আইনমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হককে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেনসহ উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। এ উপলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান মনির হোসেন কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রাসহ স্টেশনের বাইরে সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থান নেন। অন্যদিকে মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে স্টেশনের ভেতরে অবস্থা নেন পৌর মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ, সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া। বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রী স্টেশন থেকে বের হয়ে গাড়িতে কসবার উদ্দেশে রওনা হন। এ সময় কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার সড়ক বাজারের দিকে হাঁটা শুরু করেন উভয়পক্ষের নেতারা।
দুই পক্ষের কর্মী-সমর্থকদের সূত্রে জানা গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উপজেলা চেয়ারম্যান মনিরের এক আত্মীয়কে চড় মারেন পৌর মেয়রের ভাই ফোরকান খলিফা। একই সময়ে আইনমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে দৌড়ে যাওয়ার সময় উপজেলা নির্বাচনে মনিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনকে কে বা কারা লাথি মারেন। এর জের ধরে মুরাদ হোসেন, শাহাবুদ্দিন বেগ, ফোরকান খলিফা, সোহাগ মিয়া, মো. সাকিবসহ তাদের কর্মী-সমর্থকেরা দা ও লাঠিসোঁটা নিয়ে মনির ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মনিরের সমর্থক শাখাওয়াত হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে শাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানাতে আমাদের ভেতরে যেতে দেওয়া হয়নি। তখন আইনমন্ত্রী হট্টগোল দেখেছেন। তিনি চলে যাওয়ার পর পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ও তার লোকজন পেছন থেকে চেয়ারম্যানসহ আমাদের ওপর অতর্কিত হামলা চালান। আমি কোনোভাবে চেয়ারম্যানকে রক্ষা করি। বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে। তিনি দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ ঘটনাকে পরিকল্পিত বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন। তিনি অভিযোগ করেন, ঘটনাটি পরিকল্পিত। কারণ তারা একটি ব্যবসা প্রতিষ্ঠান ও ভ্যান গাড়ি থেকে দা, লাঠিসোঁটা নিয়ে আসেন।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এখানে দুটি পক্ষ আছে। তবে কোনো উত্তপ্ত পরিবেশ নেই। বর্তমানে উভয় পক্ষই শান্ত আছে। মন্ত্রী স্যার বিষয়টি দেখছেন।
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
