রাজি হননি। সাবের হোসেন চৌধুরী তার এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে সাফ জানিয়ে দেন যে, শেখ হাসিনার সম্মতি ছাড়া তিনি আওয়ামী লীগের দায়িত্ব নেবেন না। যদিও অর্ন্তবর্তি সরকারের সময়ে যে স্বল্প সংখ্যক আওয়ামী লীগ নেতার জামিন হয়েছে সাবের হোসেন চৌধুরী তার অন্যতম। সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়ে মুক্তি পেয়েছেন। নারায়নগঞ্জে আইভি তার বাসায় থাকছেন। তবে বাসার চারদিকে গোয়েন্দা সংস্থার সিসিটিবি লাগানো আছে। নারায়নগঞ্জের সিসি করপোরেশনের একজন কর্মচারী ভালবেসে আইভীর বাসায় গিয়েছিলেন। তারপরই ওই কর্মচারীকে চাকুরীচ্যূতি করা হয়।
আওয়ামী লীগ রাজনীতির জন্যে মুখিয়ে আছে। জিয়াউর রহমানের আমলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছিল। তাকে রাজনীতিতে পুর্নবাসন করা হয়েছিল। এবারও কী তার পুর্নবাসন করা হচ্ছে ? এই প্রশ্নের কোনও জবাব নেই। ১৯৭৫ সালে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার সময় শেখ ্হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন। সেখান থেকে তাদের ভারতে আশ্রয় দেয়া হয়। পরে জিয়ার আমলে তাদের বাংলাদেশে পাঠানো হয়। ২০২৪ সালের অভ্যূত্থানের পর পরিস্থিতি ভিন্ন। নতুন প্রজন্মের মাঝে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গেছে। তাছাড়া, শেখ হাসিনার মৃত্যুদন্ডে দন্ডিত। তিনি দেশে ফিরলে তাকে কারাগারে যেতে হবে।
বিএনপি রাজনৈতিক দর্শন হলো বহুদলীয় রাজনীতি। তাই কোনও দল নিষিদ্ধ করা তাদের দলীয় আদর্শের পরিপন্থী। তাছাড়া, আওয়ামী লীগ বাংলাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। স্বল্পসংখ্যক রাজাকার ছাড়া দেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের। আওয়ামী লীগের পক্ষে প্রতিবেশি ভারত রয়েছে। দেশটি কোনও একটি পর্যায়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবার জন্যে পর্দার আড়ালে কাজ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ও চায়, ইক্লোসিভ সমাজ, রাজনীতি। ফলে আওয়ামী লীগের রাজনীতির ওপর জারি করা নিষেধাজ্ঞা বিএনপি একদিন প্রত্যাহার করবে এটা ধারণা করা যায়। তবে কবে প্রত্যাহার করবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও আওয়ামী লীগকে গ্রহণের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের অভ্যন্তরীন পরিস্থিতি, আঞ্চলিক অবস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
