অর্ধশতাধিক দেশে মাছ রফতানি করছে বাংলাদেশ
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
পৃথিবীর অর্ধশতাধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাতপণ্য রফতানি করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া ইত্যাদি বাংলাদেশের মৎস্য ও মৎস্যপণ্যের প্রধান আমদানিকারক দেশ। ২০১৮-২০১৯ সালের মে পর্যন্ত বাংলাদেশ হতে বিভিন্ন দেশে প্রায় ৬৮ হাজার ৬৫৫ মেট্টিক টন মৎস্য ও মৎস্য পণ্য রফতানি করে প্রায় তিন হাজার ৮৪৫ কোটি টাকা রাজস্ব অর্জিত হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ১৫৮ মেট্টিক টন চিংড়ি রফতানি করে ২ হাজার ৯১৬ কোটি টাকা এবং ৩৫ হাজার ১৪৮ মেট্টিক টন ফিনফিস রফতানি করে ৮৯৯ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব অর্জিত হয়েছে।
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ এর এমপি মোঃ আছলাম হোসেন সওদাগরের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এসব তথ্য জানান।
ফেণী-২ এর এমপি নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০১৭-১৮ অর্থবছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টনের বিপরীতে মোট উৎপাদন হয়েছে ৪২ লাখ ৭৭ হাজার মেট্টিক টন। দেশকে খাধ্যে স্বয়ংসম্পূর্ণ এবং পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করবার লক্ষ্যে বর্তমান সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে এবং বাস্তবায়িত হচ্ছে। দেশের জিডিপির তিন দশমিক ৫৭ শতাংশ এবং কৃষিজ জিডিপি’র প্রায় এক-চতুর্থাংশের বেশি (২৫.৩০%) মৎস্যখাতের অবদান। আর পরিসংখ্যান ব্যুরো হিসাবে দৈনিক মাথাপিছু ৬০ গ্রাম মাছ চাহিদা বিপরীতে গ্রহণের পরিমাণ ৬২.৫৮ শতাংশ। ফলে মাথাপিছু মাছ চাহিদা অনুযায়ী বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
ভোলা-২ এর এমপি আলী আজমের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদফতর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরে ১৪টি উন্নয়ন প্রকল্প ও রাজস্ব খাতের আওতায় চলতি বছরের মে পর্যন্ত মোট ২২৮ মেট্টিন টন এবং উন্নয়ন প্রকল্প হতে মোট ৬০ মেট্টিক টন পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে মোট ২২ দিন প্রজনন এলাকাসহ সারা দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন ও পরিবহন বন্ধে জনসচেতনা সৃষ্টি এবং আইন বাস্তবায়ন করা হয়েছে।
নাটোর-২ এর এমপিদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, সারাদেশের জলমহালসমূহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন। জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা-২০০৯ অনুযায়ী ব্যবস্থাপনার দায়িত্ব জেলা জলমহাল ব্যবস্থাপনা ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির। গত ২০১৭ সালের জুন পর্যন্ত ১৬ লাখ ২০ হাজার মৎস্যজীবী-জেলের নিবন্ধন ও ডাটাবেইজ প্রস্তুত এবং ১৪ লাখ ২০ হাজার জেলের মাঝে পরিচয়পত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
আর ১৯৬-৯৭ অর্থবছর ৩৫ কোটি ১২ লাখ ২৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং ক্রমপুঞ্জিতভাবে ২৪ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার টাকা আদায় করা হয়েছে।
চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত ৯ বছরে গভীর সমুদ্র হতে ২৯ কোটি ৬৭ লাখ ২৬৭ মে.টন মঃস্য আহরিত হয়েছে। তিনি জানান, বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্কার প্রতিবেদন অনুযায়ী বিশ্বে বাংলাদেশ অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে তৃতীয় স্থান অধিকার করেছে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
