পাকিস্তানকে আরও ৪৪ কোটি ডলার অর্থ সহায়তা কমাল আমেরিকা
পাকিস্তানকে দেওয়া অর্থ সাহায্যের ৪৪ কোটি মার্কিন ডলার সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পাকিস্তানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সন্তোষজনক ব্যবস্থা না নেওয়ার অভিযোগেই এই অর্থ বরাদ্দ বন্ধ করেছে আমেরিকা। এতে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় সাড়ে ৪০০ কোটি ডলার অর্থ সহায়তা পাওয়ার কথা থাকলেও ৪৪ কোটি ডলার কম পাচ্ছে পাকিস্তান।
০২:১০ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
ভারতের জনসংখ্যা বাড়ার জন্য মুসলিমদের দায়ী করলো শিবসেনা
স্বাধীনতা দিবসের ভাষণে জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়ার আবেদন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের মাথায় গোটা ঘটনা এক সাম্প্রদায়িক মোড় নিল দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সহযোগী রাজনৈতিক দল শিবসেনার সৌজন্যে। ‘জনবিস্ফোরণ আটকাতে জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব মুসলিম সম্প্রদায় বোঝেই না’, এই ভাষাতেই দলীয় মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে এমন মন্তব্য করেছে উদ্ধব ঠাকরের দল।
০২:০৯ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
নিষেধাজ্ঞা শিথিল, জম্মু-কাশ্মীরে ৫০০০০ টেলিফোনে ফিরল সংযোগ
অবশেষে কিছুটা স্বস্তি ফিরল জম্মু-কাশ্মীরে। গতকাল শনিবার সকাল থেকে কাশ্মীর উপত্যকার ৩৫ থানা এলাকায় নিষেধাজ্ঞা শিথিল করা হল। একথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের যোজনা কমিশনের প্রধানসচিব রোহিত কনসল।
০২:০৭ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ!
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) রাত স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটের দিকে শহরের পশ্চিমে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি'র।
০২:০৪ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
`তাইওয়ানকে জঙ্গিবিমান দিলে সব পরিণতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী`
চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ানের কাছে ৮০০ কোটি ডলারের এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করলে তার সমস্ত পরিণতির জন্য আমেরিকাকে দায়ী থাকতে হবে। তাইওয়ানের কাছে এ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করাকে চীন বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করে।
০২:০১ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
কাশ্মীর : হাসপাতালের রোগীরা এখনও পরিবার থেকে বিচ্ছিন্ন
ভারত-শাসিত কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে ল্যান্ডলাইন ফোন সার্ভিস আবার চালু করেছে সরকার। ১২ দিন ধরে বন্ধ থাকার পরে পঞ্চাশ হাজার টেলিফোন আজ শনিবার চালু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জম্মু অঞ্চলে আগেই মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়েছিল। আজ থেকে অনেক জায়গায় চালু হয়েছে ইন্টারনেটও।
০১:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
`কাশ্মীর ইস্যুর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা জড়িত`
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, কাশ্মীর ইস্যুর সঙ্গে তার দেশের নিরাপত্তা ঘনিষ্ঠভাবে জড়িত। একইসঙ্গে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যের প্রতি মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
০১:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানকে যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র
চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের কাছে শক্তিশালী যুদ্ধবিমান ‘এফ-১৬’ বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে নতুন এই অস্ত্রসম্ভার দেওয়া; অঞ্চলটিতে বেশ কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিক্রি।
০১:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
পছন্দের সিট না পেয়ে বিমানবালার সঙ্গে যা করলেন ক্ষুব্ধ যাত্রী
বিমানে উঠে পছন্দের সিট না পেয়ে বিমানবালার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে এক চীনা যাত্রীর বিরুদ্ধে। সম্প্রতি এয়ার এশিয়ার একটি বিমানে এমনই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা শেয়ার করেছেন ভুক্তভোগী বিমানবালার এক সহকর্মী।
০১:৫৬ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
পাইলট যেভাবে বিমানটিকে ভুট্টা ক্ষেতে নামালেন
রাশিয়ার যে পাইলট কয়েকদিন আগে একটি বিমানকে শস্যক্ষেতে জরুরি অবতরণ করিয়েছেন, তিনি এখন অনেকের কাছেই নায়ক হিসেবে প্রশংসিত হচ্ছেন।
০১:৫৩ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর আবারও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তার নাম ল্যান্স নায়েক সন্দ্বীপ থাপা (৩৫)। খবর ইন্ডিয়া টুডে'র
০১:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
ভারত বিনা যুদ্ধেই হারাচ্ছে জঙ্গি বিমান, নিহত হচ্ছেন পাইলট
ভারতে চলতি বছরের বিনা যুদ্ধে অন্তত ১০ ঘটনায় ১১ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং ২২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি রক্তাক্ত বছরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে ভারতের একটি সংবাদমাধ্যম।
০১:৪২ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
আর কোনও আলোচনা নয়, মিসাইল ছুড়ে কিমের জবাব
কোরীয় উপত্যকায় শান্তির সম্ভাবনাকে পাশ কাটিয়ে দিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় ইতি টানলেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা সাফ জানালেন, পড়শি দেশের ‘ভুল সিদ্ধান্তের’ জন্যই আর আলোচনার কোনও সম্ভাবনা নেই। খবর সংবাদ প্রতিদিন এর।
