অতিথি দলগুলো পাঁচতারা হোটেলে বাংলাদেশের মেয়েরা বাফুফে ভবনে!
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
চারদিন পর ঢাকায় শুরু হচ্ছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামের এ টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে; কিন্তু দলগুলোর আবাসন ব্যবস্থায় বাফুফে বৈষম্য রাখায় জন্ম দিয়েছে নানা প্রশ্ন।
শুক্রবার তাজিকিস্তান প্রথম দল হিসেবে ঢাকা আসছে। এরপর সংযুক্ত আরব আমিরাত, মঙ্গোলিয়া, লাওস ও সর্বশেষ ২১ এপ্রিল আসছে কিরগিজস্তান। ৬ জাতির এ টুর্নামেন্টে অতিথি ৫টি দেশকেই রাখা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে; কিন্ত বাংলাদেশের মেয়েদের জায়গা হচ্ছে না পাঁচতারা এই হোটেলে। বাফুফে ভবনের ডরমেটরিতে থেকেই মারিয়া-আঁখিদের খেলতে হবে বঙ্গমাতা টুর্নামেন্ট।
যদিও প্রথম শোনা গিয়েছিল, অন্য পাঁচ দেশের মতো লাল-সবুজ জার্সিধারী মেয়েরাও একই হোটেল থাকবে টুর্নামেন্ট চলাকালীন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে বাফুফে থেকে হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়, বাংলাদেশ দল সেখানে উঠছে না।
স্থানীয় মেয়েদের পাঁচতারা হোটেলের পরিবর্তে বাফুফে ভবনের ডরমেটরিতে রাখার যে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন আছে।
বাফুফে ভবনের ডরমেটরিতে থেকে খেললে নাকি বাংলাদেশের মেয়েরা ভালো রেজাল্ট করবে। কারণ, তারা সারাবছর এখানে থেকে-খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন। হোটেলের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারেন না, খাবারেও নাকি মেয়েদের সমস্যা হয়। জায়গা পরিবর্তন করলে ফল খারাপ হওয়ার শঙ্কা আছে!

মেয়েদের পাঁচতারা হোটেলে না ওঠানোর দায়টা অবশ্য মহিলা ফুটবল দলের টেকনিক্যাল ডিপার্টমেন্টের উপর চাপিয়েছে বাফুফে। ‘আমরা অর্থ বাঁচানোর জন্য মেয়েদের হোটেলে উঠাচ্ছি না, বিষয়টি এমন নয়। আমরা ৬ দেশের জন্যই হোটেল বুকিং দিয়েছিলাম। কিন্তু দলের টেকনিক্যাল ডিপার্টমেন্ট কিছুতেই মেয়েদের হোটেলে রাখার পক্ষে নয়। তাই আজ (বৃহস্পতিবার) দুপুরে হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি মেয়েরা উঠবে না’- বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
এ বিষয়ে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সিইও ফাহাদ করীম জাগো নিউজকে বলেছেন, ‘আমরা তো সব দলের জন্যই হোটেল বুকিং দিয়েছি। এখন বাংলাদেশ দলকে হোটেল উঠতে দেবে কিনা সেটা বাফুফের বিষয়।’
প্রথম দল হিসেবে শুক্রবার রাত ১১.২০ মিনিটে ঢাকায় আসছে তাজিকিস্তান। পরের দিন সকাল ৮.৪০ মিনিটে আসছে সংযুক্ত আরব আমিরাত, দুপুর ১টায় মঙ্গোলিয়া এবং সন্ধ্যা ৬টায় লাওস। সর্বশেষ দল হিসেবে কিরগিজস্তান ঢাকায় আসছে ২১ এপ্রিল ভোর ৪.৫৫ মিনিটে।
২২ এপ্রিল সন্ধ্যা ৬ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ গ্রুপের (‘বি’ গ্রুপ) অন্য দল কিরগিজস্তান। ‘এ’ গ্রুপে খেলবে মঙ্গোলিয়া, লাওস ও তাজিকিস্তান। সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। টুর্নামেন্টের ফাইনাল ৩ মে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
