আইএসের শামীমার সদ্যোজাত ছেলেটি মারা গেছে
প্রকাশিত: ৯ মার্চ ২০১৯
লন্ডন থেকে দুই বান্ধবীসহ পালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামীমা বেগমের তৃতীয় সন্তানটির মারা গেছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) এক মুখপাত্র শামীমার সদ্যোজাত ছেলে সন্তানটির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শামীমা সিরিয়ার যে আশ্রয়শিবিরে থাকেন সেখান গত শুক্রবার তার ছেলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মেডিকেল সার্টিফিকেটে জানানো হয়েছে, শামীমার সদ্যোজাত ছেলেটি নিউমোনিয়ায় ভুগে মারা গেছে। তার বয়স ছিল মাত্র তিন সপ্তাহ।
আশপাশের এক রেড ক্রিসেন্ট কর্মীর ভাষ্যমতে, ‘শিশুটি শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণে ভুগছিল। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার আগে তার মা একজন চিকিৎসককে দেখান। পরে দুপুরের দিকেই শিশুটি মারা যায়।’
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বিবিসিকে বলেন, ‘খবরটি সত্য কি না তা আমি একেবারেই জানি না। তবে আমি বলব, এটা দুঃখজনক। এমন অনেক নিষ্পাপ শিশুই হয়ত আছে যারা যুদ্ধক্ষেত্রে জন্ম নিচ্ছে। এমন পরিস্থিতিতে ফেলা ওইসব শিশুর জন্য সহমর্মিতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই। কারো জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়া যে কতটা বিপজ্জনক এ ঘটনাই তার সাক্ষী।’
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘যেকোনো শিশুর মৃত্যুই করুণ এবং তার পরিবারের জন্য অত্যন্ত বেদনার। সরকার সিরিয়ায় যাওয়ার বিরুদ্ধে অবিরতভাবে উপদেশ দিয়ে আসছে। যদি কেউ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে পড়ে কিংবা মারাত্মক বিপদসংকুল অঞ্চলে যায় তাহলে তা বন্ধে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো।’
বাবা-মা বাংলাদেশি হলেও শামীমা বেগ ব্রিটিশ নাগরিক। ২০১৫ সালে শামীমা তার আরও দুই বান্ধবীসহ লন্ডনের ব্রেথনাল ইস্কুল থেকে পালিয়ে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে আইএসের ডাচ বংশোদ্ভূত ‘যোদ্ধা’ ইয়াগো রিদাইককে বিয়ে করেন। শামীমার এর আগ্রে দুটি বাচ্চা হয়েছিল। সেগুলোও অপুষ্টি আর রোগে ভুগে মারা যায়।
সম্প্রতি শামীমা অন্তঃসত্ত্বা অবস্থায় যুক্তরাজ্যে ফেরার জন্য আকুতি জানান। কিন্তু ব্রিটিশ সরকার তাকে ফেরত আসতে বাঁধা দেয়। সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরা বন্ধে সমস্ত চেষ্টা শুরু হয়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ঘোষণা দেন শামীমার দেশের ফেরত আসা ঠেকাতে তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন।
সাজিদ জাভিদ শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়ার ঘোষণা দেন। ব্রিটিশ সরকারের এমন বিরোধিতার চলতে থাকায় দেশে ফিরতে পারেন না শামীমা। এদিকে তার যুক্তরাজ্য ছাড়া আর কোনো দেশের নাগরিকত্ব না থাকায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এসব চলতে চলতে গত তিন একটি ছেলে সন্তানের জন্ম দেন শামীমা।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