০১:৪০ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
ট্রাম্পকে ইমরানের ফোন ও জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠক নিয়ে মুখ খুলল ভ
পাকিস্তান ‘জিহাদ’এর নামে সন্ত্রাস বন্ধ না করলে আলোচনার প্রসঙ্গই ওঠে না, জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠকের পরেই সংবাদ মাধ্যমের সামনে গর্জে উঠলেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন। তার সাফ যুক্তি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সংক্রান্ত বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ। খবর দ্য ওয়াল এর।
০১:৩৯ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
কাশ্মীরে পাকিস্তানের নাশকতার রুখতে সর্বোচ্চ সতর্ক ভারত
নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে বড়সড় জঙ্গি হামলা হতে পারে বলে জম্মু-কাশ্মীরের অবস্থান করা সেনাদের সর্বোচ্চ সতর্ক করল ভারতের কেন্দ্রীয় সরকার। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ঘটনা মেনে নিতে পারেনি পাকিস্তান, তাই নানাভাবে ভারতের উপর বদলা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। খবর লেটেস্ট লি'র।
০১:৩৭ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
টানা ১১ জয়ে রেকর্ডে ভাগ বসাল লিভারপুল
ইয়ুর্গেন ক্লুপের অধীনে বলা যায় নতুন যুগেরই সূচনা করেছে লিভারপুল। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়, ইংলিশ প্রিমিয়ার লিগে রানারআপ হওয়ার পর এবার আরও একটি রেকর্ড স্পর্শ করলো তারা। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো মোহামেদ সালাহ এবং তার সতীর্থরা। লিভারপুলের ইতিহাসে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসালো ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।
০১:২৭ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
ভিএআর কেড়ে নিলো ম্যানসিটির জয়
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করে ফেলেছিলেন ম্যানসিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস। কিন্তু ভিএআর প্রযুক্তির কারণে শেষ পর্যন্ত গোলটি আর বৈধ থাকলো না। শেষ পর্যন্ত ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ গোলের রোমাঞ্চকর ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো পেপ গার্দিওলার শিষ্যদের। আট মাস পর ঘরের মাঠে জয় বঞ্চিত থাকতে হলো সিটিকে।
০১:২৫ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
জয় দিয়েই মৌসুম শুরু জিদান-রিয়ালের
প্রথম ম্যাচে হেরে গেলো বার্সেলোনা। অ্যাটলেটিকো বিলবাওয়ের কাছে হেরে বার্সা যখন বেদনায় জর্জরিত, তখন রিয়ালে উড়ছে জয়ের সুবাতাস। সেল্টা ভিগোর মাঠে গিয়ে তারা জিতে এসেছে ৩-১ গোলের ব্যবানে। আগের মৌসুমে সবচেয়ে খারাপ সময় কাটানোর পর জিদানকে ফিরিয়ে এনে রিয়াল চেয়েছিল এমন স্বস্তির একটা শুরুর। অবশেষে, সেই ছন্দ দিয়েই স্প্যানিশ লা লিগার মৌসুম শুরু করতে পারলো জিদান এবং রিয়াল মাদ্রিদ।
০১:২২ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
শেষ দিনে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টেস্ট, পঞ্চম দিন
সরাসরি, বিকেল ৪টা
সনি সিক্স
০১:২১ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন স্মিথ
জোফরা আর্চারের বাউন্সারে মাথার আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন স্টিভেন স্মিথ। শনিবার লর্ডসে এই ইংলিশ পেসারের দ্রুত গতির বাউন্সার ডেলিভারিতে মাথার পিছনের দিকে আঘাত পান এই অসি ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার এই অবস্থা দেখে তৎক্ষণাত ফিল হিউজের স্মৃতি মনে পড়ে গিয়েছিল সবার।
১২:৪৬ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
স্মিথের ব্যাটে সম্মান রক্ষা অস্ট্রেলিয়ার
এবার আর সেঞ্চুরি করতে পারেননি স্টিভেন স্মিথ। তবে মাত্র ৮ রানের আক্ষেপে পুড়তে হচ্ছে তাকে। ৯২ রানেই আইট হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
১২:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
ঢাকায় আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরিয়ান ক্লাব
আবাহনীর জন্ম ১৯৭২ সালে। তার ২১ বছর আগে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টিফোর। কেবল বয়সেই বড় নয়, আন্তর্জাতিক পর্যায়েও আবাহনীর চেয়ে কোরিয়ান ক্লাবটির সাফল্য বেশি। এএফসি কাপের নকআউট পর্বে প্রথম নাম লিখিয়েছে আবাহনী। এপ্রিল টোয়েন্টিফোর আগেও দুইবার খেলেছে এই স্তরে। দুই দলের লড়াইটা তাই অসম হওয়ার সম্ভাবনাই বেশি।
১২:৪৪ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
শ্রীলঙ্কার ইমার্জিং দলের কোচ হয়ে ঢাকায় চামিন্দা ভাস
লঙ্কান ক্রিকেটের সব সময়ের এক নম্বর ফাস্ট বোলার চামিন্দা ভাস হঠাৎ ঢাকায়। নাহ ভাববেন না, বাংলাদেশের একাডেমি বা এইচপির বোলিং কোচ বা কনসালটেন্ট হয়ে রাজধানীতে এলেন এ লঙ্কান গ্রেট পেসার।
১২:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
আবার ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে সাকিব, ফিরবেন আগামী সপ্তাহে
ঈদের ঠিক দু’দিন পর পবিত্র হজ পালন করে মাকে নিয়ে দেশে ফেরা দেখে মনে হচ্ছিলো এবার বুঝি কন্ডিশনিং ক্যাম্পের শুরু থেকেই উপস্থিত থাকবেন সাকিব আল হাসান; কিন্তু শেষ খবর হচ্ছে, আগামী পরশু ১৯ আগস্ট সোমবার থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের যে প্রস্তুতি শুরু হবে, তাতেও শুরু থেকে থাকতে পারছেন না সাকিব।
১১:৪৫ এএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
























