আইপিএলে জয় লেখা নেই সাকিবের ভাগ্যে?
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯
মৌসুমের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন একাদশে। জেতাতে পারতেন দলকেও। তার করা শেষ ওভারেই দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ শুভমান গিল। এরপর বেঞ্চে কাটালেন টানা ৮ ম্যাচ।
দলের দশম ম্যাচে সুযোগ পেলেন পুনরায়, পরিবর্তন এলো না ফলাফলে। তবু টিকে যান পরের ম্যাচের একাদশেও। কিন্তু যে লাউ সে কদু! এ ম্যাচে অবশ্য তার দায় নেই বললেই চলে। ভালো বোলিং করেন প্রথম তিন ওভারে। শেষ ওভারে যখন বল হাতে তুলে দেয়া হলো, বাকি তখন মাত্র ৪ রান। যা কিনা প্রথম বলেই নিয়ে নেন রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।
বলা হচ্ছিলো সাকিব আল হাসানের কথা। চলতি আইপিএলে যিনি এখনো পারেননি জয়ের মুখ দেখতে। প্রথম ম্যাচে কলকাতার কাছে হারের পর মাঝে ৮ ম্যাচে ৫টিতে জিতেছিল হায়দরাবাদ। সেসব ম্যাচে ছিলেন না সাকিব।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দশম ম্যাচ দিয়ে দলে ফেরেন সাকিব। সে ম্যাচে তিনি নিজে কিপটে বোলিং করলেও দল পায়নি জয়। আর শনিবার রাতে সাকিব ও তার হায়দরাবাদ সবশেষ হারলো রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে সাকিবের অবদান ১০ বলে ৯ রান এবং বল হাতে ৩.১ ওভারে ২৬ রানে ১ উইকেট।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৬০ রানের মামুলি সংগ্রহ দাঁড় করিয়েছিল হায়দরাবাদ। ঘরের মাঠে এ লক্ষ্য পেরিয়ে যেতে বেগ পেতে হয়নি রাজস্থানকে। সাঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোনদের ব্যাটে চড়ে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৮ রান যোগ করেন অজিঙ্কা রাহানে এবং লিভিংস্টোন। দশম ওভারে জুটি ভাঙেন রশিদ খান। লিভিংস্টোন ফেরেন ২৬ বলে ৪৪ রান করে। পরে ১২তম ওভারে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ বানিয়ে রাহানের (৩৪ বলে ৩৯) উইকেট তুলে নেন সাকিব।
তবু জয়ের জন্য কোনো চিন্তা করতে হয়নি রাজস্থানকে। তিন নম্বরে নেমে সাঞ্জু স্যামসন ৩২ বলে অপরাজিত ৪৮ এবং স্টিভেন স্মিথ ১৬ বলে ২২ রান করে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে সাকিব যখন ব্যাটিংয়ে নামেন তখনো বাকি ছিলো পুরো ৫টি ওভার, হাতে ছিলো ৭টি উইকেট। দলের সংগ্রহ তখন ১২১। সে অবস্থা থেকে তার কাছে দলের চাহিদা ছিলো ঝড়ো ক্যামিও খেলে সংগ্রহটাকে বড় করে তোলার। কিন্তু সে কাজে পুরোপুরি ব্যর্থ হন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
যে কারণে শেষ পাঁচ ওভারে প্রত্যাশামাফিক রান পায়নি হায়দরাবাদ। সাকিব সাজঘরে ফিরে যান ১৯তম ওভারের প্রথম বলে, ১০ বল খেলে করেন মাত্র ৯ রান। শেষ ওভারে রশিদ খানের একটি করে ছয়-চারের মারে শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ।
অথচ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ। দলীয় ২৮ রানের মাথায় কেন উইলিয়ামসন ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার এবং মনিশ পান্ডে।
মাত্র ২৭ বলে অর্ধশত রানের মাইলফলকে পৌঁছে যান মনিশ। ধীর ইনিংস খেলে ৩২ বলে ৩৭ রান করেন ওয়ার্নার। পরে বেশিদূর যেতে পারেননি মনিশ। ৯ চারের মারে ৩৬ বলে ৬১ রান করে আউট হন ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে।
এরপর শুধুই ব্যর্থতার গল্প। বিজয় শঙ্কর ১০ বলে ৮, সাকিব আল হাসান ১০ বলে ৯, দীপক হুদা ১ বলে ০ এবং ঋদ্ধিমান সাহা করেন ৫ বলে ৫ রান। এদের ভিড়ে শেষদিকে ৮ বলে ১৭ রানের ক্যামিও খেলেন রশিদ খান।
রাজস্থানের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন ভরুন অরুন, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাত এবং ওসানে থমাস।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
