অ্যাতলেতিকোর মাঠে জুভেন্টাসের হার
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
এই মাদ্রিদে কত সুখ স্মৃতি ক্রিস্তিয়ানো রোনালদোর। কত শিরোপায় চুমু খেয়েছেন তিনি, পরেছেন কত জয়মাল্য। রিয়াল মাদ্রিদের হয়ে বহু দলগত ও ব্যক্তিগত অর্জনের ইতিহাস এখনও লেখা উজ্জ্বল হরফে। সেইসব পেছনে ফেলে গত গ্রীষ্মে রিয়ালের সাথে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে পর্তুগিজ এই তারকা পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। সেই থেকে তুরিনে অধিবাসী তিনি।
মাঝেমধ্যে হয়তো মাদ্রিদে গিয়েছেন তিনি। তবে সেটা ব্যক্তিগত ও পারিবারিক কারণে। মাদ্রিদে তার বাড়ি আছে। যেখানে তার মা-বোনেরা থাকেন। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের পরিবারের সদস্যরাও বসবাস করেন মাদ্রিদে। আছেন অনেক বন্ধুও। কিন্তু পেশাদারিত্বের কারণে বুধবারই প্রথম মাদ্রিদে পা রেখেছিলেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতেই মাদ্রিদে পা রেখেছিলেন রোনালদো। কিন্তু সুখস্মৃতিময় শহরটি এবার বিমুখ করেছে তাকে। পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই তুরিনে ফিরতে হয়েছে সাবেক এই রিয়াল তারকাকে। অ্যাতলেতিকোর বিপক্ষে ২-০ গোলে হেরেছ তার দল জুভেন্টাস।
প্রতিপক্ষের মাঠ ওয়ান্ডা ম্যাট্রোপলিতানোতে দারুণ আক্রমণাত্মক ফুটবলই খেলেছে জুভেন্টাস। বল দখলে স্বাগতিকদের চেয়ে এগিয়েই ছিল রোনালদোরা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেই গোলই আদায় করতে পারেনি তারা। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও উজ্জীবিত ফুটবলই খেলেছে। দুইটি গোলও আদায় করে নিতে পেরেছেন হোসে গিমেনেজ ও দিয়েগো গডিনরা। ফলে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল দিয়েগো সিমেওনের দল।
প্রথমার্ধে অবশ্য গোলের সুযোগ পেয়েছিল জুভেন্টাসই। ম্যাচের নবম মিনিটে রোনালদোর নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকটি কোনরকমে ঠেকিয়ে দেন অ্যাতলেতিকোর গোলরক্ষক।
ম্যাচের ২৯ মিনিটে অ্যাতলেতিকোও তাদের প্রথম সুযোগটি পায়। কিন্তু গ্রিজমানের ফ্রি-কিকটি কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন জুভেন্টাসের গোলরক্ষক।
ম্যাচের ৭০ মিনিটে জুভেন্টাসের জালে বল পাঠিয়েছিলেন অ্যাতলেতিকোর ফরোয়ার্ড আলভারো মোরাতা। কিন্তু ভার প্রযুক্তির সহায়তায় সে যাত্রায় রক্ষা পায় অতিথিরা। কারণ হেড নেওয়ার আগমুহূর্তে জর্জো কিয়েল্লিনিকে ধাক্কা দিয়েছিলেন মোরাতা। ফলে বাতিল হয় গোল।
তার ৮ মিনিট পর প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর মোরাতার হেড ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি মারিও মানজুকিচ। আর আলগায় বল পেয়ে জোরালো শটে তা জালে জড়ান গিমেনেজ। আর ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গডিন।
১২ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে অ্যাতলেতিকোর মুখোমুখি হবে জুভেন্টাস। কিন্তু প্রতিপক্ষের মাঠে কোন গোল করতে না পারায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইটা একটু কঠিনই হয়ে গেল তাদের জন্য।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
