আইএমএফের কাছে আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আরও ৩ বিলিয়ন ডলারের ঋণ চাইবে বাংলাদেশ। আইএমএফের চলমান ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি মূল্যায়নে সংস্থার একটি প্রতিনিধি দল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে। বাংলাদেশ তখন আনুষ্ঠানিকভাবে বিদ্যমান ঋণের আওতায় অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ঋণ চাইবে। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে এ তথ্য জানিয়েছেন।
০২:২৮ এএম, ২৫ আগস্ট ২০২৪ রোববার
বন্যা মোকাবিলা এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার
বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে তা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
০২:১৪ এএম, ২৫ আগস্ট ২০২৪ রোববার
তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে র্যাব, পুলিশ, বিজিবি ও সন্ত্রাসিদের গুলিতে নিরস্ত্র শতশত ছাত্র- জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে কয়েক হাজার শিক্ষার্থী। স্বৈরাচার পতনে কোন দেশে শিক্ষার্থীদের এমন আত্মত্যাগ বিরল। জাতিসংঘের প্রতিবেদন মতে ৬৫০ জন নিহত হয়েছেন।
০৪:২৩ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
নিরাপত্তা ঝুঁকিতে হাজারো মানুষের ব্যক্তিগত ‘ড্যাটা’
বাংলাদেশে মানুষের সেলফোন, এক্স, টেলিগ্রাম, ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমুতে আঁড়িপাতার কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রভাবশালী গুপ্তচর সংস্থা ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার’ (এনটিএমসি)-এর বিরুদ্ধে। হাজার হাজার ফোনকল রেকর্ড করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেবার মতো অসংখ্য ঘটনায় সংস্থাটি জড়িত থাকার তথ্য ফাঁস হয়েছে।
০৪:২২ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
ভিভিআইপিদের লাল পাসপোর্ট জমা দিতে হবে
বিগত সরকারের ভিভিআইপি থেকে থেকে শুরু করে যারা লাল পাসপোর্ট নিয়েছেন তাদেরকে জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কূটনীতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ।
০৪:০৯ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রের নাগরিক তাকসিম খান আটকা পড়েছেন ঢাকায়
যুক্তরাষ্ট্রের নাগরিক ঢাকা ওয়াসার ৭ বারের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান আটকা পড়েছেন ঢাকায়। তিনি যাতে বাংলাদেশ ত্যাগ করতে না পারেন সে জন্য ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত বিমানবন্দর ইমিগ্রেশনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানকে গতকাল বৃহস্পতিবার এক আদেশ জারি করেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিখোঁজ তিনি। তাকসিম খান বর্তমানে বাংলাদেশের কোথায় আছেন তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে।
০৩:৪৯ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩ মামলা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করেছেন শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। এর পর থেকেই একের পর এক মামলা হতে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।
এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫টি মামলা হয়েছে, যার মধ্যে ২৯টি হত্যাকা-ের। বাকি চার মামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এ ছাড়া গুমের অপরাধেও করা হয়েছে একটি মামলা।
০৩:১৪ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
শেখ হাসিনাকে ডুবিয়েছেন গ্যাং অব ফোর: ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী
ভারতের প্রভাবশালী পত্রিকা দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি। এতে শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে,আওয়ামী লীগ সভান্ত্রেী কার্যত ৪ জনের হাতে বন্দী ছিলেন। নিজ ছেলে জয় সহ আরও ৩ আওয়ামীগের নেতা তাকে প্রভাবিত করতেন ।
০৩:১২ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
বাংলাদেশের জনগণ কী চায় তা দিল্লির বোঝা উচিত
ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিবেশী দেশের জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে এবং কোনো ব্যক্তি, দল বা নেতার ওপর ভিত্তি না করে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পুনরায় দৃঢ় করা। একথা বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা।
০৩:০৭ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
হত্যা মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগষ্ট বৃহস্পতিবার তাঁকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন। এদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, মেননকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। রাশেদ খান মেননকে রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান জানিয়েছেন।
০৩:০৩ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
ভারতের সৃষ্ট বন্যায় বাংলাদেশে তীব্র ক্ষোভ
ভারতের একটি বাঁধ ভেঙ্গে প্রবল বন্যা দেখা দেয়ায় বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অর্ন্তবর্তী সরকারের একাধিক উপদেষ্টা অসন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারতবিরোধী বিক্ষোভ হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ভারতের সমালোচনা হচ্ছে।
০২:৫৫ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ
