অজিদের কাছে নিউজিল্যান্ডের বিশাল হার
প্রকাশিত: ৩০ জুন ২০১৯
অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ডও কাছাকাছিই আছে। তবে এখনো শেষ চার নিশ্চিত হয়নি কিউইদের, রানরেটে পিছিয়ে পড়লে বিপদে পড়তে পারে। এমন অবস্থায় দাঁড়িয়ে রানরেটের ফাঁদে পড়ার মতোই এক হার দেখল কেন উইলিয়ামসনের দল।
শনিবার লর্ডসে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩.৪ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। ম্যাচটি তারা হেরেছে ৮৬ রানের বড় ব্যবধানে।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমেও দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি নিউজিল্যান্ডের কেউ। বরাবরের মতো যা একটু চেষ্টা করেছেন কেন উইলিয়ামসন, কিন্তু তার ৪০ রানের ইনিংসটি দলের বড় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
বাকিদের কেউ চল্লিশের ঘরেও যেতে পারেননি। রস টেলরের ব্যাট থেকে আসে ৩০ রান। এছাড়া ওপেনার মার্টিন গাপটিল করেন ২০।
অসিদের পক্ষে ৯ ওভারে মাত্র ২৬ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ২টি উইকেট শিকার জেসন বেহরনডর্ফের।
এর আগে অস্ট্রেলিয়াকে অল্প রানেই আটকে দেয় নিউজিল্যান্ড। উসমান খাজার ৮৮ আর অ্যালেক্স কারের ৭১ রানের দুটি ইনিংসের পরও ৯ উইকেটে ২৪৩ রানেই থামে অসিরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিল অস্ট্রেলিয়া। কিউই বোলারদের তোপে ৯২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে ষষ্ঠ উইকেটে উসমান খাজা আর অ্যালেক্স কারে ১০৭ রানের বড় জুটিতে বিপদ সামলে নেন।
খাজা ১২৯ বল মোকাবেলায় ৫ বাউন্ডারিতে ৮৮ রান করে ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে এসে ট্রেন্ট বোল্টের শিকার হন। পরের দুই বলে মিচেল স্টার্ক আর জেসন বেহরনডর্ফকে ফিরিয়ে হ্যাটট্রিকও করে ফেলেন বোল্ট। শেষ ৪২ বলে অস্ট্রেলিয়া তুলতে পারে মাত্র ৪৪ রান। ১৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স।
নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে সবচেয়ে সফল হ্যাটট্রিকম্যান বোল্টই। ৫১ রানে ৪টি উইকেট নেন এই পেসার। ২টি করে উইকেট নেন লুকি ফার্গুসন আর জেমস নিশাম।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৪৩/৯ (ওয়ার্নার ১৬, ফিঞ্চ ৮, খাওয়াজা ৮৮, স্মিথ ৫, স্টয়নিস ২১, ম্যাক্সওয়েল ০, কেয়ারি ৭১, কামিন্স ২৩*, স্টার্ক ০, বেরেনডর্ফ ০, লায়ন ০*; বোল্ট ১০-১-৫১-৪, ডি গ্র্যান্ডহোম ৮-১-২৯-০, ফার্গুসন ১০-০-৪৯-২, সোধি ৬-০-৩৫-০, নিশাম ৬-০-২৮-২, স্যান্টনার ৩-০-২২-০, উইলিয়ামসন ৭-০-২৫-১)
নিউজিল্যান্ড: ৪৩.৪ ওভারে ১৫৭ (গাপটিল ২০, নিকোলস ৮, উইলিয়ামসন ৪০, টেইলর ৩০, ল্যাথাম ১৪, ডি গ্র্যান্ডহোম ০, নিশাম ৯, স্যান্টনার ১২, সোধি ৫, ফার্গুসন ০, বোল্ট ২*; বেরেনডর্ফ ৯-০-৩১-২, স্টার্ক ৯.৪-১-২৬-৫, কামিন্স ৬-১-১৪-১, লায়ন ১০-০-৩৬-১, স্মিথ ২-০-৬-১, ফিঞ্চ ১-০-৭-০, স্টয়নিস ২-০-১২-০, ম্যাক্সওয়েল ৪-০-১৮-০)
ফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অ্যালেক্স কেয়ারি
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
