অনুশোচনায় দায়িত্বই ছেড়ে দেবেন পেইন!
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
রোববার অবিশ্বাস্য এক ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একা হাতে লড়ে ইংল্যান্ডকে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বেন স্টোকস।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সামনে লক্ষ্য ছিলো ৩৫৯ রানের। কিন্তু ২৮৬ রানেই ৯ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় তারা। সেখান থেকে দশম উইকেটে জ্যাক লিচের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়েন স্টোকস। নিজে খেলেন ১৩৫ রানের অপরাজিত ইনিংস, দলকে পাইয়ে দেন ইতিহাস গড়া এক জয়।
অথচ ম্যাচটিতে ১ রানের ব্যবধানে জিততে পারত অস্ট্রেলিয়াই। কিন্তু অধিনায়ক পেইনের হাস্যকর ভুলে সে সুযোগ হাতছাড়া হয় তাদের। জ্যাক লিচের বিরুদ্ধে হাস্যকর এক রিভিউ নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। প্যাট কামিনসের করা সে ওভারের শেষ বলটি স্পষ্টত দেখা যাচ্ছিল লেগস্টাম্পের বাইরে পিচ করেছে। কিন্তু অতি উৎসাহী হয়ে রিভিউয়ের সিদ্ধান্ত নেন পেইন। রিপ্লেতে নাকচ করে দেয়া হয় আবেদন। যার ফলে শেষ রিভিউটি হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
পরের ওভারেই অস্ট্রেলিয়ার এ ভুল রিভিউয়ের সুফল পান স্টোকস। লিয়নের সে ওভারের শেষ বলে স্টোকসের বিপক্ষে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার জো উইলসন। অথচ পরে রিপ্লেতে দেখা গিয়েছে সেটি সোজা আঘাত হানতো লেগস্টাম্পে। কোনো রিভিউ না থাকায় কপাল পুড়ে অসিদের।
প্যাট কামিন্সের করা পরের ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে স্কোর সমান করেন লিচ। আর চতুর্থ বলে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি মেরে বীরত্বপূর্ণ ইনিংসের মধুর সমাপ্তি টানেন বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস।
ম্যাচ শেষে সেই রিভিউয়ের ব্যাপারে অনুশোচনায় পুড়তে দেখা যায় অস্ট্রেলিয়ান অধিনায়ককে। তিনিও মেনে নেন, লিচের বিরুদ্ধে ভুল রিভিউ না নিলে হয়তো ১ রানের ব্যবধানে জিততো তার দলই। এ ভুলের কারণে এতোটাই হতাশ হয়েছেন যে, রিভিউ নেয়ার দায়িত্বই ছেড়ে দিতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পেইন বলেন, ‘আমি এখনও পর্যন্ত সবগুলো রিভিউই ভুল নিয়েছি। তাই আমি এ দায়িত্ব ছেড়ে দিতে চাই এবং অন্য কাউকে এ কাজের নিয়োগ দিতে চাই। তখনের রিভিউয়ের ব্যাপারটা আসলে হিট অব দ্য মোমেন্ট ছিলো। আমাকে কিছু একটা করতে হতো। কিন্তু আমি ভুলটাই করেছি।’
নিজের ভুল মেনে নেয়া পেইন, স্টোকসকে নট আউট দেয়ার ব্যাপারে আম্পায়ার জো উইলসনের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে রাজি হননি। বরং এটিকে মানবিক ভুল হিসেবেই ধরে নিয়েছেন অসি অধিনায়ক।
তিনি বলেন, ‘আমি যখন সরাসরি দেখলাম, তখনই মনে হয়েছে এটা আউট। আমার আর রিপ্লে দেখার প্রয়োজন ছিল না। তবে এ বিষয়ে আমার বা দলের কোনো মন্তব্য নেই। আমি মনে করি পুরো সিরিজেই রিভিউ নিতে ভুল করেছি। এ দায়টা এখন আম্পায়ারদের ওপর ছেড়ে দিতে পারি না। আম্পায়ারও স্বাভাবিক মানুষ। তিনিও ভুল করতেই পারেন।’
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
