অনলাইনে পরিযায়ী পাখির মাংসের রমরমা ব্যবসা
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪
জড়িত ৫০ শিকারি, পুলিশ ও আনসার
পরিযায়ী পাখি শিকার করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ভিডিও দেওয়া হয়। দরদাম মিললে ক্রেতাকে লাইভে রেখে পাখি জবাইয়ের পর প্যাকেট করা হয়। আশপাশের জেলায় হলে মোটরসাইকেলে পৌঁছে দেওয়া হয়। আর ঢাকা বা দূরের জেলা হলে মাছের ট্রাকে চলে যায় পাখির মাংস। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি নিধন করে এমন প্রকাশ্য ব্যবসা এর আগে দেখা যায়নি। যদিও পাখি শিকার শাস্তিযোগ্য অপরাধ।
ফেসবুকে ভিডিও
সম্প্রতি টাঙ্গুয়ার হাওরপারের শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন পাখি শিকার করে ভিডিও করে। সে ফেসবুকে এসব ভিডিও ছড়িয়ে দিয়েছে। সর্বশেষ গত ৬ ডিসেম্বর ভিডিও আপলোড করে সবার নজরে আসে। বিষয়টি স্বীকার করেছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ আহমদ। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা হওয়ায় তার বাবা আমাকে ফোন দিয়ে বলল, ছেলেটা না বুঝে অন্যায় করেছে, আর কোনো দিন এ ধরনের অপরাধ করবে না।’
এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন গত শনিবার বলেন, ‘পাখি শিকারের ভিডিও ফেসবুকে প্রচারকারী ছেলেটি সুনামগঞ্জের কিনা, শনাক্ত হয়নি।’ নাম-ঠিকানা পেলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।
শিকার করে এক দল, বেচে আরেক দল
গত শুক্র ও শনিবার টাঙ্গুয়ার হাওরপারের একাধিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, সুতা ও বিষ মাখানো শামুক, মাছ এবং টর্চের আলো– এই তিন কৌশলে পাখি শিকার করা হয়। তবে পাখি যারা ধরে, তারা বেচে না। বেচে অন্য দল।
টাঙ্গুয়ারপারের গোলাভারির গণমাধ্যমকর্মী কবির আহমদ জানান, শিকারিরা কোন বিলে কোন দিন যাবে, তা পাইকারদের আগেই জানিয়ে দেয়। তারা সে অনুযায়ী নৌকা নিয়ে চলে আসে। সেখান থেকে প্রকারভেদে প্রতি পাখি ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দামে কিনে নেয়। তারা এসব পাখি হাওরের তিনটি পথ মধ্যনগর, তাহিরপুর ও টেকেরঘাট হয়ে নানা কায়দায় দেশের বিভিন্ন এলাকায় পাঠায়।
এলাকাবাসী জানান, তাহিরপুরের দক্ষিণ শ্রীপুরের লামাগাঁও, ধর্মপাশার বংশীকুণ্ডার আমানিপুর ও রণশি, উত্তর বংশীকুণ্ডার আমতরপুর, তাহিরপুর উপজেলার বিনোদপুর ও মেন্দিহাতায় শিকারির সংখ্যা বেশি। এ ছাড়াও সীমান্তের কলাগাঁওয়ে পাখির পাইকার আছে।
জড়িত কারা?
স্থানীয় লোকজন জানান, আশপাশের কিছু জলাশয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে খাস কালেকশন দেওয়ায় ইজারাদারের লোকজন টাঙ্গুয়ায় মাছ ধরে এবং পাখি শিকার করে।
দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান মুরাদ আহমদ জানান, টাঙ্গুয়ার হাওর এলাকায় পেশাদার পাখি শিকারি ৪০ থেকে ৫০ জনের বেশি নয়। এদের হাওর পাহারায় থাকা আনসাররা সহযোগিতা করে বলে স্থানীয় লোকজন বলে থাকেন। শিকার করা পাখি জবাই করে মাংস মাছের নৌকা বা ট্রাকে নিরাপদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। সাধারণত ধর্মপাশার জয়শ্রী হয়ে যাওয়া মাছের ট্রাকে বক্সে করে যায় পাখির মাংস। এ ছাড়া হাওরের আশপাশে থাকা ছোট ছোট খাবারের দোকান, পর্যটকবাহী নৌকা, হাউস বোটে হরহামেশা পাখির মাংস বেচা হচ্ছে।
উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার বলেন, ‘হাওর পাহারায় থাকা পুলিশ এবং আনসারারা পাখি শিকারে সহায়তা করে।’
দুই বিক্রেতার সঙ্গে কথোপকথন
শনিবার রাত ৮টার পর দুই পাখি বিক্রেতার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এই প্রতিবেদক। তাদের একজন দক্ষিণ শ্রীপুর ইউপির চাপাইতির আব্দুল (পাখি) হাই। তিনি সুনামগঞ্জ ও সিলেটের বড় ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের বাড়িতে পাখি পৌঁছে দেন। তাঁর কাছে প্রশ্ন ছিল, ‘আব্দুল হাই ভাই, পাখি পাওয়া যাইবনি?’ আব্দুল হাইয়ের উত্তর, ‘আপনি কে, আপনার গলার স্বর তো চিনলাম না।’ এক বন্ধুর কাছ থেকে নম্বর নেওয়ার কথা জানালে আব্দুল হাইয়ের প্রশ্ন, ‘কে এই বন্ধু, তারে কইওইন, ফোন দিবার লাগি, আমি তো গেলবার একটু আধটু ব্যবসা করছি, এলাকার পোলাপানতে মারলে (মারে) বুঝাল, লেঞ্জা, কালাকুরা (এগুলো পাখির নাম)। পাখি ছোট অইলে ৩ হাজার আর বড় অইলে ৪ হাজার টেকায় হালি দিসি। ইবার তো আমি বেচলাম না। কাইল ফোন দিওইনযে। কিতা করা যায় দেখমুনে।’
