আইপিএলে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া!
প্রকাশিত: ১ এপ্রিল ২০১৯
আইপিএল যতটা না গ্ল্যামারাস, তার সঙ্গে তুমুল বিতর্কের এক কেন্দ্রবিন্দুও। অনেকেই দাবি করে থাকেন, আইপিএল মানে পুরোটাই আগাগোড়া ফিক্সিংয়ের আখড়া। ইতিমধ্যে বেশ কিছু ফিক্সিংয়ের ঘটনা উদঘাটন হয়েছে আইপিএলে। যার জের ধরে নিষিদ্ধ হয়েছে ক্রিকেটার। নিষিদ্ধ হয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিও।
এবার এখনও পর্যন্ত নিশ্চিন্তেই এগুচ্ছিল আইপিএলের ম্যাচগুলো। কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত এবারের আইপিএলও ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হতে পারলো না। যদিও এখনও পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না এটা ফিক্সিং কি না। তবে ফিক্সিঙয়ের ইঙ্গিত তো বহন করছেই।
এবারের ঘটনার কেন্দ্রবিন্দুতে সেই এক ভারতীয় ক্রিকেটার এবং বিস্ময়করভাবে এবারের বিতর্কে ভারতের তরুণ প্রতিশ্রুতিশীল ক্রিকেটার রিশাভ পান্ত। স্ট্যাম্প মাইকে ধরা পড়া তার একটি মন্তব্যই উসকে দিয়েছে ফিক্সিংয়ের বিতর্ক।
স্ট্যাম্প মাইকে পান্তের মন্তব্যকে ঘিরে বিতর্কের শুরুটা হয়েছিল ২০১৮ শেষদিকে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর থেকে। ব্যাট হাতে ভরসা হয়ে ওঠার পাশাপাশি উইকেটের পেছনেও গ্লাভস হাতে ‘স্লেজ মাস্টার’ হয়ে উঠছিলেন তরুণ রিশাভ পান্ত। তাকে উদ্দেশ্য করে অসি দলনায়ক টিম পেইনের ‘বেবি সিটার’ চ্যালেঞ্জ, পরবর্তীতে অসি অধিনায়কের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পান্তের যোগ্য জবাব। সবমিলিয়ে রিশাভ পান্তের সৌজন্যে স্লেজিংটা বেশ উপভোগ্য হয়ে উঠেছিল।
তারই রেশ ধরে চলতি আইপিএলেও স্ট্যাম্পের পিছন থেকে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে ব্যস্ত হয়ে রইলেন দিল্লি ক্যাপিটালসে খেলা রিশাভ পান্ত। তাতেই ফের স্পটলাইটে তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং আইপিএলে স্পট ফিক্সিং বিতর্ক।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের সময় স্ট্যাম্প মাইকে ধরা পড়া পান্তের মন্তব্য উসকে দিয়েছে ফিক্সিং বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় গত শনিবার ম্যাচ চলাকালীন পান্তের একটি ভয়েস ক্লিপিং ছড়িয়ে পড়েছে এবং তা রীতিমতো ভাইরাল।
ঘটনার সূত্রপাত শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর ম্যাচে চতুর্থ ওভারের মাথায়। ওভারের চতুর্থ বলে ১৬ রানের মাথায় তখন ব্যাট হাতে ক্রিজে নামেন নাইট ব্যাটসম্যান রবিন উথাপ্পা। ঠিক তখনই উইকেটের পেছন থেকে পান্ত বোলারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ‘এই বলে তো এমনিতেও চার হবে।’
মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিও ক্লিপিংসের সত্যতা সেই অর্থে যাচাই না হলেও রিশাভ পান্তের এমন মন্তব্যের পর সেই বলে সন্দীপ ল্যামিচ্যানেকে বাউন্ডারি হাঁকান রবিন উথাপ্পা। তাতেই জোরালো হয়ে উঠেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ।
পান্তের এই মন্তব্যের উপর ভিত্তি করে ভক্ত-সমর্থকরা দিল্লি-কলকাতা ম্যাচ পুরোটা ‘ফিক্সড’ বলতেও দ্বিধা করছেন না। আত্মবিশ্বাসের সঙ্গে পান্তের এমন মন্তব্যে বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠা খুবই স্বাভাবিক।
তবে পন্তের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের বিষয়ে বিসিসিআই জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় একটি অসম্পূর্ণ ভিডিও ক্লিপিংসের পরিপ্রেক্ষিতে কোনও ক্রিকেটারের উপর এমন অভিযোগ আনা বাঞ্ছনীয় নয়। এটা ভীষণই দুর্ভাগ্যজনক ব্যাপার।’
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
