‘ভিভিআইপি’ মর্যাদায় হাসিনা ‘লুটিয়েন্স বাংলো’তে
গণআন্দোলনে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন। হাসিনার বাসভবনের এসব খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া ‘দ্য প্রিন্ট’।
০২:৩৭ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
ক্ষমতার কেন্দ্রে ত্রিমুখি দ্বন্দ্ব
বাংলাদেশে সাংবিধানিক দ্বন্দ্ব এখন ক্ষমতার দ্বন্দ্বের দিকে ধাবিত হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান এবং সেনাবাহিনীর প্রধানের মধ্যে ক্ষমতার বলয়ে কে এগিয়ে তা স্পষ্ট হয়েছে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চপ্পুকে সরানোর আল্টিমেটাম দেয়ার মধ্যদিয়ে। তিনি জানিয়ে দিয়েছেন পদত্যাগ করবেন না।
০২:১১ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০২৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৯ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০২:০৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের নেতাকর্মী: পুলিশ
নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের নেতাকর্মী।
০১:৩৭ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
ওয়াশিংটন পোস্টের নামে ভুয়া প্রতিবেদন প্রচার
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদের ছবি (স্ক্রিনশট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয় বাংলাদেশের সেনাপ্রধান ও সেনা কর্মকর্তাদের অপসারণের তালিকা চূড়ান্ত হয়েছে। তবে ওয়াশিংটন পোস্ট এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বলে নিশ্চিত হয়েছে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বৃহস্পতিবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
০১:৩৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
০১:৩১ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
সকালে আঘাত হানবে ঘূর্ণিঝড় দানা
সকালের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানায়।
০১:১৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ছাত্রলীগ
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০২:০৪ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংঘর্ষে আহত ২৫ পুলিশ, মামলা হয়নি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভের ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।
০১:৪১ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (২৩ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।
০১:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ছাত্রলীগ নিষিদ্ধে ঢাবিতে আনন্দ মিছিল
আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খবরটি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। পরে তারা আনন্দ মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন।
০১:০৮ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা
সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০১:০১ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, ‘ডেঞ্জার অ্যালার্ট’!
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওড়িশা-পশ্চিমবঙ্গের কাছে পৌঁছাবে ‘ডানা’। বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। তবে ঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনো স্পষ্ট নয়।
০২:৫০ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৪১ হাজার টাকা ছাড়ালো
দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।
০২:৪৬ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
লজিং মাস্টার থেকে শতকোটির মালিক
ছাত্রজীবনে তিনি মানুষের বাড়িতে জায়গির বা লজিং মাস্টার (থাকা-খাওয়ার বিনিময়ে অবস্থাসম্পন্ন সন্তানদের পড়ালেখা শেখানো) হিসেবে থেকে পড়াশোনা চালিয়ে গেছেন।
০২:৪২ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে এক হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
০২:৩৭ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে হোঁচট
২০২৪ সালের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানি ৩ দশমিক ৫৩ শতাংশ কমে ১২ দশমিক ৯০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি ছিল ১৩ দশমিক ৩৭ বিলিয়ন।
০২:২৯ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
বঙ্গভবনের সামনে শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত ৩
বঙ্গভবনের সামনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
০২:২২ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা
বঙ্গভবনের সামনের বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম বলেছেন, আশাকরি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ করবেন। অন্যথায় আমরা ফের আন্দোলনে নামবো। এরপর বঙ্গভবন এলাকা ছাড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। তবে, আন্দোলকারীদের একটি অংশ এখনও বঙ্গভবনের সামনে অবস্থান করছেন।
০১:২০ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। মঙ্গলবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তবে এর লক্ষ্যস্থল বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।
০১:৪৫ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজধানী দিল্লি থেকে উত্তর প্রদেশ মীরাটের সেনানিবাস বা ক্যান্টনমেন্ট এলাকার একটি গোপন ঠিকানায় ‘মুভ’ করানো হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দিল্লির কেন্দ্রস্থল থেকে মীরাটের দূরত্ব মোটামুটিভাবে ৮৩ কিলোমিটার, অর্থাৎ ৫০ মাইলের অল্প বেশি।
০১:৪২ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানান।
০১:৩৭ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সম্পাদক সারজিস
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে। আর এত দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
০১:৩০ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
সোমবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত, এ বিষয়ে বিতর্ক না সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
০১:২৫ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা


































