অবসরের ঘোষণা দিলেন শোয়েনস্টাইগার
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
ভিন্ন চ্যালেঞ্জের প্রস্তুতি হিসেবে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন আগেই, এবার ক্লাব ফুটবলকেও বিদায় বললেন জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
সাবেক বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড ও শিকাগো ফায়ার তারকা বিগত ৩ বছর ধরেই মেজর লিগ সকারে কাটিয়েছেন। তবে তার ক্যারিয়ারের সেরা সময় কেটেছে বাভারিয়ানদের হয়ে। জার্মান জায়ান্টদের জার্সিতে ৫০০ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এই সময়ে ৮টি বুন্দেসলিগা, ১টি চ্যাম্পিয়নস লিগ জেতার স্বাদ পেয়েছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে ১২০টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী শোয়েনস্টাইগার। গোল পেয়েছেন ২৪টি। জার্মানির হয়ে তার সেরা অর্জন ২০১৪ সালের বিশ্বকাপ জয়। বিশ্বকাপ জেতা জোয়াকিম লো’র দলের মিডফিল্ডের অন্যতম বড় ভরসা ছিলেন তিনি। পার মার্তেসেকার, ফিলিপ লাম, বাস্তিয়ান শোয়েনস্টাইগার, মিরোস্লাভ ক্লোসাদের নিয়ে গঠিত জার্মান দলটি প্রতিপক্ষের অর্ধে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েনস্টাইগার লিখেছেন, ‘সময় হয়েছে। আমি চলতি মৌসুম শেষে আমার পেশাদার ক্যারিয়ারের ইতি টানবো। আমি বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, শিকাগো ফায়ার এবং জার্মান জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই। তোমাদের জন্যই অবিশ্বাস্য সময় কেটেছে আমার।’
অবসরের ঘোষণা দিলেও ফুটবল থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই শোয়েনস্টাইগারের। চলতি মৌসুম শেষে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গেই যুক্ত হওয়ার পরিকল্পনা আছে তার।
এদিকে ক্লাব কিংবদন্তির অবসরের ঘোষণা জানার পর সবার আগে তাকে অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব বায়ার্ন। জার্মান চ্যাম্পিয়নরা লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, বাস্তি (শোয়েনস্টাইগার)!’
শোয়েনস্টাইগার তার সময়ের সবচেয়ে সেরাদের তালিকাতেই থাকবেন। জার্মানির মধ্যমাঠের প্রাণভোমরা হয়ে ছিলেন প্রায় এক যুগ। শুধু একজন মিডফিল্ডার নন, তিনি ছিলেন জার্মানি ফুটবল দলের অবিসংবাদিত নেতাও। তাকে জার্মান-শৌর্যের উজ্জ্বলতম প্রতীকগুলোর একটি বলে মনে করা হতো।
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
