অনিশ্চয়তায় চট্টগ্রাম সমিতির নির্বাচন
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ৪ মে ২০২৪
অন্তর্বর্তীকালীন কমিটির সভা হট্টগোল
আবারও অন্তর্কলহের কবলে পড়েছে প্রবাসীদের অন্যতম বৃহত্তম সংগঠন চট্রগ্রাম সমিতি। ২০২১ সালের পর থেকে কোন নির্বাচিত কমিটি না থাকা ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ সংগঠনটিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। নয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হলেও ১৮ মাসেও তারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারায় অভিযোগ দানা বেঁধে উঠেছে। অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন সময়ে বৈঠকে বসে নিজেদের মধ্যেই ঝগড়া-বিবাদে লিপ্ত হন। এমনই এক পরিস্থিতির তৈরি হয়েছিল গত ২৭ এপ্রিলে অনুষ্ঠিত সভায়।
ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় সংগঠনটির একটি নিজস্ব ভবন রয়েছে। ১৯৯৭ সালে ভবনটি ক্রয় করার পর থেকে শুরু হয় এই ভবন নিয়ে মামলা। মামলা শেষ হলেও সংগঠনটিতে শুরু হয় নেতৃত্ব নিয়ে বিরোধ। তার ধারাবাহিকতায় বিভিন্ন সময় মেয়াদোত্তীর্ণ কমিটি, নির্বাচন না দেওয়া এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব না দেওয়ায় বারবারই সমিতিতে অচলাবস্থার তৈরি হয়।
গত ২৭ এপ্রিলের সভায় তর্কবিতর্কের পর এক পর্যায়ে কণ্ঠভোট নেওয়া হয়। কণ্ঠভোটে আগামী ২ জুন পর্যন্ত সদস্য সংগ্রহ এবং ১৫ জুনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট প্রদান করেন। কিন্তু অন্তর্বর্তীকালীন দুই সদস্য মোহাম্মদ তাহের এবং মীর কাদের রাসেল এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেন। তারা সাধারণ সভা ডাকবার জন্য চাপ প্রয়োগ করেন। এতে সভায় উত্তেজনার সৃষ্টি হয়। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই অনেকে সভাস্থল ত্যাগ করেন।
চট্রগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অর্ন্তবর্তীকালীন কমিটির সদস্য মোহাম্মদ সেলিম ২৭ এপ্রিলের সভায় সভাপতিত্ব করেছিলেন। তিনি জানান, বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। সময়ের অভাবে সভা মুলতবী করা হয়েছে। এ মাসেই আমরা আবার বসবো। অন্তর্বর্তকালীন কমিটির মেয়াদ ১৫ জুন পর্যন্ত রয়েছে। এ সময়ের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। কার্যত নির্বাচন কমিশন গঠন করার পর আমাদের কমিটির কোন কাজ থাকবে না। সেলিম বলেন, সদস্য সংগ্রহের সময়সীমা নিয়ে দ্বিমত ছিল। মীর কাদের রাসেল, নুরুল আনোয়ার ও মুনির আহমেদ আরও ৩ সপ্তাহ বাড়াতে প্রস্তাব দিয়েছিলেন। অন্যরা বলছিলেন, ৫ সপ্তাহ বাড়াতে। তবে আমি সভাপতি হিসেবে সদস্য সংগ্রহ ৪ সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করলে সবাই মেনে নেন। আগামী ২৬ মে সমিতির সদস্য হবার শেষ দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বশেষ ১৫০০ জন সদস্য হয়েছেন। এই এক মাসে তা অনেক বাড়বে। দেড় বছর আগে অন্তর্বর্তীকালীন কমিটি হয়েছে একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য। এত সময় নিয়েও কমিটি না হওয়ার কারণ সম্পর্কে জনাব সেলিম বলেন, আসলে কমিটি হয়েছিল নয় মাসের জন্য। এই সময়ের মধ্যে পুরো দায়িত্ব শেষ করা সম্ভব হয়নি। তাই সাধারণ সভা কওে কমিটির মেয়াদ আরও নয় মাস বাড়ানো হয়েছে। এই বর্ধিত মেয়াদ শেষ হবে ১৫ জুন। আশা করছি, এর মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।
সমিতির ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির অন্যতম সদস্য মাকসুদ এইচ চৌধুরী বলেন, কন্ঠভোটে মেজোরিটির মতামতকে আমলে না নিয়ে তিন জন সদস্য সভায় হট্রগোল করেন। তিনি বলেন, গত চার মাস কোন বৈঠক হয় নি। এভাবে নির্বাচনকে পিছিয়ে দেবার চক্রান্ত হচ্ছে। আমরা পুরনো কোন প্রভাবশালীর হস্তক্ষেপ চাই না। তথাকথিত মুরুব্বিরাই আমাদেও সমস্যা। তাদের সন্মান দেখাতে গিয়েই যত সমস্যা হচ্ছে। ১৫ জুনের মধ্যে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে কিনা জানতে চাওয়া হলে মাকসুদ চৌধুরী বলেন, মোটেই সম্ভব নয়। ভোটার তালিকাই চুড়ান্ত হয় নি। নির্বাচন কমিশনকেও ৬০ দিন সময় দিতে হবে। সাব কমিটিগুলো ঠিকমতো দায়িত্ব পালন করলে এ অচলাবস্থার সৃষ্টি হতো না। সভায় হট্টগোল প্রশ্নে তিনি বলেন, সিসি ক্যামেরায় সব ধরা আছে। আমি তা প্রকাশের দাবি জানাচ্ছি। এতে চট্টগ্রামবাসী দেখতে পারবেন বৈঠকে কে কারা হট্রগোল করেছে।
২৭ এপ্রিলের বৈঠকে উপস্থিত ছিলেন মাকসুদ এইচ চৌধুরী, মনির আহমেদ, মাহবুবুর রহমান,আহসান হাবিব,মুক্তাদির বিল্লাহ,সুমন উদ্দীন,জয়নাল আবেদীন আতিক,কাশেম, মোহাম্মদ হারুন,নুরুল আনোয়ার,মীর কাদের রাসেল, আবু তাহের ও মোহাম্মদ সেলিম।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
