ইরানে যে কোন সময় বোমাবর্ষণের হুমকি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি দিয়ে বলেছেন, ইরান পরমাণু চুক্তি না করলে বোমাবর্ষণ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভিকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা জানিয়েছেন। ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। এর প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে বোমাবর্ষণ হবে।
১১:৩৯ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার
আদালতেই সিডিপ্যাপ সার্ভিসের ভাগ্য নির্ধারণ
আজকাল রিপোর্ট হোম কেয়ার সার্ভিসের ভাগ্য নির্ধারিত হবে আজ শুক্রবার ৪ এপ্রিল। সিডিপ্যাপ এজেন্সীগুলো আগামীতে এফ আই (ফিস্কাল ইন্টারমেডিয়ারি) হিসেবে কাজ করতে পারবে কিনা, নাকি পিপিএল একাই এফ আই সিডিপ্যাপ হিসেবে কাজ করবে তা নির্ধারিত হবে আজ। নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের সিদ্ধান্ত অনুসারের সিডিপ্যাপ পরিচালনার দায়িত্ব পায় পিপিএল।
০৪:২৮ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।
০১:২৮ এএম, ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার
ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান বলে ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি নিয়ে যে তিনি ‘মশকরা’ করছেন না, সেটিও স্পষ্ট করেছেন। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে ট্রাম্পের সমর্থকেরা বলছেন, কিছু উপায় থাকতে পারে, যার মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে পারেন।
১২:৪১ পিএম, ২ এপ্রিল ২০২৫ বুধবার
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন
মার্কিন কংগ্রেসের একদল আইনপ্রণেতা ইসরাইলে বড় ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য একটি বিল উত্থাপন করেছেন। তারা গাজায় বেসামরিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য প্রমিলা জয়পাল ও রাশিদা তালিব। রাশিদা তালিব কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী সদস্য। তারা চারটি আলাদা প্রস্তাবনা দিয়েছেন, যা নির্দিষ্ট কিছু অস্ত্র বিক্রি ঠেকানোর লক্ষ্যে করা হয়েছে।
১২:২২ পিএম, ২ এপ্রিল ২০২৫ বুধবার
ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন
আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, যা ইয়েমেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি।
১২:১৪ পিএম, ২ এপ্রিল ২০২৫ বুধবার
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বাংলাদেশিসহ লাখো বিদেশির স্বপ্ন ভঙ
যুক্তরাষ্ট্র কিছু শরণার্থী এবং আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের জন্য গ্রিন কার্ড আবেদন পর্যালোচনার বিষয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য অভিবাসী ও শরণার্থীদের গ্রিনকার্ডের আবেদন প্রক্রিয়া সাময়িক বন্ধ করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
০৩:৪৩ এএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
জুলাই কন্যারা পেল ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার
জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেয়েছে।
তারা ‘মেডেলিন অলব্রাইট অনারারী গ্রুপ’ পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, মেডেলিন অলব্রাইট ৯০ দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
০২:৩২ এএম, ৩০ মার্চ ২০২৫ রোববার
পোস্টাল সার্ভিসের বেসরকারিকরণে প্রতিবাদ
যুক্তরাষ্ট্রব্যাপী হাজার হাজার পোস্টাল কর্মী ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস এর বেসরকারীকরণ এবং পুনর্গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লেটার ক্যারিয়ারস এ প্রতিবাদ আয়োজন করে। ২০০টিরও বেশি শহরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।পোস্টাল কর্মীরা সতর্ক করে বলেছেন যে, পোস্টাল সার্ভিসের বেসরকারীকরণ বা পুনর্গঠন কর্মসংস্থান এবং জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। যুক্তরাষ্ট্র পোস্টাল সার্ভিস দীর্ঘ সময় ধরে তহবিল সংকটের মুখে পড়েছে। এর কর্মী সংখ্যা ৬ লাখেরও বেশি।
০৩:৩৫ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
ভোট দিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রমাণ করতে হবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি ঠেকাতে মঙ্গলবার নতুন নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী, ভোট প্রদানে এখন থেকে পাসপোর্ট, জন্মসনদ বা কোনো নথির মাধ্যমে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। এছাড়া, নির্বাচনের দিন নির্ধারিত সময়ের পর ডাকযোগে আসা ভোট গণনা করতে নিষেধ করা হয়েছে ওই আদেশনামায়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন সহায়তা পরিষদকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প।
০৩:১৪ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা র`কে নিষিদ্ধ করার সুপারিশ
ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে আনা হয়েছে ভারতের বিপক্ষে। আর সেই কাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 'র' এর ওপর নিষেধাজ্ঞা দেয়ার জন্য সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ।
০২:২৪ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র
ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র। বিষয়টি স্বীকার করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। এই খবর জানিয়েছে দ্য জাপান টাইমস।