আরেক পাখি বিক্রেতা তাহিরপুর সীমান্তের সাগন শ্রীপুর গ্রামের রবিন আহমদ। তিনি আশপাশের উপজেলা ও সুনামগঞ্জ শহরে অনেকের বাড়িতে পাখি পৌঁছে দেন। তাঁর মোবাইল ফোনে অনুরোধ ছিল, ‘ভাই এক হালি পাখি পাওয়া যাইবনি?’ রবিনের উত্তর, ‘আপনি কেডা, কেডায় আপনারে আমার নম্বর দিসে? তারে কইওইন ফোন দেওয়ার লাগি। আমি আগে পাখি বিক্রি করতাম, এখন করি না।’ শেষে আবার কথা ঘুরিয়ে বলেন, ‘আপনে আমরার এলাকার কারে চিনইন?’ পাশের ইউপির সাবেক এক জনপ্রতিনিধির নাম বললে রবিনের উত্তর ছিল, ‘চেয়ারম্যানরে কইওইন আমারে ফোন দিতা।’
আইন আছে, প্রয়োগ নেই
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৩৮ ধারা অনুযায়ী, পাখি হত্যা করলে এক বছর জেল বা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দুই বছর জেল বা ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। এ ছাড়া পাখির ট্রফি, মাংস, দেহের অংশ সংগ্রহ, দখল, কেনা-বেচা বা পরিবহন করলে ছয় মাসের জেল বা ৩০ হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। একই অপরাধ দ্বিতীয়বার করলে এক বছর জেল বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। তবে এই আইন হাওরে প্রয়োগ হচ্ছে না।
পরিযায়ী পাখি কমছে
স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের অবস্থান সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর এবং তাহিরপুর উপজেলায়। মিঠা পানির এই হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা। এখানে ২০৮ প্রজাতির পাখি রয়েছে। এই হাওরকে ১৯৯৯ সালে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা ও ২০০০ সালে রামসার সম্মেলনে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০০৩ সাল থেকে ইজারা বিলুপ্ত করে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসার সার্বক্ষণিক পাহারায় থাকে।
বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ এবং আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিভিন্ন সময়ের জরিপে টাঙ্গুয়ার হাওরে প্রাণ-প্রকৃতি কমে যাওয়ার প্রমাণ মিলেছে। ২০২২ সালে ২৭ হাজার ১৭০টি পাখি গণনা করা হয়। এর আগে ২০২১ সালে পাখির সংখ্যা ছিল ৫৯ হাজার ৭৪টি। ২০২০ সালে ৫১ হাজার ৩৬৮টি, ২০১৯ সালে ১ লাখ ৪৬ হাজার ৩০টি, ২০১৮ সালে ৫৯ হাজার ৫৪২টি, ২০১৭ সালে ৯১ হাজার ২৩৬টি, ২০১৬ সালে ৪২ হাজার ৫৫৮টি এবং ২০১৫ সালে ৫২ হাজার ২৯৯টি পাখি গণনা করা হয়। এ ছাড়া ২০২৩ সালে টাঙ্গুয়ার হাওরে ৫০ হাজার পাখি মিলেছে।
সংশ্লিষ্টদের বক্তব্য
পাখি গবেষক সীমান্ত দীপু জানান, দেশে সবচেয়ে বেশি পরিযায়ী হাঁস এখনও টাঙ্গুয়ার হাওরে আসে। দিনে এরা টাঙ্গুয়ায় বিশ্রাম নেয়। রাতে আশপাশের জলাশয়ে খাবার খেতে চলে যায়। খুব কম পাখি টাঙ্গুয়ায় রাতে অবস্থান করে। পরিযায়ী পাখি রক্ষা করতে আশপাশের ছোট ছোট জলাশয়ে পাহারার ব্যবস্থা করতে হবে।
তাহিরপুরের ইউএনও আবুল হাসেম বলেন, ‘সংরক্ষিত বা স্পর্শকাতর এলাকার কোনো জলাশয়ে খাস কালেকশন আদায় হচ্ছে না। পাহারায় থাকা আনসার ও পুলিশ সদস্যরা পাখি শিকারে সহযোগিতা করছে কিনা, সেটি খেয়াল রাখতে হবে। পাখি শিকার করে ফেসবুকে ভিডিও আপলোডকারী তরুণকে আইনের আওতায় আনার জন্য থানার ওসিকে বলে দেওয়া হয়েছে।’ শিকার বন্ধে গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে এখনও সেভাবে পরিযায়ী পাখি আসেনি। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় থাকেন। গেল কয়েক দিন হয়, ম্যাজিস্ট্রেট স্বল্পতায় সেখানে পাঠানো যায়নি। আমরা শিগগির সেখানে আগের মতো একজন ম্যাজিস্ট্রেট রাখার ব্যবস্থা করব।’
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের যুবকের মৃত্যু
- ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
- মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ত্যাগের আলটিমেটাম আইআরজিসির
- লাইলাতুল কদরের রাতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
- উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর,গ্রেপ্তার ১২
- ‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা
- নেতানিয়াহুর ভাইরাল ভিডিও ঘিরে ‘ডিপফেইক’ রহস্য!
- মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা
- ৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
- এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!
- ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
- একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা
- স্বস্তি ও অস্বস্তির ঈদযাত্রা
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
