আইটি সেক্টরে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে ইউএসটিসি ও পিপল এন টেক
প্রকাশিত: ৩১ মে ২০১৯
‘দক্ষ হলেই জীবন যুদ্ধে জয়ী হবার পথ সুগম হয়’ স্লোগানে যুক্তরাষ্ট্রে আইটি সেক্টরের উপযোগী কোর্স প্রদানে খ্যাতি অর্জনকারি ‘পিপল এন টেক’র সাথে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলাজি’র (ইউএসটিসি) মধ্যে শিক্ষা-বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষরিত হলো।
এই চুক্তি অনুযায়ী ইউএসটিসির চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীরা আইটি সেক্টরে চাকরির উপযোগী বিশেষ কারিকুলাম সম্পন্ন করতে সক্ষম হবেন। যার ফলে তারা আইটি সেক্টরের যে কোন প্রতিষ্ঠানে মিড-লেভেলের চাকরির জন্যে যোগ্য বিবেচিত হবেন।
এই কারিকুলাম পিপল এন টেকের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের আইটি ইন্সটিটিউট ‘পিপল এন টেক’র সাথে একই ধরনের চুক্তির প্রক্রিয়ায় রয়েছে ইউ ল্যাবসহ বাংলাদেশের আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আইটি কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির পথ সুগম হবে বলে ‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিপ চুক্তি স্বাক্ষরের পর উপস্থিত সকলকে জানান।
গতকাল বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডে ‘পিপল এন টেক’র ক্যাম্পাসে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরের আগে ইউএসটিসির সিন্ডিকেট মেম্বার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন জানান, তথ্য-প্রযুক্তির এ যুগে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে মেধাবী ছাত্র-ছাত্রীদের দক্ষ হিসেবে গড়ে উঠার বিকল্প নেই। আর এ কারিকুলাম যথাযথভাবে রপ্ত করা হলে বিশ্বের যে কোন প্রান্তে চাকরির যোগ্য হবেন ছাত্র-ছাত্রীরা। ইউএসটিসি সেই সুযোগটি কাজে লাগাতে চায়। ড. শাহাদৎ উল্লেখ করেন যে, জাতীয় অধ্যাপক ড. নূরল ইসলামের প্রতিষ্ঠিত ইউএসটিসি হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের খ্যাতিসম্পন্ন পিপল এন টেক’র সাথেও সর্বপ্রথম এ ধরনের একটি সময়োপযোগী কারিকুলামের জন্যে চুক্তিবদ্ধ হলো।
ইঞ্জিনিয়ার আবু হানিপ বলেন, ‘রাজধানী ঢাকার গ্রীনরোডে আমাদের ক্যাম্পাস রয়েছে। সেখানে স্থান সংকুলান না হওয়ায় সম্প্রসারণের পাশাপাশি ধানমন্ডিতেও নতুন ক্যাম্পাস করা হচ্ছে। আর এভাবেই পিপল এন টেকের সার্ভিস উদ্যমী বাংলাদেশীরাও নিতে সক্ষম হচ্ছেন।’
ভার্জিনিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ছাড়াও পিপল এন টেক’র ক্যাম্পাস রয়েছে ভারত এবং বাংলাদেশে। প্রতিমাসেই বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী নির্দিষ্ট একটি কোর্স সম্পন্নের পর মার্কিন আইটি সেক্টরে উচ্চ বেতনের চাকরি পাচ্ছে। বাংলাদেশীদের পাশাপাশি ভিয়েতনামিজ, চীনা, ভারতীয়, পাকিস্তানিরাও কোর্স নিচ্ছে নিয়মিতভাবে। অতি সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের নামে একটি বৃত্তি ঘোষণা করেছে পিপল এন টেক। শতাধিক নারী-পুরুষ সেই বৃত্তি পাবেন অর্থাৎ ৪ হাজার ডলারের কোর্স তারা বিনামূল্যে গ্রহণে সক্ষম হবেন। এছাড়া, আমেরিকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্যেও স্থায়ী একটি বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে এই সংস্থা। বাণিজ্যিক প্রতিষ্ঠান হলেও গত দেড় দশকে এ ধরনের অসংখ্য সেবামূলক কর্মকান্ড সম্পন্ন করেছে পিপল এন টেক। চুক্তি স্বাক্ষরের সময় পিপল এন টেকের পরিচালক ড. সৈয়দ হাসান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মিলন এবং ম্যানেজার সাঈদ আলম সুমন ছিলেন।
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