০৩:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে চরমপন্থি হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
০৩:১১ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
নিউ মেক্সিকো রাজ্যের পার্কে গোলাগুলি, নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের একটি পার্কে গোলাগুলি হয়েছে। একটি অবৈধ গাড়ি প্রদর্শনীতে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত ১২টার দিকে লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই ঘটনা ঘটে। শনিবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে লাস ক্রুসেস পুলিশ প্রধান জেরেমি স্টোরি এসব তথ্য জানান। তিনি বলেন, কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে সংশ্লিষ্ট বিভাগ প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান করছে।
০২:২১ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দাবানলের আশঙ্কা বেড়ে যাওয়ায় ২৫ মিলিয়নের বেশি মানুষ রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় রয়েছেন। উষ্ণ, শুষ্ক এবং ঝড়ো বাতাসের কারণে দাবানলের ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ যেমন উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা, এবং জর্জিয়া এই ঝুঁকির মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা কেন্দ্রীয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তৃত অঞ্চলে।
০২:১৫ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা দিয়েছেন, যেকোনো দেশ ভেনিজুয়েলার কাছ থেকে তেল বা গ্যাস কিনলে, তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি ভেনিজুয়েলীয়দের বিরুদ্ধে নির্বাসন অভিযান চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক আরোপ করছেন।
০১:৪০ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের মামলা
ভয়েস অব আমেরিকা (VOA)-এর সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ঊর্ধ্বতন উপদেষ্টা ক্যারি লেকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অভিযোগ হিসেবে বলা হয়েছে, হঠাৎ করে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এই মার্কিন সরকার-সমর্থিত প্রশাসন সংবিধানের প্রথম সংশোধনী (সংবাদপত্রের স্বাধীনতা) এবং কংগ্রেসের কর্তৃত্ব লঙ্ঘন করেছে।
০২:৫৯ এএম, ২৩ মার্চ ২০২৫ রোববার
চার দেশের পাঁচ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ
লাতিন আমেরিকার চার দেশের পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো- কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা।
আগামী ২৪ এপ্রিলের আগে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
০২:৫৮ এএম, ২৩ মার্চ ২০২৫ রোববার
শিক্ষা বিভাগই বন্ধ করছেন ট্রাম্প
ফেডারেল সরকার পরিচালতি মার্কিন শিক্ষা বিভাগ ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।
ওই নির্বাহী আদেশ শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনকে ‘শিক্ষা বিভাগ বন্ধ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে শিক্ষা বিষয়ক কর্তৃত্ব অঙ্গরাজ্যগুলোর কাছে ফিরিয়ে দেওয়ার’ নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা বিভাগ দেশের ১.৬ ট্রিলিয়ন ডলারের ফেডারেল স্টুডেন্ট লোন পোর্টফোলিও তত্ত্বাবধান করে। একই সঙ্গে নিম্ন আয়ের শিক্ষার্থীদের তহবিল সরবরাহ করে।
০৩:২৭ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার
৮০ ভাগ এসাইলাম আবেদন নাকচ হচ্ছে
অধিকহারে এসাইলাম আবেদন নাকচ হচ্ছে।ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে এসাইলাম আবেদনের হার হ্রাস পেয়েছে শতকরা ৫০ ভাগ। এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে ইমিগ্রান্ট কমিউনিটির মধ্যে। যাদের আবেদন ইমিগ্রেশন অফিস বা কোর্টে পেন্ডিং রয়েছে তারা এখন ইন্টারভিউ এর মুখোমুখি হতে চাচ্ছেন না। ইন্টারভিউ এর ডেট পড়লেও তা পিছিয়ে নেবার জন্য এটর্নিদের দ্বারস্থ হচ্ছেন।
০১:০১ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার
যুক্তরাষ্ট্রে টি-শার্ট স্যান্ডো গেঞ্জি রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ
বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের অনেক মানুষ টি-শার্ট বা স্যান্ডো গেঞ্জি পরে থাকতে ভালোবাসেন বা আরামবোধ করেন। দেশটির মানুষের গায় যেসব টি-শার্ট, স্যান্ডো গেঞ্জি দেখা যায় সেটির বড় একটি অংশই উৎপাদিত হয় বাংলাদেশে।
০২:৫০ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
০২:১৩ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর
মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা পূর্বে কেবল প্রতিবেশী আলাবামায় ব্যবহৃত হত। জাতিসংঘ বিশেষজ্ঞরা একে এক ধরনের নির্যাতনের সঙ্গে তুলনা করেন।
০২:০৯ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
আমি রাজনৈতিক বন্দি: যুক্তরাষ্ট্রে গ্রেফতার ফিলিস্তিনি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেফতার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিল নিজেকে রাজনৈতিক বন্দি হিসেবে দাবি করেছেন। মার্কিন প্রশাসনের অভিবাসীদের এভাবে আটকে রাখার প্রক্রিয়াকে ইসরায়েলের বিচারবহির্ভূত আটক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন এই ফিলিস্তিনি যুবক।
০১:৫২ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮





