টানা প্রবল বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে সৃষ্ট আকষ্মিক ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদশের দক্ষিণ-পূর্বাঞ্চল। কয়েকফুট পানির নিচে তলিয়ে গেছে কমপক্ষে ১০ জেলার অধিকাংশ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন কমপক্ষে ৩৬ লাখ মানুষ। স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্ধার কাজে সেনা মোতায়েন করা হলেও ভারি বৃষ্টি ও প্রবল শ্রোতে উদ্ধার কাজও বাধাগ্রস্ত হচ্ছে। এসব এলকায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
০২:৪৮ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার
১৩ ঘন্টা বসিয়ে রেখে সাংবাদিক প্রিয় হত্যার মামলা নিল পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গুলিতে সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, রমনা বিভাগের সাবেক ডিসি, নিউমার্কেট জোনের বর্তমান এডিসি, নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অজ্ঞাত ৩০-৪০ জন পুলিশ, বিজিবি কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
০৩:২০ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
এনআইডি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা
দুই দফা দাবি আদায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ)-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশে এনআইডি সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
০২:৫৬ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
ভয়াল ২১ আগস্ট আজ, কোনো কর্মসূচি নেই আওয়ামী লীগের
নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল ২১ আগস্ট আজ। বারুদ আর রক্তমাখা বীভৎস ‘রাজনৈতিক হত্যাযজ্ঞের’ ২০তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিল-পূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা।
০২:৫৫ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
প্রাথমিক বিদ্যালয়ে শপথবাক্য পরিবর্তন
দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
০২:৪০ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীসহ গ্রেফতার আরও ৩
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গুলশান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও র্যাবের সাবেক মুখপাত্র রিয়ার এডমিরাল (অব) এম সোহায়েলকে বনানী থেকে গ্রেফতার করা হয়েছে।
০২:৩৫ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
‘ইয়াবা ডন’ বদি গ্রেপ্তার
কক্সবাজারের সাবেক এমপি ‘ইয়াবা ডন’ আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ধরতে মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশে অভিযান চালায় র্যাব। পরে টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বদি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি।
০২:৩৩ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
শেখ হাসিনার বিরুদ্ধে আরও ১০ হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহের ফুলপুর ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মঙ্গলবার ১০টি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চারটি মামলা করা হয়। মামলাগুলোয় আসামির সংখ্যা ১৮০।
০২:৩০ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
এবার হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনকে আসামি করে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে ফরিদ শেখ নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন।
০২:২৬ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন। তিনি ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাওয়ার সম্ভবনা রয়েছে।
০২:২৪ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
দুর্নীতিবাজদের গ্রেপ্তারে অভিযানে নামছে সেনাবাহিনী
দুর্নীতিবাজদের হাতে এখন রেকর্ড পরিমাণ কালো টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। এসব টাকা উদ্ধার ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারে শিগগির শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। বিতর্ক এড়াতে সরকারের কাছে সুনির্দিষ্ট ঘোষণা চেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
০২:২১ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
সামিটের এলএনজি টার্মিনাল তিন মাসেও সচল হয়নি
প্রায় তিন মাস হতে চলেছে সামিট গ্রুপের মালিকানাধীন বেসরকারি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরহ করা যাচ্ছে না। বঙ্গোপসাগরে ভাসমান ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সক্ষমতার এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় দেশে গ্যাস সংকট প্রকট হয়ে উঠেছে। দেশে এমনিতেই গ্যাসের সংকট রয়েছে। এর মধ্যে এলএনজি টার্মিনাল বন্ধ থাকার ফলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে জ¦ালানি বিভাগকে। সামিট গ্রুপ থেকে কয়েকবার ঘোষণা দিয়েও টার্মিনালটি সচল করতে পারেনি। এ অবস্থায় সামিট গ্রুপকে কড়া চিঠি দিয়েছে জ¦ালানি বিভাগ।
০২:০১ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
বেতন না দিয়ে সাংবাদিককে নির্যাতন, পত্রিকার সম্পাদক আটক
বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং অফিসে আটকে রাখার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (১৯ আগস্ট) রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করা হয়। পরে রাজধানীর মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলার আবেদন করেন ওই সাংবাদিক।
০১:৫১ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩


































