শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইব: প্রধান উপদেষ্টা
পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।০১:৩০ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে টেনেহিঁচড়ে বের করে দিল কর্মচারীরা
ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দোসর আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। ওই দুই ডিএমডি হলেন- এ কে এম শহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)।
০১:১৫ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে : জেপি
ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
০১:০১ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের মাধ্যমে।
০৯:৪৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার
বাসের চাঁদা বেড়ে ৭ গুণ!
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চালাতে আটটি স্থানে চাঁদা দিতে হচ্ছে চালকদের। আগে চাঁদার পরিমাণ যা ছিল সম্প্রতি রুটের কোনো কোনো স্থানে তা দ্বিগুণ হয়েছে। বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন গ্রুপের নামে এ চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ।
০২:৫৭ এএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার
পাকিস্তান থেকে সেই জাহাজে এলো আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল
পাকিস্তানের করাচি থেকে প্রথমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করা সেই কনটেইনারবাহী জাহাজে এসেছে আলু, পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল। ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে করাচি হয়ে গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবার করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এলো। এর আগে পাকিস্তানের কনটেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো।
০২:৫৩ এএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়ল
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের চলমান ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
০২:৫২ এএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার
হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ গ্রেপ্তার
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।
০২:১০ এএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার
চাল সিন্ডিকেটের মূলহোতা রশিদ গ্রেপ্তার
দেশের চালের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের মূলহোতা রশিদ এগ্রো. লিমিটেডসহ কয়েকটি গ্রুপ কোম্পানীর স্বত্ত্বাধিকার আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। শনিবার সন্ধা ৬টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ রথখোলা থেকে কুষ্টিয়া ও রাজশাহীর তিনটি চেক ডিসঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
০২:০৭ এএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার
আসিফ নজরুলে ঘটনায় চাকুরী গেলো ২ অফিসারের
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ঘিরে ধরে হেনস্তা করার ঘটনায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করে ঢাকায় ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই ঘটনার সঙ্গে মিশনে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া এক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেনেভার আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে তাঁকে হেনস্তা করলে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
০১:১৬ এএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার
ভারতকে বাংলাদেশ:হাসিনাকে থামান
ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য-বিবৃতিকে ভালো চোখে দেখছে না সরকার। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান। গতকাল সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় সরকারকে বিষয়টি জানিয়েছে।
০১:০৮ এএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার
অজানা গন্তব্যে বাংলাদেশ!
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সরকারের ১০০ দিন পেরোলো। কিন্তু নির্বাচন কবে হবে তা নিয়ে ধোয়াশাঁ কাটছে না। জনমনে কৌতূহল দানা বেঁধেছে। চারদিকে ফিসফাস। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অর্ন্তবর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত।
০৮:২৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার
৩ মাসে রেমিট্যান্স এলো ৭ বিলিয়ন ডলার
বাংলাদেশ গত তিন মাসে প্রবাসী নাগরিকদের কাছ থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রবাসীরা গত তিন মাসে ৭.০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।
০৩:৫০ এএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
চতুর্মুখী চাপে সরকার
তিন মাস পেরোতেই চতুর্মুখী চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের চাপ, উপদেষ্টা পরিষদে ও বিভিন্ন পর্যায়ে নতুন নতুন নিয়োগ নিয়ে সমমনাদের তীব্র সমালোচনা, বিভিন্ন মহল থেকে নতুন উপদেষ্টা হওয়ার আগ্রহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা, দাবিদাওয়া নিয়ে অসন্তোষ, সামাজিক যোগাযোগমাধ্যমে নানান সমালোচনায় ক্রমেই চাপ বাড়ছে সরকারের ওপর। এসব ক্ষোভ-অসন্তোষ সামাল দিতে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
