৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
তিনদিনের সফরে ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায় পা রাখার কথা রয়েছে তার।
১২:৫৪ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলায় ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় যুক্তরাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১২:৫২ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনও আক্রমণ শুরু করেনি।
১২:১৭ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
জ্বলছে মধ্যপ্রাচ্য
ইরানে হামলার আগুন এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।
১২:১৫ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা করেছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং অন্তত ৯০টি শিশুসহ শতাধিক প্রাণহানী ঘটেছে। এই আগ্রাসনের প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে।
০১:২৬ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের দাম ১০০ ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।
০১:২৫ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর প্রতিশোধমূলক ইরানের পালটা হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে। নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।
০১:২৪ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়া হিসেবে জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ।
এক বিবৃতিতে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন, এই গোষ্ঠী ‘সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না।’
০১:১৮ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় ইরানের ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছ্বন ট্রাম্প। বলেছেন, আমরা যে সাফল্য পাচ্ছি, তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক হামলাতেই ৪৮ জন নেতা চলে গেছে। অভিযান দ্রুত এগিয়ে যাচ্ছে।
০১:১৬ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে, ইসরাইল, ইরানের সঙ্গে জ্বলছে আরব দেশগুলোও। এবার নতুন দিকে মোড় নিয়েছে ঘটনা। পরিস্থি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় রাজি হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
০১:১৪ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ইরান-ইসরাইল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে পর্যাপ্ত সময় নিশ্চিত করা ও যাত্রীদের অসুবিধা কমাতে সরকার নজরদারি করছে।
০১:১১ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
এরপর কী?
ইরানের নেতৃত্বে নাটকীয় পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নতুন অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
০১:১০ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল
শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তনাকে নিয়েই ‘রসাতলে’ গেল। আজকের ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়ে যায়। যে কারণে পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার আজকের ম্যাচটি ছিল গুরুত্বহীন।
০২:১৭ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্থগিত
ইসরায়েল–ইরানে পাল্টাপাল্টি হামলা শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জ্বালানি তেল পরিবহন সাময়িকভাবে স্থগিত করেছে কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানি।
০২:১২ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য
ছোটপর্দার পরিচিত অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আকস্মিক আত্মহত্যার ঘটনায় বিনোদন জগতে শোক ও রহস্যের ছায়া নেমে এসেছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ইকরার মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠ বন্ধু নুসরাত জাহান ত্রিশার ফাঁস করা দীর্ঘ মেসেঞ্জার চ্যাট এবং সামাজিক মাধ্যমের পোস্ট থেকে বেরিয়ে এসেছে এক অবহেলিত স্ত্রীর আর্তনাদ। যেখানে সরাসরি অভিযোগ উঠেছে আলভীর সঙ্গে এক সহ-অভিনেত্রীর (তিথি) পরকীয়া এবং দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের চরম অবহেলার।
০২:০৫ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের টার্মিনাল–১ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর মধ্যে একজন বাংলাদেশিও আহত হয়েছেন।
০১:৫৮ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। এতে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণকে দেশটির ক্ষমতা দখল করার জন্য আহ্বান জানান।
০১:৫৬ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ চট্টগ্রামের এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। নগরের চন্দনপুরা এলাকায় শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করার এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত।
০১:৫৩ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
শনিবার সকালে তেহরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।
০১:৫১ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
০১:৪৯ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১
ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৪৭ জন। এ তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্টের বরাতে ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে যে, ইরানের ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে।
০১:৪৮ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানে সঙ্গে তিনি এক টেবিলে ইফতার করেন। ইফতারের পূর্বে সরকারপ্রধান বলেন, ‘আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি, আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে।’
০১:৪৬ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছে। এতে ইরানের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
০১:৪৩ এএম, ১ মার্চ ২০২৬ রোববার
সরকারে বিএনপি ছন্দপতন দলে
নির্বাচনে ভূমিধস জয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বিএনপি। মূল দলের সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও এমপি-মন্ত্রী হয়েছেন। নেতারা সরকারের দায়িত্ব নেয়ায় ছন্দপতন ঘটেছে সংগঠনে।
০১:৩৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
