০৩:৪৬ এএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
শুল্ক ছাড়ের সুবিধা কারা পায়? সরকার যা বলছে
বাংলাদেশে মূল্যস্ফীতির চাপ কমছে না বরং তা বাড়ছে- যা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, অক্টোবরে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দাম কমছে না। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আর এতে সাধারণ মানুষ চাপে পড়ছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে আরও আট মাস সময় লাগবে। খবর ডয়েচে ভেলের।
০৩:৪৪ এএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
মোহাম্মদপুরে পিটিয়ে ফটো সাংবাদিকের ক্যামেরা-ফোন ছিনতাই
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো জার্নালিস্ট নাঈমুর রহমান। এসময় তার কাছে থাকা ক্যামেরা, ফোন ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের আগে তিনি ছিনতাইয়ের শিকার হন।
০৩:৪১ এএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
পোড়া মার্কেটে ৩১ কোটির ‘আলু পোড়া’
কারও ঘর পোড়ে, কেউ তাতে আগুন পোহায়, কেউ আলু পোড়া খেতে যায়, আবার কেউ বা সেই আগুনে খই ভেজে খেতে চায়। বাংলা এই প্রবাদের মতোই যেন রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে গত বছর লাগা ভয়াবহ আগুনে আলু পুড়িয়েছেন (ফায়দা নিয়েছেন) ওই এলাকার সদ্য সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ সলু। আগুনে পুড়ে যাওয়া কৃষি মার্কেটের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে মোটা অংকের টাকা বরাদ্দ করে সরকার। ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন থেকে ক্ষতিপূরণের চেকও হস্তান্তর করা হয়।
০৩:৩৪ এএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
মধ্যরাতেও রাস্তা আটকে আন্দোলনে নিটোরে চিকিৎসাধীন আহতরা
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু) সামনে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা। চিকিৎসা ও সহায়তার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। এ সময় নিজেদের দুর্দশার কথাও তুলে ধরেছেন তারা। তারা জানান, আন্দোলনে আহতদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে যে অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছিল, এখনো তাদের কাছে দেওয়া হয়নি। এতে তাদের অনেককেই এখনো মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
০৩:৩১ এএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
অবরোধ প্রত্যাহার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরের মালেকের বাড়ি এলাকা থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে তারা মহাসড়ক থেকে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।
০২:০০ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
মূল্যস্ফীতি কমাতে আরও ৮ মাস লাগবে : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমানে গৃহীত অর্থনৈতিক পদক্ষেপের আওতায় মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রায় আনতে আরও আট মাস সময় লাগবে।
সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এমন পূর্বাভাস দেন।
০১:৫০ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
পোস্টারে ঢেকে যাচ্ছে প্রাণের গ্রাফিতি
ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনার পালানোর পর রাজধানীর বিভিন্ন স্থানে দেয়াল ও পিলারে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবে শহীদ ছাড়াও গ্রাফিতিতে স্থান পেয়েছে ফ্যাসিবাদ, দুর্নীতি, রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন উক্তি ও স্লোগান। তবে জুলাই বিপ্লবের তিন মাসের মধ্যে সেই হৃদয়ছোঁয়া গ্রাফিতিগুলো ঢেকে যাচ্ছে রাজনৈতিক দল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টারে। একই সঙ্গে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারও।
০১:৪৫ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
সড়কই বিক্রি জেলা পরিষদের!
খুলনার চুকনগর বাজারের যতিন-কাশিম সড়ক ৭০ ফুট প্রশস্ত। তবে সেটি কাগজে-কলমেই। যাতায়াতের জন্য এখন আছে মাত্র ৩২ ফুট। বাকী ৩৮ ফুটে নির্মিত হয়েছে আধাপাকা দোকানঘর। বাজার এলাকায় সড়কের দুই পাশে গড়ে তোলা হয়েছে এমন ৭০টি দোকানঘর। অভিযোগ আছে, দোকান প্রতি ৮ থেকে ১০ লাখ টাকার বিনিময়ে সড়কের জায়গা ইজারা দিয়েছে খুলনা জেলা পরিষদ।
০১:১৭ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
চাই ক্যারিবীয় দ্বীপের পাসপোর্ট
হঠাৎই যেন ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলোর দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা। কিনছেন সে দেশগুলোর পাসপোর্ট। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গ্রেনাডার পাসপোর্ট কিনেছেন এমন কিছু প্রভাবশালীর সন্ধান পাওয়া গেছে। এ তালিকায় রয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ।
০১:১৪ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
‘যুদ্ধ শেষ হয়নি’, আবারও ফেসবুক প্রোফাইল লাল করলেন হাসনাত
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশে গত ৩০ জুলাই পালিত হয় রাষ্ট্রীয় শোক। শোকের রঙ কালো হলেও সেদিন ফেসবুকে হাজার হাজার তরুণের প্রোফাইল পিকচার লাল করা হয়। মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙ বেছে নিয়েছিলেন।
১২:৫৬ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা

































